Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আত্মহত্যা করা শিক্ষার্থীদের অর্ধেকই স্কুলের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আত্মহত্যা করা শিক্ষার্থীদের অর্ধেকই স্কুলের
Share on FacebookShare on Twitter

দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে সারা দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্কুল পর্যায়ে, যেখানে ১৯০ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন, যা মোট ঘটনার ৪৭.৪০ শতাংশ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে আঁচল ফাউন্ডেশনের প্রাকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলগামী শিক্ষার্থীরা মূলত কৈশোরের সংবেদনশীল সময়ে থাকে, যা মানসিক ও আবেগীয় বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নারী শিক্ষার্থীদের আত্মহত্যার হার পুরুষদের তুলনায় অনেক বেশি। স্কুল পর্যায়ে ১৯০ জনের মধ্যে ১৩৯ জনই মেয়ে এবং ৫১ জন ছেলে। বিশেষজ্ঞরা মনে করছেন, কৈশোরে মেয়েরা সামাজিক ও পারিবারিক চাপ এবং আবেগীয় সংকটে বেশি ভঙ্গুর হয়ে পড়ছে।

স্কুল শিক্ষার্থীদের আত্মহত্যার প্রধান কারণগুলোর মধ্যে পরিবারের প্রতি অভিমান সর্বোচ্চ, যা ৩২.৬১ শতাংশ শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা গেছে। পড়াশোনার চাপের প্রভাবে ২৩.৬৯ শতাংশ শিক্ষার্থী আত্মহনন করেছে। বিষণ্ণতা বা হতাশার কারণে ১৯.৪৭ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এছাড়াও প্রেমঘটিত বিষয়, পারিবারিক টানাপোড়েন এবং যৌন নির্যাতন শিক্ষার্থীদের মৃত্যুর ক্ষেত্রে প্রভাব ফেলছে।

বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ১৩ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি, যা মোট ঘটনার ৬৬.৫০ শতাংশ। বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১৮ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এতে নগরায়ণ এবং প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার প্রভাব থাকতে পারে।

আঁচল ফাউন্ডেশন ২০৩০ সালের মধ্যে শিক্ষার্থীদের আত্মহত্যার হার শূন্যে নামানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারে খোলামেলা যোগাযোগের অভাব এবং শিক্ষা প্রতিষ্ঠানে পেশাদার কাউন্সেলিং ব্যবস্থার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করছে। তাই কেবল সচেতনতা নয়, শিক্ষার্থীদের জীবন রক্ষায় দ্রুত কাঠামোগত পরিবর্তন ও সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যাবশ্যক।

আঁচল ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন ডা. আনিস আহমেদ, কনসালট্যান্ট ফরেন্সিক সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল হেলথ সার্ভিস, যুক্তরাজ্য, ডা. সৈয়দ মাহফুজুল আলম,মনোরোগ বিশেষজ্ঞ, অ্যাপলঊড সেন্টারস, শিশু ও কিশোর মনোরোগ হাসপাতাল, যুক্তরাষ্ট্র, ডাঃ মারুফ আহমেদ খান, সহকারী পরিচালক, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, জনাব সোহেল মামুন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, আঁচল ফাউন্ডেশন এবং আঁচল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তানসেন রোজ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছাত্রদলের আয়োজনে ঢাবিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু ১ মার্চ
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রদলের আয়োজনে ঢাবিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু ১ মার্চ

অনলাইনের সেরা ৫ শিক্ষক
প্রযুক্তি সংবাদ

অনলাইনের সেরা ৫ শিক্ষক

ইবির একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত কার্যকর করার দাবি শাপলা ফোরামের
শিক্ষা ও ক্যাম্পাস

ইবির একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত কার্যকর করার দাবি শাপলা ফোরামের

স্কুলে ভর্তির আবেদন শুরু, জেনে নিন নিয়ম
শিক্ষা ও ক্যাম্পাস

স্কুলে ভর্তির আবেদন শুরু, জেনে নিন নিয়ম

চুক্তিভিত্তিক চাকরি দিচ্ছে দারাজ
ই-কমার্স

এসএসসি পাসে দারাজে চাকরি

সাদিক-ফরহাদই হচ্ছেন ডাকসুর ভিপি-জিএস প্রার্থী
শিক্ষা ও ক্যাম্পাস

সাদিক-ফরহাদই হচ্ছেন ডাকসুর ভিপি-জিএস প্রার্থী

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা
নির্বাচিত

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!
সোশ্যাল মিডিয়া

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি
ই-কমার্স

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!
প্রযুক্তি সংবাদ

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

স্মার্টফোন এখন আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে...

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু

সিটি ব্যাংকের গ্রাহকের তথ্য বেহাত

সিটি ব্যাংকে ভুল হিসাবে টাকা, দুই মাসেও নিষ্পত্তি হয়নি অভিযোগ

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

৫০–৬০ ডলারে স্মার্টফোন, কিস্তিতে কেনার সুবিধা আনতে চায় সরকার

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ ফেব্রুয়ারি ২০২৬

আত্মহত্যা করা শিক্ষার্থীদের অর্ধেকই স্কুলের

Techzoom.TV |
TechzoomTV