Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 April 2026
নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি ডক্টরাল (পিএইচডি) শিক্ষার্থীর বর্তমান অবস্থাকে ‘বিপজ্জনক’ বা ‘বিপন্ন’ (Endangered) হিসেবে চিহ্নিত করেছে হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন ২৭ বছর বয়সী নাহিদা বৃষ্টি এবং ২৭ বছর বয়সী জামিল লিমন।

নতুন কিছু তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা মনে করছেন, তাঁদের নিখোঁজ হওয়ার পেছনের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, যা এই বিশেষ শ্রেণিবিন্যাসের দাবি রাখে। বৃষ্টি এবং লিমনের অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা অবিলম্বে ৮১৩-২৪৭-৮২০০ নম্বরে যোগাযোগ করে শেরিফ কার্যালয়কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

পুলিশ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সবশেষ তাঁদের দুজনকে দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, তাঁরা দুজন একসঙ্গে থাকতে পারেন। নিখোঁজ জামিল লিমন বিশ্ববিদ্যালয়ের ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছেন। তাঁকে সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাঁর বাসায় দেখা যায় এবং এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী নাহিদা বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভারনমেন্টাল সায়েন্সেস বিল্ডিংয়ে শেষবার দেখা যায়। লিমনের বাসা থেকে বৃষ্টির সর্বশেষ অবস্থানস্থল প্রায় ১০ মিনিটের দূরত্বে এবং তাঁরা দুজন বন্ধু বলে পুলিশ জানিয়েছে।

নিখোঁজ হওয়ার ঘটনায় শুক্রবার বিকেল ৫টার কিছু আগে তাঁদের এক পারিবারিক বন্ধু যোগাযোগ করতে না পেরে পুলিশকে জানালে তদন্ত শুরু হয় এবং তাঁদের তথ্য ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়।

লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ জানান, ‘লিমন ও বৃষ্টির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল। তারা ভবিষ্যতে একসঙ্গে থাকার পরিকল্পনা করছিলেন, তবে এমনভাবে হঠাৎ নিখোঁজ হওয়ার মতো কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছিলেন না।’ তবে বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত বলেন, ‘আগে তাদের মধ্যে সম্পর্ক থাকলেও বর্তমানে সক্রিয়ভাবে সম্পর্কে ছিলেন না।’

তদন্তে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন বৃষ্টি তাঁর ল্যাবে ল্যাপটপ, আইপ্যাড ও খাবারের বক্স রেখে গিয়েছিলেন এবং তাঁর সঙ্গে শুধু পার্স ও মোবাইল ফোন ছিল।

অন্যদিকে, লিমন বাসা থেকে ফোন ও মানিব্যাগ নিয়ে বের হলেও তাঁর পাসপোর্ট বাসায় পাওয়া গেছে। পরিবার জানায়, লিমনের ফোনের শেষ অবস্থান বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাঁর বাসার আশপাশে এবং বৃষ্টির ফোন বিকেল ৫টার দিকে ক্যাম্পাস এলাকায় শনাক্ত হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা কেউই এমনভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে থাকার মতো মানুষ নন। এদিকে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা এই ঘটনায় এফবিআইয়ের সম্পৃক্ততা চেয়েছে এবং আইসিই নিশ্চিত করেছে যে নিখোঁজ দুই শিক্ষার্থী তাদের হেফাজতে নেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
শিক্ষা ও ক্যাম্পাস

জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস

নারী প্রার্থীদের উপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে: সাদিক কায়েম
শিক্ষা ও ক্যাম্পাস

নারী প্রার্থীদের উপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে: সাদিক কায়েম

ইভ্যালি এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষা ও ক্যাম্পাস

ইভ্যালি এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

‘স্কুল-কলেজের সভাপতি সরকারি চাকরিজীবী ছাড়া হতে পারবে না’
শিক্ষা ও ক্যাম্পাস

‘স্কুল-কলেজের সভাপতি সরকারি চাকরিজীবী ছাড়া হতে পারবে না’

আইটি বা তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে যেসব দক্ষতা প্রয়োজন
ভিডিও

আইটি বা তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে যেসব দক্ষতা প্রয়োজন

আইসিটি একাডেমি প্রতিষ্ঠায় একসাথে হুয়াওয়ে ও কুয়েট
প্রযুক্তি সংবাদ

আইসিটি একাডেমি প্রতিষ্ঠায় একসাথে হুয়াওয়ে ও কুয়েট

Load More

ট্রেন্ডিং টপিক

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 April 2026

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ

Techzoom.TV |
TechzoomTV