Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অভিজ্ঞ শিক্ষাবিদ ও প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়েছেন ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর শিক্ষার্থীরা। সম্প্রতি ইউসিবিডিতে ‘মিট দ্য এক্সপার্টস বিহাইন্ড দ্য এক্সিলেন্স ফ্রম মোনাশ’ শীর্ষক অনুষ্ঠানে এ সুযোগ তৈরি হয়।

বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটির একমাত্র পার্টনার প্রতিষ্ঠান ইউসিবিডি আয়োজিত অনুষ্ঠানে মোনাশের প্রতিনিধিরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, একাডেমিক প্রস্তুতি ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

মোনাশ ইউনিভার্সিটির সফরকারী প্রতিনিধিদলে ছিলেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড রিক্রুটমেন্টের হেড অব সাউথ এশিয়া অ্যান্ড ওয়েস্টার্ন ইউরোপ আলফন্সা ফিদেলিস পাকিয়াম, মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ড্যানিয়েল লাম, মোনাশ ইঞ্জিনিয়ারিংয়ের রিক্রুটমেন্ট অ্যান্ড পার্টনারশিপস স্পেশালিস্ট আশা বালাজি এবং মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ফ্যাকাল্টি অব মেডিসিন, নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেসের স্টুডেন্ট রিক্রুটমেন্ট ম্যানেজার জাস্টিন বার্নেল। প্রতিনিধিদলে বাংলাদেশের ইন-কান্ট্রি ম্যানেজার আজরা করিমও ছিলেন।

অনুষ্ঠানে মোনাশের প্রতিনিধিরা ইউসিবিডির শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা খাতের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক শিক্ষার মান এবং ভবিষ্যতে যৌথভাবে কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের জন্য আয়োজিত ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেশন। এতে মোনাশের প্রতিনিধিরা শিক্ষার্থীদের ব্যক্তিগত আগ্রহ, একাডেমিক লক্ষ্য ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা অনুযায়ী পরামর্শ দেন। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি এবং বৈশ্বিক শিক্ষার সুযোগ নিয়েও আলোচনা করেন তারা।

ইউসিবিডির সিনিয়র নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়, মোনাশ ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও দিকনির্দেশনার সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের বৈশ্বিক পরিসরে প্রস্তুত করাই এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আলফন্সা ফিদেলিস পাকিয়াম বলেন, ইউসিবিডির মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পেরে তারা আনন্দিত। ব্যক্তিকেন্দ্রিক একাডেমিক কাউন্সেলিং দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে ইউসিবিডির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত এবং প্রভোস্ট অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন মোনাশের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। পরে অতিথিদের হাতে ইউসিবিডির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউসিবিডির

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের
অর্থ ও বাণিজ্য

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের

প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষকের দশম গ্রেড অনুমোদন
অর্থ ও বাণিজ্য

প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষকের দশম গ্রেড অনুমোদন

এসএসসি উত্তীর্ণদের ডাচ্‌-বাংলা ব্যাংক দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০
শিক্ষা ও ক্যাম্পাস

এসএসসি উত্তীর্ণদের ডাচ্‌-বাংলা ব্যাংক দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০

চুক্তিভিত্তিক চাকরি দিচ্ছে দারাজ
ই-কমার্স

বিনা অভিজ্ঞতায় দারাজে ৩০০ জনের চাকরি

ডাকসুতে ছাত্রশিবিরের ভূমিধস জয়
লিড স্টোরি

ডাকসুর সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস

ছাত্রীর গোপন ছবি
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রীর গোপন ছবি তুলে কুপ্রস্তাবের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

সহজমোবাইলের মার্চেন্ট পয়েন্টে মিডল্যান্ড ব্যাংকের ই-লোনে মোবাইল কেনার সুযোগ
অর্থ ও বাণিজ্য

সহজমোবাইলের মার্চেন্ট পয়েন্টে মিডল্যান্ড ব্যাংকের ই-লোনে মোবাইল কেনার সুযোগ

ক্যামেরা টেস্টে এগিয়ে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, পেছনে পিক্সেল ও আইফোন
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা টেস্টে এগিয়ে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, পেছনে পিক্সেল ও আইফোন

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা
প্রযুক্তি সংবাদ

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

সপ্তাহের সবচেয়ে পঠিত

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন প্রজন্মের কম্পিউটার ম্যাক স্টুডিও (Mac Studio 2026)...

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ আগস্ট ২০২৬

মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা

Techzoom.TV |
TechzoomTV