Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সফল উদ্যোক্তা ৪ নারীর লড়াইয়ের গল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
সফল উদ্যোক্তা ৪ নারীর লড়াইয়ের গল্প
Share on FacebookShare on Twitter

হেবাং নারী পরিচালিত প্রথম পাহাড়ি খাবারের রেস্তোরাঁ। চার বোন এর পরিচালনায় আছেন। রেস্তোরাঁ চালুর আগে ২০১৬ সাল থেকে অনলাইনে অর্ডার নিয়ে পাহাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করত হেবাং। হেবাং পাহাড়ী খাবারের একটি ইউনিক রেস্টুরেন্ট যা ঢাকায় মিরপুর কাজীপাড়াতে অবস্থিত।

গত ১৬ ডিসেম্বর চালু হয় হেবাং। অনলাইনে পাহাড়ি খাবার সরবরাহের বা আজকের রেস্তোরাঁ—দুটির চিন্তাই আসে চার বোনের মধ্যে দ্বিতীয় প্রিয়াঙ্কা চাকমার মাথা থেকে। তবে খাবারের রেসিপি গুলো তারা নিজেরায় তৈরী করে। দেশের লোকেরা সবাই বিদেশি খাবার ও স্ট্রিট ফুড পছন্দ করে তাহলে কেন আমাদের পাহাড়ি খাবারগুলো কেন পছন্দ করবে না মূলত এই অনুপ্রেরণায় আজকের হেবাং।

হেবাং রেস্তোরাঁ খাবারের মধ্যে আছে হাঁস, বেলে মাছ, কাঁকড়ার নানা পদ। ব্রয়লার মুরগি আছে। তবে পাহাড়ের বনমোরগও পাওয়া যায়। বর্ষার দিনে বাঁশ কোড়ল দিয়ে তৈরি নানা পদ থাকে। কোড়লের মধ্যে মুরগির মাংস ঢুকিয়ে ‘বাচ্চুরিমালা’ তো বিখ্যাত। দুপুর ও রাতের খাবারের বিভিন্ন পদের সঙ্গে আছে নানা পাহাড়ি পিঠা।

“চার বোনের ভারতের শরনার্থী জীবন ও হেবাং এর গল্প জানাচ্ছেন বিপ্লী চাকমা স্বত্তাধিকারী হেবাং রেস্তোরাঁ

বাবা হাই স্কুলের শিক্ষক এবং মা ফ্যামিলি প্লানিং’ এ চাকুরীজীবি । আমরা চার বোন বিপ্লী, প্রিয়াংকা, সুচিন্তা ও স্বস্তি।১৯৮৬’ই সালে অগ্নিসংযোগের হামলায় আমাদের পরিবারটি ভারতে শরণার্থী হতে হয়। তখন আমার (বিপলীর) বয়স মাত্র দের বৎসর । আর প্রিয়াংকা ছিল মায়ের পেটে( মা তখন সাড়ে ৭ মাসের অন্তসত্তা)।এই অন্তসত্তা পেট নিয়ে জংগলে জংগলে হেটে লুকিয়ে লুকিয়ে ভারতে শরনার্থী শিবিরে পৌঁছায় আমার মা। মাত্র একসপ্তাহের পরেই শরনার্থী শিবিরে প্রিয়াংকার জন্ম হয়। চার বোনের মধ্যে তিন বোনের জন্মই শরনার্থী শিবীরে। শরণার্থী জীবনে আমাদের বাবা ব্যবসা করতেন। প্রথম দিকে কষ্ট হলেও সে কারনে টাকা পয়সার এতো অভাব ছিল না। শরনার্থী শিবিরের পরিবেশ ভালো না হওয়াতে মা – বাবা আমাদের দুই বোনকে লেখাপড়ার পাশাপাশি দিলেন নাচের ক্লাসে। যাতে আমরা সেই পরিবেশের সাথে মেলামিশা করার সময় না পায় আমি আর প্রিয়ঙ্কা সুন্দর নাচের জন্যে ত্রিপুরার রাজধানী আগরতলায় রাজ্য সরকার কতৃক বিশেষভাবে পরিষ্কৃতও হয়েছিলাম। আমাদের সবার পড়াশুনার শুরুটাও শরনার্থী শিবীরের স্কুলে । শিবিরের স্কুল শুধুমাত্র ৮ম শ্রেনি পর্যন্ত হওয়ায় আমি আর মা ক্লাস নাইনে ভর্তির জন্য বাংলাদেশে চলে আসি। (তখন ভারতে আমরা প্লেনে বা গাড়িতে নয় ৫ ঘন্টা পায়ে হেটে আসা যাওয়া করতাম।) মা মহালছড়ি, খাগড়াছড়িতে স্কুলে ভর্তি করায়ে আমার বাবার চাচাতো ভাই বড় চাচার বাসায় রেখে চলে যান ভারতে। শুরু হয় আমার নতুন অধ্যায়। শুধু এই টুকু বলবো পরিবারের সব কাজ ছেড়ে রাত ১২ টায় পড়তে বসতে হতো আমার। পরের বাড়িতে মা-বাবা ছাড়া থাকা যে কি যন্ত্রণাদায়ক তা বোঝাতে পারবো না। সে সময় সুবিধা অসুবিধা শেয়ার করার মত ফোন ও ছিল না, তাও অনেক সহ্য করে এক বছর পড়ার পর ভালো রেজাল্ট করে ১০ম শ্রেনীতে উঠলাম। শান্তিচুক্তির পর আমাদের পুরো পরিবার প্রত্যাবর্তন করে বাংলাদেশে, মা-বাবা তাদের চাকুরী গুলো ফেরত পায় আর আমার বোনদের পড়াশুনা শুরু হয় আবার বাংলাদেশে। আমাদের বাড়ি দীঘিনালা, খাগড়াছড়িতে। কিন্তু আমার মহালছড়ি স্কুলে রেজিষ্ট্রেশন হওয়ায় সেখান থেকে এস এস সি পরীক্ষা দিয়ে তারপর মা বাবার কাছে ফিরে যেতে হয়।

