Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 3 February 2026
১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’
Share on FacebookShare on Twitter

স্বপ্ন ছিল সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল দেখা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাজমহলের বদলে কপালে জুটেছিল দিল্লির কুখ্যাত তিহার জেলের অন্ধকার প্রকোষ্ঠ। কেবল নামের আংশিক মিলের কারণে খুনের দায় ঘাড়ে নিয়ে জীবনের শ্রেষ্ঠ ১৮টি বছর হারাল বাদল ফরাজী। তাঁর জীবনের অবিশ্বাস্য ও রোমহর্ষ সত্য কাহিনি এবার উঠে আসছে উপন্যাসের পাতায়। প্রথমা প্রকাশিত ‘বাদলের কারাবাস’ শিরোনামের বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে প্রথমাডটকমসহ দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে।

বাংলাদেশি নাগরিক বাদল ফরাজী ২০০৮ সালে নিছক ভ্রমণের উদ্দেশে ভারত গিয়ে দিল্লি পুলিশের হাতে ধরা পড়েন। অথচ তিনি ছিলেন পুরোপুরি নিরপরাধ। ভুল বিচারের শিকার হয়ে ভারতের নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পান বাদল। নানা ঘটনার ঘনঘটার পরে দীর্ঘ এক যুগের বেশি সময় সেখানকার জেলে কাটিয়ে ২০১৮ সালে বন্দি-বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরতে পারেন তিনি। তবু আজও পুরোপুরি মুক্তি মেলেনি তার। এখনো তিনি বাংলাদেশের জেলে জীবন কাটাচ্ছেন। এরই মধ্যে বাদলের ফেরার অপেক্ষায় দিন গুনে গুনে মারা গেছেন তাঁর বাবা।

এই করুণ পরিস্থিতিতেও জেলে বসে নিজের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বাদল। তাঁর সেই সংগ্রাম, অশ্রু আর আইনি লড়াইয়ের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘বাদলের কারাবাস’ উপন্যাসের কাহিনি।একজন সাধারণ যুবকের জীবন কীভাবে বিচারব্যবস্থার জটিলতায় পিষ্ট হতে পারে, তারই এক প্রামাণ্য দলিল এই উপন্যাস।

লেখক রাহিতুল ইসলাম বলেন, বাদল ফরাজীর জীবন কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। তাঁর গ্রেপ্তার, ভুল বিচার ও জেলখানায় অমানবিক নির্যাতনের বর্ণনা, জেলে থাকা অবস্থায় তাঁর অভাবনীয় শিক্ষা অর্জন ও লড়াই, ফরাসি তরুণী জুলি ও মানবাধিকার কর্মীদের নিঃস্বার্থ প্রচেষ্টা এবং দেশে ফেরার পরও বাদলের আইনি বেড়াজালের তিক্ত অভিজ্ঞতার কথা লিখতে গিয়ে বারবার শিউরে উঠেছি। এটি কেবল একজন বাদলের গল্প নয়, বরং বিচারব্যবস্থার অসংগতির বিরুদ্ধে তাঁর নীরব প্রতিবাদ।’

বইটি সংগ্রহ করতে পাঠক এখনই প্রি-অর্ডার করতে পারেন প্রথমা ডটকম, রকমারিসহ অন্যান্য অনলাইন বুকশপে। প্রি-অর্ডারে পাঠকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে। বইয়ের নাম বাদলের কারাবাস, লেখক রাহিতুল ইসলাম, প্রকাশক প্রথমা প্রকাশন, দাম ২৮০ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন পরিচালকের স্ত্রী-শ্যালিকা, ১৯ জনের দলে আইসিটি শিক্ষক মাত্র ১
নির্বাচিত

আইসিটি প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন পরিচালকের স্ত্রী-শ্যালিকা, ১৯ জনের দলে আইসিটি শিক্ষক মাত্র ১

অনলাইনে সনদ বিতরণ করল ডিপিএস এসটিএস স্কুল
শিক্ষা ও ক্যাম্পাস

অনলাইনে সনদ বিতরণ করল ডিপিএস এসটিএস স্কুল

শিল্প মন্ত্রণালয়ে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
শিক্ষা ও ক্যাম্পাস

শিল্প মন্ত্রণালয়ে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদের
শিক্ষা ও ক্যাম্পাস

২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদের

এইচএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

সাইবার হামলার শিকার ডাকসু
নির্বাচিত

সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

Load More

ট্রেন্ডিং টপিক

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক
প্রযুক্তি সংবাদ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব
প্রযুক্তি সংবাদ

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট
প্রযুক্তি সংবাদ

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

প্রযুক্তির উৎকর্ষ, আধুনিকতা আর সামাজিক আভিজাত্যের প্রতীক হিসেবে...

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 February 2026

১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’

Techzoom.TV |
TechzoomTV