Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কারিগরি শিক্ষায় অর্ধেকের বেশি শিক্ষক পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৮ জুন ২০২৬
কারিগরি শিক্ষায় অর্ধেকের বেশি শিক্ষক পদ শূন্য
Share on FacebookShare on Twitter

দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত শিক্ষক পদের অর্ধেকেরও বেশি বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।

২৮ জুন, রবিবার জাতীয় সংসদের বৈঠকে সদস্যদের পৃথক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত ১৫ হাজার ৮৪৪টি শিক্ষক পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ৭ হাজার ৭৪ জন শিক্ষক। ফলে শূন্য রয়েছে ৮ হাজার ৪৮৬টি পদ।

স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয় এবং প্রশ্নোত্তর পর্বে সদস্যদের লিখিত প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল হাসনাতের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, শূন্য পদের মধ্যে ২ হাজার ২০৪টিতে নিয়োগের সুপারিশ চেয়ে ইতোমধ্যে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) রিকুইজিশন পাঠানো হয়েছে।

তিনি বলেন, ইনস্ট্রাক্টর (৯ম গ্রেড) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (১০ম গ্রেড) পদে বিসিএস (ক্যাডার ও নন-ক্যাডার) পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে পিএসসি। এ ছাড়া ৪৫তম বিসিএসের মাধ্যমে ৯৭ জন ক্যাডার এবং ৩৪৯ জন নন-ক্যাডার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষে তাদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।

পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণের বিষয়েও সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পদোন্নতিযোগ্য ৪ হাজার ১৩১টি শিক্ষক ও কর্মচারী পদে প্রয়োজনীয় জনবল না থাকায় সেসব পদে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির সাধারণ ধারার শিক্ষার্থীদের জন্য ‘কারিগরি শিক্ষা’ বিষয়ে নতুন পাঠ্যপুস্তক চালু করা হবে।

তার ভাষ্য অনুযায়ী, নতুন বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার বিভিন্ন ক্ষেত্র, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে।

যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে তিনি আরও জানান, একই শিক্ষাবর্ষ থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন একটি পাঠ্যপুস্তক চালু করা হবে। বইটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, আত্মপ্রকাশের সক্ষমতা এবং বহুমাত্রিক প্রতিভা বিকাশে সহায়ক হিসেবে তৈরি করা হচ্ছে।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে দায়ের হওয়া ফৌজদারি মামলার কারণে যেসব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বকেয়া তৈরি হয়েছে, তাদের আবেদন ও কাগজপত্র যাচাই করে বিধি অনুযায়ী বকেয়া এমপিও পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৭৪টি। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় ৫৬টি, বেসরকারি ১১৬টি এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে ২টি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেই ৯১ ছাত্রীকে ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বললেন ছাত্রদল নেতা
শিক্ষা ও ক্যাম্পাস

সেই ৯১ ছাত্রীকে ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বললেন ছাত্রদল নেতা

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হতে পারে মৌখিক পরীক্ষার মাধ্যমে
শিক্ষা ও ক্যাম্পাস

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হতে পারে মৌখিক পরীক্ষার মাধ্যমে

পরীক্ষায় বাড়ছে ‘স্মার্ট’ প্রযুক্তিতে নকলের প্রবণতা
শিক্ষা ও ক্যাম্পাস

পরীক্ষায় বাড়ছে ‘স্মার্ট’ প্রযুক্তিতে নকলের প্রবণতা

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
শিক্ষা ও ক্যাম্পাস

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ শিবিরের
শিক্ষা ও ক্যাম্পাস

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ শিবিরের

ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
শিক্ষা ও ক্যাম্পাস

ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!
প্রযুক্তি বাজার

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন
প্রযুক্তি সংবাদ

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ
নির্বাচিত

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা
সোশ্যাল মিডিয়া

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের...

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ জুন ২০২৬

কারিগরি শিক্ষায় অর্ধেকের বেশি শিক্ষক পদ শূন্য

Techzoom.TV |
TechzoomTV