বর্তমানে আমি ১৩ বছর ধরে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ‘কলেজ সেক্রেটারি ” হিসেবে প্রশাসনিক দায়িত্বে আছি আর প্রিয়াংকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক (IR) বিভাগ এ মাস্টার্স করে পরবর্তীতে আবার স্কোলারশিপ পেয়ে ইতালি পাডুয়া ইউনিভার্সিটি থেকে লোকাল ডেভেলোপম্যান্ট স্টাডিজ-এ মাস্টার সম্পন্ন করার পর বাংলাদেশে UNFPA তে চাকুরত আছে এবং ছোট দুই বোনের মধ্যে সুচিন্তা মাত্র এম বি এ শেষ করে বিয়ের পিড়িতে বসেছে ও স্বস্তি BSC in Physiotherapy (NITOR) এ ফাইনাল বর্ষে পড়ালেখা করছে।

আমদের “হেবাং” খোলার উদ্দোগ ছিল প্রিয়াংকার সে হিসেবে হেবাং এর মূল উদ্যোক্তা প্রিয়াংকা। তবে খাবারের রেসিপি গুলো আমি নিজেই তৈরী করি। ইতালি থেকে ফিরে সে যখন দেখে বাংলাদেশের লোকেরা সবাই বিদেশি খাবার ও স্ট্রিট ফুড পছন্দ করে তাহলে কেন আমাদের পাহাড়ি খাবারগুলো কেন পছন্দ করবে না? এমনিতেই প্রিয়াংকার ঢাবি-র হলের বন্ধু বান্ধবীরা আমাদের রান্না আর খাবার গুলো খুব পছন্দ করতো। তারা প্রায় বলতো একটা পাহাড়ি খাবারের রেস্টুরেন্ট দিতে। মূলত তাদের অনুপ্রেরণায় আজ আমদের হেবাং।

আমার প্রথম দিকে সাহস ছিল না কারন আমার চাকরি, বাচ্চা আর সংসার এর পাশাপাশি কেমনে সামাল দিবো সেই চিন্তা করে।পরবর্তীতে প্রিয়াংকা আমাকে সাহস যুগিয়েছে, প্রতিদিন বুঝায় আমাকে নানান উদাহরণ দিয়ে। পরে তার কাছে নত হয়ে রাজি হলাম আর সাথে সাথে পেজ খুলে ফেলে। সেদিন ছিল ২০১৬ সালে ৪ ফেব্রুয়ারী। পেজে কি নাম দিবে? ঠিক করলাম সেহেতু পাহাড়িদের বিখ্যাত খাবারের রেসিপি হেবাং তাহলে হেবাং-এ হোকা প্রথম পাহাড়ি খাবারের রেস্টুরেন্ট। সেদিন পোস্ট দেয়ার পর যখন দেখি ১০ টা অর্ডার তখন মনে সাহস পেলাম। প্রিয়াংকার দেখিয়ে দিয়েছে চাকরী এবং পড়াশুনার পাশাপাশিও উদ্যোক্তা হওয়া সম্ভব। পুঁজিবাদ বিশ্বে চাকরী দিয়ে জীবন ঘুরানো কঠিন। এটাও বুঝলাম একটিমাত্র উপার্জনের উপর নির্ভর করে আর্থিক সফলতা অর্জন করা সম্ভব নয়। বেশ, হেবাং এর যাত্রা।

করোনার লকডাউনে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হয়েছে, তখন উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর মাধ্যমে আমাদের বিক্রয় অভ্যহৃত ছিল।

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিয়েতে শাড়ি থেকে চুড়ি সবই দেশি পণ্য
উই

বিয়েতে শাড়ি থেকে চুড়ি সবই দেশি পণ্য

“ফেনীর নীতির দেশিপণ্যের রঙিন উদ্যোগ নবনীতি”
উই

“ফেনীর নীতির দেশিপণ্যের রঙিন উদ্যোগ নবনীতি”

উইয়ের সদস্যদের জন্য এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজ চালু
উই

উইয়ের সদস্যদের জন্য এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজ চালু

দইওয়ালার ভিন্নধর্মী আয়োজন ‘কাস্টমার মিটআপ’
উই

দইওয়ালার ভিন্নধর্মী আয়োজন ‘কাস্টমার মিটআপ’

শুন্য থেকে শুরু
উই

শুন্য থেকে শুরু

পাবনার ঘি সম্পর্কে কিছু কথা
উই

পাবনার ঘি সম্পর্কে কিছু কথা

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস
প্রযুক্তি পরামর্শ

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত
প্রযুক্তি বাজার

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
প্রযুক্তি সংবাদ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

ঝড়ের সময় ওয়াইফাই চালু রাখলে বাড়তে পারে যেসব ঝুঁকি
প্রযুক্তি পরামর্শ

ঝড়ের সময় ওয়াইফাই চালু রাখলে বাড়তে পারে যেসব ঝুঁকি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

সোশ্যাল মিডিয়া এখন শুধু বিনোদনের জায়গা নয়, এটি...

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix