Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলে ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
গুগলে ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ৪ শিক্ষার্থী
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE) বিভাগের মোট চারজন শিক্ষার্থী এবার গুগলে ডাক পেয়েছেন। এদের মধ্যে শাহেদ শাহরিয়ার এবং তামিম আদ্দারী গুগলে যোগদানের জন্য ইতোমধ্যে আয়ারল্যান্ডের ডাবলিনের জন্য পাড়ি জমিয়েছেন।

তামিম আদ্দারি কুমিল্লা ক্যাডেট কলেজ হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং শাহেদ শাহরিয়ার রংপুর জিলা স্কুল হতে মাধ্যমিক এবং রংপুর সরকারি কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।শাহেদ শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। এছাড়াও,তিনি ২০১৭ সালের আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট ছিলেন।

উল্লেখ্য, তামিম আদ্দারী গুগলের নিউ ইয়র্ক অফিসে ইন্টারভিউ দিয়েছিলেন এবং শাহেদ শাহরিয়ার পোল্যান্ড অফিসে ইন্টারভিউ দিয়েছিলেন।

এই দুইজন ছাড়াও নাহিয়ান আশরাফ রাঈদা এবং শারমীন মাহজাবিন রাখী গুগলে ডাক পেয়েছেন। তবে করোনা পরিস্থিতির কারণে এই দুইজন কবে যোগ দিবেন তা এখনো গুগল থেকে জানানো হয় নি।

এদের মধ্যে শাহেদ শাহরিয়ার এবং তামিম আদ্দারি দুইজনই কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE) বিভাগের ১৯ তম ব্যাচের শিক্ষার্থী। শারমীন মাহজাবিন রাখী এবং নাহিয়ান আশরাফ রাঈদা একই বিভাগের ২০ এবং ২১ তম ব্যাচের শিক্ষার্থী।

এদের মধ্যে শারমীন মাহজাবিন রাখী এই বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের জুরিখে ইন্টারভিউ দিয়ে আসেন। তিনি  জানান, জুলাইয়ে গুগলের মিউনিখ অফিসে তার যোগদানের কথা থাকলেও করোনার কারণে কবে যোগ দিবেন তা নিশ্চিত নয়। তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যথাক্রমে এ কে হাই স্কুল এন্ড কলেজ এবং আইডিয়াল কলেজে পড়াশোনা করেছেন।

অপরদিকে নাহিয়ান আশরাফ রাঈদা আমাদেরকে জানিয়েছেন, তিনি গত বছরের জুলাইয়ে সিংগাপুরে ইন্টারভিউ দেন। এই বছরের জানুয়ারিতে গুগলের তাইওয়ানের তাইপেই অফিসে যোগ দেবার কথা থাকলেও করোনার কারণে কবে যোগ দিবেন সেই ব্যাপারে এখনো গুগল থেকে জানানো হয় নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যোগ দেবার আশা করছেন তিনি। নাহিয়ান আশরাফ রাঈদা হলিক্রস গার্লস স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।

নাহিয়ান আশরাফ রাঈদা এবং শারমীন মাহজাবিন রাখীর সাথে আলাপ করে জানা যায় , বেশ কয়েকটি ধাপে গুগলের রিক্রটিং প্রসেস অনুষ্ঠিত হয়। প্রথমে ফোনকলের মাধ্যমে প্রার্থীর সাথে সম্পূর্ণ প্রক্রিয়া নিয়া আলোচনা করে গুগল।এরপর গুগলের কোন ইঞ্জিনিয়ার ভিডিও কলে ৪৫ মিনিটের একটি ইন্টারভিউ নেয়। এই ধাপ পেরোলে গুগলের কোন এক অফিসে গিয়ে অনসাইট ইন্টারভিউ দিতে হয়। অনসাইটে ৩-৫ টি ৪৫ মিনিটের ইন্টারভিউ হয়।সদ্য গ্রাজুয়েট হলে সবগুলোই প্রবলেম সল্ভিং ইন্টারভিউ নেয়া হয়। অন্যথায়, একটি সিস্টেম ডিজাইন ইন্টারভিউ নেয়া হয়।

সবগুলো ধাপে সফল হলে গুগলের কোন টিমের সাথে কাজ করতে ইচ্ছুক সেই ব্যাপারে জেনে গুগলের সংশ্লিষ্ঠ টিম মনোনীত প্রার্থীর সাথে যোগাযোগ করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-প্লাজায় ওয়ালটন এসি কেনায় ২০ শতাংশ ফ্ল্যাট মূল্যছাড়
প্রযুক্তি সংবাদ

ই-প্লাজায় ওয়ালটন এসি কেনায় ২০ শতাংশ ফ্ল্যাট মূল্যছাড়

সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ক সংস্থায় চাকরি, বেতন কমপক্ষে ৯০০০০
শিক্ষা ও ক্যাম্পাস

সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ক সংস্থায় চাকরি, বেতন কমপক্ষে ৯০০০০

ক্যাডার হয়ে একরামুল বললেন— স্ট্রাগল আছে বলেই জীবন সুন্দর
শিক্ষা ও ক্যাম্পাস

ক্যাডার হয়ে একরামুল বললেন— স্ট্রাগল আছে বলেই জীবন সুন্দর

ঢাবিতে ২৮৪১ কোটি টাকার প্রকল্প, শিক্ষার্থীদের জন্য হচ্ছে ৯ হল
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবিতে ২৮৪১ কোটি টাকার প্রকল্প, শিক্ষার্থীদের জন্য হচ্ছে ৯ হল

২৯ জুলাই ক্লাসে ফিরছে কুয়েট
নির্বাচিত

২৯ জুলাই ক্লাসে ফিরছে কুয়েট

ক্যারিয়ারে পার্সোনাল সেলিং কেন এত গুরুত্বপূর্ণ?
কিভাবে করবেন

ক্যারিয়ারে পার্সোনাল সেলিং কেন এত গুরুত্বপূর্ণ?

Load More

ট্রেন্ডিং টপিক

২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৫–৬ হাজার টাকায় স্মার্টফোন তৈরির উদ্যোগ

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস
নির্বাচিত

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

আপডেটেড MSI X870 মাদারবোর্ডে পুড়ে নষ্ট Ryzen 7 7800X3D প্রসেসর
প্রযুক্তি সংবাদ

আপডেটেড MSI X870 মাদারবোর্ডে পুড়ে নষ্ট Ryzen 7 7800X3D প্রসেসর

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ জুলাই ২০২০

গুগলে ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ৪ শিক্ষার্থী

Techzoom.TV |
TechzoomTV