Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্ট বাংলাদেশে ই-কমার্স উদ্যোক্তাদের গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
স্মার্ট বাংলাদেশে ই-কমার্স উদ্যোক্তাদের গুরুত্ব
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের পথে হাটছে সরকার ও জনগণ। ২০০৮ সালের ১২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ’ভিশন ২০২১’ ঘোষণা দিয়েছিলেন। যার মূলভিত্তি ছিল ডিজিটাল বাংলাদেশ বিনির্মান। অর্থাৎ দেশের জনগণ যেন ঘরে বসে নিজের হাতে থাকা মোবাইল ফোন কিংবা কম্পিউটারে বসে সকল সেবা পেতে পারে। সেই লক্ষ্য বাস্তবায়ন হয়েছে। মানুষ এখন নিজের মোবাইল ও কম্পিউটার দিয়ে কেনাকাটা, লেখাপড়া, যোগাযোগ করা সহ অধিকাংশ সেবা পেতে পারছে মুহূর্তে। এ জন্য প্রয়োজন হচ্ছে না লাইনে দাঁড়িয়ে থাকা কিংবা অতিরিক্ত সময় ব্যয় করা। যার ফলে কমে দূর হয়েছে ভোগান্তি এবং সাশ্রয় হয়েছে সময় ও অর্থ।

 

২০২২ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখান। একটি উন্নয়ন প্রতিশ্রুতি ও একটি স্লোগান হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এই প্রতিশ্রুতির লক্ষ্য ২০৪১ সালে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর হওয়া। স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ এই চারটি পিলার নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই চার দিকে স্মার্ট হয়ে গেলে সামগ্রিকভাবে স্মার্ট হবে প্রিয় ভূমি বাংলাদেশ। এর ফলে এই দেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী একটি উন্নত বাংলাদেশ।

 

স্মার্ট বাংলাদেশ শুধু একটি স্লোগান ও প্রতিশ্রুতিই নয়। এটি বাস্তবায়নের জন্য সরকার ও জনগণের প্রায় দুই দশকের বিশাল কর্মযজ্ঞ রয়েছে। স্মার্ট বাংলাদেশ পরিকল্পনাকে বলা যায়, শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দূরদৃষ্টিসম্পন্ন একটি সিদ্ধান্ত। এটি আমাদের জীবনযাত্রার মান ও ভাবমূর্তি উজ্জ্বল করবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে দেশের ই-কমার্স উদ্যোক্তারা। কারণ ডিজিটাল বাংলাদেশের বিনির্মানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ই-কমার্স। বিপুল সংখ্যক মানুষের ডিজিটাল সেবা ও কর্মসংস্থান নিশ্চিত হয়েছে এই খাতে। এছাড়াও ডিজিটাল অর্থনীতির আকার বড় করেছে ই-কমার্স। ব্যক্তি পর্যায়ে ডিজিটাল লেনদেনের উল্লেখযোগ্য সম্পন্ন হয় ই-কমার্সে।

 

স্মার্ট বাংলাদেশের যে চারটি পিলার (স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ) রয়েছে তার সবগুলো ই-কমার্সের সাথে সম্পৃক্ত। স্মার্ট পদ্ধতিতে অনলাইনে কেনাকাটার মাধ্যমে একজন মানুষ স্মার্ট নাগরিক হওয়ার পথে এগিয়ে যেতে পারে। অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্মার্ট পদ্ধতিতে সরকারি বেসরকারি যেকোন সেবা সহজে গ্রহণ করতে পারবে একজন স্মার্ট নাগরিক। এছাড়া ই-কমার্সে কেনাকাটা করার মাধ্যমে ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বেশি স্মার্ট লেনদেন হওয়ার সুযোগ রয়েছে। আমরা যে ক্যাশ লেস সোসাইটির স্বপ্ন দেখি এর জন্য ই-কমার্স অন্যতম একটি হাতিয়ার। স্মার্ট বাংলাদেশে বিনির্মান করতে হলে সরকারি অসংখ্য সেবা স্মার্ট পদ্ধতিতে অনলাইনে কেনাকাটা করা যাবে। যার লেনদেন হয়ে থাকবে স্মার্ট ব্যাংকিং এর মাধ্যমে। অনলাইন ট্রানজেকশন ই-কমার্সের অন্তর্ভুক্ত। দেশের নাগরিক যখন অনলাইন কেনাকাটা, অনলাইন লেনদেন ও অনলাইন সেবা স্মার্ট পদ্ধতিতে ভোগ করবে তখনি গঠন হয়ে স্মার্ট সমাজ। এই করাণে বলা হচ্ছে, স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে ই-কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

