Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 11 November 2026
সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

Share on FacebookShare on Twitter

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২ হাজার ৬৭ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ সমাবর্তনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা গেছে। অতিথি পাস বরাদ্দ, অভিভাবক নীতিমালা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকে।

শিক্ষার্থীদের অভিযোগ, সমাবর্তন ফি বাবদ ১২ হাজার টাকা নেওয়া হলেও অনেক গ্র্যাজুয়েটকে দেওয়া হয়েছে মাত্র একটি অতিথি পাস। ফলে পরিবারের একাধিক সদস্যকে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। বিশেষ করে যেসব শিক্ষার্থীর বাবা বা মা মারা গেছেন, তাঁদের বিকল্প অভিভাবক হিসেবে ভাই, বোন কিংবা অন্য নিকটাত্মীয়কে সঙ্গে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীদের ভাষ্য, বাবা-মায়ের অনুপস্থিতিতে অন্য কোনো স্বজনকে অভিভাবক হিসেবে সঙ্গে নেওয়ার সুযোগ না থাকায় তাঁরা মানসিকভাবে আঘাত পেয়েছেন। এ ছাড়া বিবাহিত শিক্ষার্থীদের স্বামী বা স্ত্রীকে সমাবর্তনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সুযোগ না দেওয়ার বিষয়টিও অসন্তোষের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

ই-মেইল যোগাযোগ নিয়েও অভিযোগ
সমাবর্তনের অতিথি মনোনয়নসংক্রান্ত ই-মেইল যোগাযোগ নিয়েও অভিযোগ করেছেন শিক্ষার্থীদের অনেকে। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইলে অতিথি মনোনয়নের তথ্য পাঠানো হলেও পাস আউট হওয়ার পর অনেকেই নিয়মিত সেই ই-মেইল দেখেননি।
পরে রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করলে অতিথি তালিকা ও প্রয়োজনীয় প্রটোকল জমা হয়ে যাওয়ার কথা জানিয়ে তাঁদের নতুন করে অতিথি পাস দিতে অস্বীকৃতি জানানো হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।

শিক্ষার্থীরা বলেন, সমাবর্তন তাঁদের শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন উদ্‌যাপনের অনুষ্ঠান। এ আয়োজনে শিক্ষার্থী ও তাঁদের পরিবারের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া উচিত। অতিথি পাস ও অভিভাবক নীতিমালা নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের পারিবারিক পরিস্থিতি ও বাস্তবতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করেন তাঁরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ, বিশ্ববিদ্যালয় বয়কটের আহ্বান
সমাবর্তনের নীতিমালার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। কেউ কেউ সমাবর্তন বয়কট করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন। আবার অনেকে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

সমাবর্তন শেষে ফেসবুকে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীদের মতামত ও সমস্যাকে যথাযথ গুরুত্ব দেয় না আইইউবি কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে ভবিষ্যৎ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার আগে সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন কেউ কেউ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Independent University BangladeshIUB Convocationndependent University Bangladeshঅতিথি পাসআইইউবিআইইউবি শিক্ষার্থীউচ্চশিক্ষাবিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় প্রশাসনশিক্ষার্থীসমাবর্তনসমাবর্তন ফি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে
প্রযুক্তি সংবাদ

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে

বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম
শিক্ষা ও ক্যাম্পাস

বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

ছাত্রত্ব শেষ, হল ছাড়লেন এমসি কলেজ শিবির সভাপতি
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রত্ব শেষ, হল ছাড়লেন এমসি কলেজ শিবির সভাপতি

অনলাইনে এইচএসসির ফলাফল জানবেন যেভাবে
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষা না হলে রেজাল্ট হবে যেভাবে

ড্রাই ডকে চাকরির সুযোগ, নিয়োগ পতেঙ্গায়
শিক্ষা ও ক্যাম্পাস

ড্রাই ডকে চাকরির সুযোগ, নিয়োগ পতেঙ্গায়

শেখ হাসিনাকে নিয়ে ইমির পোস্ট বিষয়ক প্রশ্নে ক্ষেপে গেলেন মেঘমল্লার বসু
শিক্ষা ও ক্যাম্পাস

শেখ হাসিনাকে নিয়ে ইমির পোস্ট বিষয়ক প্রশ্নে ক্ষেপে গেলেন মেঘমল্লার বসু

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!
ই-কমার্স

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ভিভো ভি৮০
নির্বাচিত

বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তনে স্নাতক ও...

১০ হাজার এমএএইচের বেশি ব্যাটারি ও ৭ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইকিউওও জেড১২এস স্মার্টফোন

৭ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে আইকিউওও জেড১২এস!

পেছনে সেকেন্ডারি ডিসপ্লে ও ক্যামেরা মডিউলসহ অনার ৭০০ সিরিজের স্মার্টফোন

পেছনে ছোট ডিসপ্লে, হার্ট রেট ও ব্লাড অক্সিজেন মাপবে অনার ৭০০ সিরিজ!

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 November 2026

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

Techzoom.TV |
TechzoomTV