Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পূর্বাচলে মাঠ দখল করল কানাডিয়ান ইউনিভার্সিটি

পূর্বাচলে রাজউকের আড়াই বিঘার মাঠ ‘গিলে খেল’ নাফিজ সরাফাতের কানাডিয়ান ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
পূর্বাচলে মাঠ দখল করল কানাডিয়ান ইউনিভার্সিটি
Share on FacebookShare on Twitter

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল উপশহর প্রকল্পে আড়াই বিঘা আয়তনের একটি মাঠ ব্যবহারের আবেদন করেছিল কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। কিন্তু সেই আবেদনের অনুমোদন পাওয়ার আগেই মাঠটি চারপাশ থেকে দেয়াল দিয়ে ঘিরে নিজেদের ক্যাম্পাসের অন্তর্ভুক্ত করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মূল প্লটের সঙ্গে রাজউকের ওই মাঠটিকেও সীমানা প্রাচীরের ভেতরে ঢুকিয়ে ফেলা হয়েছে। সেখানে এখন বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত ফুটবল খেলার মাঠ বানানো হয়েছে, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই।

রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকার স্পষ্ট জানিয়েছেন, “ওই মাঠ ব্যবহারের কোনো অনুমতি রাজউক দেয়নি। যারা দখল করেছে, তাদের ওই সীমানা দেয়াল ভেঙে ফেলা হবে।”

পূর্বাচলের ৯ নম্বর সেক্টরের ১০৭ এবং ৪০৪ নম্বর সড়কের পাশে অবস্থিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে পরিচিত নাফিজ সরাফাতের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি ও ব্যাংক দখলের অভিযোগ রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে আছেন এবং তার ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক।

রাজউকের নথিপত্রে দেখা যায়, ২০২২ সালের ১৯ জানুয়ারি মাঠটি ইজারা নিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদনে বলা হয়, শিক্ষার্থীদের খেলাধুলার জন্য তাদের বরাদ্দ পাওয়া সাড়ে আট বিঘা জমির পাশের জমিটি প্রয়োজন। মন্ত্রণালয় থেকে রাজউককে ‘বিধি মোতাবেক’ ব্যবস্থা নিতে বলা হলেও, রাজউক কোনো অনুমোদন দেয়নি। অথচ ক্ষমতার দাপট দেখিয়ে অনুমোদন ছাড়াই মাঠটি দখল করা হয়।

রাজউকের পূর্বাচল শাখার পরিচালক মোহাম্মদ মনির হোসেন হাওলাদার বলেন, “আমরা মাঠ ব্যবহারের কোনো অনুমতি দিইনি, এমনকি কোনো লিজ দলিলও হয়নি। তারা কেন মাঠ ঘিরে রাখবে? একটি মিটিংয়ে আমি স্বপ্রণোদিত হয়ে ওই অবৈধ দেয়াল ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছি।”

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সভাপতি আদিল মুহম্মদ খান বলেন, “রাজউকের নাকের ডগায একটা বড় মাঠ দেয়াল দিয়ে ঘিরে ফেলা হলো, আর তারা জানে না—এটা বিশ্বাসযোগ্য নয়। নাফিজ সরাফাতের মতো প্রভাবশালীদের ম্যানেজ করার কালচার রাজউকে ছিল। কর্মকর্তাদের গাফিলতির তদন্ত হওয়া উচিত।”

২০০০ সালের খেলার মাঠ ও জলাধার রক্ষা আইন অনুযায়ী, খেলার মাঠ বা উন্মুক্ত স্থানের শ্রেণি পরিবর্তন করা বা অন্য কোনোভাবে হস্তান্তর (ইজারা) করা সম্পূর্ণ নিষিদ্ধ। রাজউকের নকশায় ওই জায়গাটি খেলার মাঠ হিসেবে চিহ্নিত থাকলেও তা অবৈধভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে।

উল্লেখ্য, কানাডিয়ান ইউনিভার্সিটিকে যে প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটিও রাজউকের মূল নকশায় ‘সেকেন্ডারি স্কুল’ হিসেবে ছিল। উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ২০১৯ সালে প্রভাব খাটিয়ে সেটির শ্রেণি পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Canadian University of BangladeshIllegal OccupationRajuk Purbachalঅবৈধ দখলকানাডিয়ান ইউনিভার্সিটিকানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশদুদকনাফিজ সরাফাতপূর্বাচল প্রকল্পমাঠ দখলরাজউক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা হতে পারে যেসব বিশ্ববিদ্যালয়ের, পরে নেবে যারা
শিক্ষা ও ক্যাম্পাস

নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা হতে পারে যেসব বিশ্ববিদ্যালয়ের, পরে নেবে যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধাক্কা, ২৫ বাস আটক
শিক্ষা ও ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধাক্কা, ২৫ বাস আটক

সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের চ্যাম্পিয়ন জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি
শিক্ষা ও ক্যাম্পাস

সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের চ্যাম্পিয়ন জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি

হাদীর কান্না দেখে কাঁদছে সবাই
শিক্ষা ও ক্যাম্পাস

হাদীর কান্না দেখে কাঁদছে সবাই

কর্পোরেট অ্যাফেয়ার্সে লোক নেবে ব্র্যাক ব্যাংক
শিক্ষা ও ক্যাম্পাস

কর্পোরেট অ্যাফেয়ার্সে লোক নেবে ব্র্যাক ব্যাংক

একাধিক পদে চাকরি দেবে ধান গবেষণা ইনস্টিটিউট
শিক্ষা ও ক্যাম্পাস

একাধিক পদে চাকরি দেবে ধান গবেষণা ইনস্টিটিউট

Load More

ট্রেন্ডিং টপিক

ব্রডকমের চিপ কিনতে অ্যাপলের ৩০ বিলিয়ন ডলারের চুক্তি
প্রযুক্তি সংবাদ

ব্রডকমের চিপ কিনতে অ্যাপলের ৩০ বিলিয়ন ডলারের চুক্তি

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন
অর্থ ও বাণিজ্য

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা
ই-কমার্স

অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
অর্থ ও বাণিজ্য

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

চলতি ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায়...

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা যেকোন মুহুর্তে, আলোচনায় যারা

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা যেকোন মুহুর্তে, আলোচনায় যারা

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ ডিসেম্বর ২০২৫

পূর্বাচলে মাঠ দখল করল কানাডিয়ান ইউনিভার্সিটি

Techzoom.TV |
TechzoomTV