ই-কমার্স উদ্যোক্তারা সরাসরি ভোক্তার সাথে কাজ করে। ভোক্তার চাহিদা, রুচি বুঝে তাদেরকে সেবা দিয়ে থাকে। ভোক্তা এনালগ থেকে ডিজিটাল এবং ডিজিটাল থেকে স্মার্ট করতে উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। এখানে একটা বাস্তব অভিজ্ঞতা তোলে ধরতে পারি। আমার উদ্যোগে যখন সেন্ড মানির পরিবর্তে পেমেন্ট পদ্ধতি চালু করেছি আমাদের অনেক ক্রেতারা তখন পেমেন্ট পদ্ধতিতে অভ্যস্ত ছিল না। যেহেতু আমরা মোবাইল ব্যাংকিং সেবা প্রদনকারী প্রতিষ্ঠান থেকে ক্যাশ ব্যাক সুবিধা নিয়েছিলাম তাই চেয়েছি আমাদের সকল ক্রেতারা এই সুবিধা ভোগ করুক এবং পেমেন্ট পদ্ধতি ব্যবহারে অভ্যস্ত হয়। এতে করে তাদের অতিরিক্ত চার্জ কাটা থেকে মুক্তি পাবে এবং ক্যাশব্যাক সুবিধা ভোগ করতে পারবে। তখন লক্ষ্য করেছি অনেকেই পেমেন্ট করতে পারছেন না। অর্থাৎ পেমেন্ট করা নিয়ে তাদের কোন অভিজ্ঞতা নেই। তাই ক্রেতাদের জন্য ভিডিও তৈরি করলাম, আবার কাউকে প্রতিটা ধাপ মেসেজের মাধ্যমে বলে দিয়ে পেমেন্ট করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়েছি। এর ফলে কিছু মানুষ নতুন করে পেমেন্ট পদ্ধতিতে দক্ষতা অর্জন করলো এবং পরবর্তীতে সবসময় নিজেরাই পেমেন্ট করতে সক্ষম হয়েছে। অর্থাৎ কারো সাহায্য ছাড়াই পেমেন্ট করতে পেরেছে। এইভাবে নানাভাবে ভোক্তাদের স্মার্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ই-কমার্স উদ্যোক্তারা।

 

দেশের ই-কমার্স খাতের অধিকাংশ অর্ডার (ক্রয়াদেশ) নিষ্পত্তি হয়ে থাকে ফেসবুক, মেসেঞ্জার বা হোয়াটস্যাপের মাধ্যমে। এভাবেই বাড়ছে দেশে অনলাইন কেনাকাটার পরিমাণ। এটি ডিজিটাল সেবার অন্তর্ভুক্ত একটি পরিষেবা। কেনাকাটার এই পদ্ধতিতে ক্রেতাদের আস্তে আস্তে অটোমেশন পদ্ধতির দিকে এগিয়ে নিতে পারেন ই-কমার্স উদ্যোক্তারা। অর্থাৎ তাদের ব্র্যান্ডিং ও ক্রেতার সংখ্যা বাড়ার সাথে সাথে ওয়েবসাইটের দিকে ক্রেতার এগিয়ে নিয়ে যাবে যেন ক্রেতারা নিজের মোবাইল থেকে পণ্য নির্বাচন, অর্ডার ও পেমেন্ট নিশ্চিত করা সহ সবকিছু অটোমেশনের মাধ্যমে পেয়ে থাকে। এতে করে উভয় পক্ষের সময় অপচয় রোধ করার পাশাপাশি স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ প্রতিষ্ঠিত হবে। একই সাথে ই-কমার্স উদ্যোক্তারা পণ্য উৎপাদনকারী, সরবরাহকারীদের স্মার্ট করা সহ কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। যা সামগ্রিকভাবে স্মার্ট বাংলাদেশ প্রতিশ্রুতি ও স্লোগানকে সমৃদ্ধ করবে।

লেখক: জেনিস ফারজানা তানিয়া, স্বত্বাধিকারি: আলিয়া’স কালেকশন।

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তরুন নারী উদ্যোক্তা রিমি খোন্দকার
উই

স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তরুন নারী উদ্যোক্তা রিমি খোন্দকার

নারী উদ্যোক্তাদের বিনাসুদে ৫০ লাখ টাকার ঋণ দিতে বললেন স্পিকার
ই-কমার্স

নারী উদ্যোক্তাদের বিনাসুদে ৫০ লাখ টাকার ঋণ দিতে বললেন স্পিকার

পাহাড়ি কোমর তাঁত শিল্প এবং নারীদের অতীত ও বর্তমান অবস্থা
উই

পাহাড়ি কোমর তাঁত শিল্প এবং নারীদের অতীত ও বর্তমান অবস্থা

বাটিক পণ্যে নতুনত্ব আনতে হবে
উই

বাটিক পণ্যে নতুনত্ব আনতে হবে

সফল উদ্যোক্তা ৪ নারীর লড়াইয়ের গল্প
উই

সফল উদ্যোক্তা ৪ নারীর লড়াইয়ের গল্প

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের সিদ্ধান্ত
উই

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের সিদ্ধান্ত

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
পাঁচমিশালি

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix