Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও
Share on FacebookShare on Twitter

ঢাবি অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় ১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বাসভবন ঘেরাও করা হবে।

রোববার (২৬ জানুয়ারি) রাতে সায়েন্সল্যাব মোড়ের অবরোধ কর্মসূচি থেকে সাত কলেজ শিক্ষার্থীরা এ ঘোষণা দিয়েছেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান বলেন, আগামী ১ ঘণ্টার মধ্যে প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ সাত কলেজ শিক্ষার্থীদের কাছে রাস্তায় এসে ক্ষমা না চাইলে শিক্ষার্থীরা তার বাসভবন ঘেরাও করবে।

তিনি বলেন, এখনও সায়েন্সল্যাব অবরোধ করা আছে। সবাই ঢাকা কলেজের সামনে আসুন। ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত সাত কলেজ শিক্ষার্থীরা আজ নির্ঘুম থাকবে। অস্তিত্বের প্রশ্নে সবার বিছানা আজ রাস্তা।

আব্দুর রহমান বলেন, ঢাবি প্রো-ভিসি সাত কলেজ শিক্ষার্থীদের কাছে সরাসরি ক্ষমা চাওয়ার আগে কোনো আপস চলবে না। এতক্ষণ আমরা পাঁচ দফা বললেও এখন ছয় দফা দাবি জানাচ্ছি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সাত কলেজ শিক্ষার্থীরা সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এরপর রাজধানীর তাঁতীবাজারেও অবরোধ করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না।

তারা আরও অভিযোগ করেন, এ বিষয়ে ২১ দিন আগে তাকে স্মারকলিপি দেওয়া হলেও সেটি পড়েননি। সাত কলেজের শিক্ষার্থীদের চিনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যবহার করেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ঢাবি প্রো-ভিসিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে পাঁচ দফা দাবির কথা জানান। সেগুলো হচ্ছে–

১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

২. সাত কলেজের শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।

৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

৪. সাত কলেজের ভর্তি পরীক্ষায়-নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।

৫. সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।

এদিকে বিষয়টি নিয়ে ঢাবি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কার্যালয়ে বিভিন্ন দাবি নিয়ে যাওয়া অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা হট্টগোল ও মব তৈরি করেছেন। আজ বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এ সভা হবে।

রাতে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির আপকামিং যত স্মার্টফোন
নির্বাচিত

শাওমির আপকামিং যত স্মার্টফোন

দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
প্রযুক্তি সংবাদ

এক ফোনে পাঁচ ফেসবুক অ্যাকাউন্ট লগইন রাখার উপায়

এক নামে কয়টি সিম কেনা যায়?
নির্বাচিত

এক নামে কয়টি সিম কেনা যায়?

নতুন সংস্করণে গ্যালাক্সী ফোল্ড স্যামসাং গ্যালাক্সী ডাব্লু২০ ৫জি
নির্বাচিত

নতুন সংস্করণে গ্যালাক্সী ফোল্ড স্যামসাং গ্যালাক্সী ডাব্লু২০ ৫জি

শিক্ষাবৃত্তি পাচ্ছেন ৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষাবৃত্তি পাচ্ছেন ৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

এনইআইআর বাস্তবায়ন ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: এমআইওবি
নির্বাচিত

এনইআইআর বাস্তবায়ন ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: এমআইওবি

Load More

ট্রেন্ডিং টপিক

ইউসিবিতে ডিএমডি পদে যোগ দিলেন সুফিয়া আক্তার
প্রযুক্তি সংবাদ

ইউসিবিতে ডিএমডি পদে যোগ দিলেন সুফিয়া আক্তার

গেমিং টেস্টে বাজিমাত রেডমি কে১০০ প্রো ম্যাক্স
নির্বাচিত

গেমিং টেস্টে বাজিমাত রেডমি কে১০০ প্রো ম্যাক্স

বসুন্ধরা আবাসিক এলাকায় বিএসটিআই-এর মোবাইল কোর্ট: ১ লাখ টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

বসুন্ধরা আবাসিক এলাকায় বিএসটিআই-এর মোবাইল কোর্ট: ১ লাখ টাকা জরিমানা

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে আরো এগোবে বৈশ্বিক স্মার্টফোন খাত
প্রযুক্তি পরামর্শ

দৈনন্দিন কাজের গতি বাড়াতে ৫টি ফ্রি এআই টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন শুধু প্রযুক্তিপ্রেমীদের মধ্যেই...

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জানুয়ারি ২০২৫

১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও

Techzoom.TV |
TechzoomTV