Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিআই পণ্য হচ্ছে নাটোরের কাচা গোল্লা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
জিআই পণ্য হচ্ছে নাটোরের কাচা গোল্লা
Share on FacebookShare on Twitter

ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছে নাটোরের জেলা প্রশাসক।

বুধবার বেলা দেড়টার দিকে এফিডেভিটের মাধ্যমে শিল্পমন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) বরাবর নাটোরের কাঁচাগোল্লার আবেদন প্রক্রিয়া নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শামিম আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, শাহাদাত হোসেন খান, নেজারত ডেপুটি কালেক্টরেট, নাটোর, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার এর সদস্য প্রতাপ পলাশ ও মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

জেলা প্রশাসক শামিম আহমেদ জানান, “নাটোরের কাঁচাগোল্লার ইতিহাস সমৃদ্ধ হওয়ার কারণে বিদায়ের পূর্বক্ষণে জিআই নিবন্ধনের কাজটি শুরু করেছি। আশা করছি অল্প দিনের মধ্যে জিআই পণ্যের মর্যাদা লাভ করবে নাটোরের কাঁচাগোল্লা।

তিনি আরও বলেন, জিআই তালিকাভুক্তির মধ্য দিয়ে নাটোরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি দেশ বিদেশে কাঁচাগোল্লার ব্র্যান্ডিং ও চাহিদা বৃদ্ধি পাবে।” কাঁচাগোল্লার ডকুমেন্টেশনে সহযোগিতা করায় ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)-কে ধন্যবাদ জানিয়েছন জেলা প্রশাসক।

জানা যায়, মিষ্টি অনেক পছন্দ করতেন নাটোরের রানী ভবানী। তার রাজপ্রাসাদে নিয়মিত মিষ্টি সরবরাহ করতেন লালবাজারের মিষ্টি বিক্রেতা মধুসুধন পাল।

একদিন মধুসুদন পালের ২০ জন কর্মচারীর সবাই অসুস্থ হয়ে গেলো। দোকানে ২ মণ ছানা রাখা ছিল। ছানাগুলো নষ্ট হয়ে যাবে ভেবে মধুসূদন ছানার উপর চিনির সিরা দিয়ে ভিজিয়ে দেন। এরপর এগুলো চেখে দেখেন এর স্বাদ হয়েছে অপূর্ব।

এদিকে রানী ভবানীর লোকেরা মিষ্টি নিতে দোকানে আসলে তিনি সিরা দেওয়া ছানাগুলো পাঠিয়ে দেন। রানী ভবানী এই মিষ্টি খেয়ে প্রশংসা করেন এবং এর নাম জানতে চান। মধুসূদন পাল তখন কাঁচা ছানা থেকে তৈরি বলে এর নাম দেন কাঁচাগোল্লা।

এটিই ছিল কাঁচাগোল্লার ইতিহাস। এই গল্প বেঁচে আছে মানুষের মুখে মুখে। নাম গোল্লা হলেও এটি দেখতে গোল নয়। তা তৈরি করা হয় ছানা, চিনি ও এলাচ দিয়ে। কাঁচাগোল্লার সাথে জড়িয়ে রয়েছে নাটোর বাসীর আবেগ ও ভালোবাসা।

তাই আজ থেকে ২৫০ বছর আগে কাঁচাগোল্লা আবিষ্কৃত হয়ে আজও তার সুনাম বজায় রেখেছে। নাটোরের বিয়ে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও অতিথি আপ্যায়নে সরবরাহ করা হয় কাঁচাগোল্লা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশীয় পণ্যের প্রচারে জমে উঠেছে “উই কালারফুল ফেস্ট ২০২২” এর প্রথমদিন
উই

দেশীয় পণ্যের প্রচারে জমে উঠেছে “উই কালারফুল ফেস্ট ২০২২” এর প্রথমদিন

হোম মেইড ফুডের প্রচারে করণীয়
উই

হোম মেইড ফুডের প্রচারে করণীয়

ফুডপান্ডার এমডিসহ ৬ জনের বিরুদ্ধে ৬ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ
উই

ফুডপান্ডার এমডিসহ ৬ জনের বিরুদ্ধে ৬ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ

কুমিল্লার খাদি কাপড়ের ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ই-কমার্স
উই

কুমিল্লার খাদি কাপড়ের ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ই-কমার্স

পার্বত্য এলাকার কাজুবাদামের ইতিবৃত্ত
উই

পার্বত্য এলাকার কাজুবাদামের ইতিবৃত্ত

পার্সোনাল ব্র্যান্ডিং করে একদিনে চার লাখ টাকা বিক্রি
উই

পার্সোনাল ব্র্যান্ডিং করে একদিনে চার লাখ টাকা বিক্রি

Load More

ট্রেন্ডিং টপিক

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজলের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও মূল্য বাড়ানোর অভিযোগ

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে ফোনের দাম
নির্বাচিত

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে ফোনের দাম

বসুন্ধরা আবাসিক এলাকায় বিএসটিআই-এর মোবাইল কোর্ট: ১ লাখ টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

বসুন্ধরা আবাসিক এলাকায় বিএসটিআই-এর মোবাইল কোর্ট: ১ লাখ টাকা জরিমানা

কুলপ্যাড সি৩৫সি – ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন
মোবাইল এরিনা

কুলপ্যাড সি৩৫সি – ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
ফিচার

এসএসসির ফল সোমবার, যুক্ত হলো এসএমএসে নতুন নম্বর

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ মার্চ ২০২৩

জিআই পণ্য হচ্ছে নাটোরের কাচা গোল্লা

Techzoom.TV |
TechzoomTV