Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাবির ইংরেজি বিভাগে মাস্টার্সের ফলাফলে প্রথম মুনজেরিন শহীদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 8 November 2020
ঢাবির ইংরেজি বিভাগে মাস্টার্সের ফলাফলে প্রথম মুনজেরিন শহীদ
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী মুনজেরিন শহীদের মাস্টার্সের ৩.৮৮ সিজিপিএ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী অনলাইনে ইংরেজি শিখিয়ে ব্যাপক জনপ্রিয়। বর্তমানেে তিনি বিশ্বসেরা বিদ্যায়তন অক্সফোর্ড বিশ্ববিদ্যালযয়ে ফলিত ভাষাবিজ্ঞান এর মাস্টার্স করছেন।

স্নাতোকত্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার বিষয়টি শেয়ার করে নিজের এই সফলতার গল্প শেয়ার করেছেন তার ভক্তদের সাথে।

ক্যাম্পাসের পাঠকদের জন্য মুনজেরিন শহীদের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

আলহামদুলিল্লাহ, আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে প্রথম হয়েছি। বেশ কিছুদিন আগের খবর এটা, কিন্তু আপনাদের সাথে শেয়ার করার আগে আপনাদের পুরো গল্পটা গুছিয়ে বলি।

বিশ্ববিদ্যালয়ের প্রথমদিকে আমি তেমন পড়াশুনা করতাম না। সবসময় ক্লাসে চুপচাপ থাকতেই ভালো লাগতো। ক্লাসে টিচার কখনও প্রশ্ন জিজ্ঞেস করলে আমি কোনোদিনও স্বেচ্ছায় উত্তর দেওয়ার জন্যে হাত তুলতাম না। কেন যেন ক্লাসে কথা বলতে ভালো লাগতো না। সবসময় সবার মনোযোগ থেকে দূরে থাকতে ভালো লাগতো। পড়াশোনাটাও মোটামুটি পার পেয়ে যাওয়ার মতো লেভেলেই করে রাখতাম। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই আমি দুটো জায়গায় চাকরি করতাম। অনেক সময় দেখা যেতো পরীক্ষার আগে চাকরির কাজও থাকতো। তাই বেশ কষ্ট হতো সবকিছু ব্যালেন্স করতে।

অনেক ইচ্ছা ছিলো নিজের খরচ নিজে চালাবো, বাবা মায়ের ওপর থেকে চাপ কমাবো। তাই কাজটাতেই বেশি ফোকাস করতাম। অনেক সময় এমন হতো, চাকরি করে ক্লাসে দৌড়াতাম, ক্লাস শেষ করে আবারো চাকরিতে দৌড়াতাম। রিকশায় বসে বনরুটি আর কলা খেতাম দুপুরে। দিনগুলো এমন ছিলো!

আরো যদি বলি, সাহিত্য পড়তে আমার ভালো লাগতো না। মনে হতো গল্পের বইকে এভাবে ব্যবচ্ছেদ করে পড়তে হলে গল্পের বইয়ের মজাটা থাকে কোথায়? কিন্তু বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষে যখন আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্লাসগুলো শুরু হয়, তখন থেকেই মূলত ক্লাসগুলো ভালো লাগতে শুরু করে। ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের প্রতি আগ্রহটাও তখন থেকেই শুরু। সেই ভালো লাগার কারণেই পরীক্ষার আগের সময়টায় একটু পড়তাম। কিন্তু এই পড়াশুনা-চাকরি-পড়াশুনা ব্যালেন্স করতে গিয়ে বহু ট্রিপ, হ্যাং আউট মিস করেছি। আমাকে যারা কাছ থেকে দেখেছে তারা জানে আমি গত ২-৩ বছর ধরে পরীক্ষার আগের দিনগুলো টানা অনেক রাত ঘুমাতাম না। দিনরাত পড়াশুনা করে পরীক্ষা দিতে যেতাম। পরীক্ষা শেষে বাসায় ফিরে এরপর ঘুম। আর কে পায় তখন আমাকে!

এ বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়। আমার অক্সফোর্ডে আসার কয়েক মাস আগে আমার স্নাতকোত্তর পরীক্ষার রেজাল্ট বের হয়। এ কী! ক্লাসে সবসময় চুপচাপ থাকা, আর একেবারেই পড়াশুনা থেকে দূরে থাকা মেয়েটা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরে প্রথম স্থান অধিকার করেছে! আমার মা যখন ব্যাপারটা শুনলেন তিনিও বেশ অবাক হয়ে তাকিয়ে ছিলেন।

স্নাতকোত্তর পড়ার সময়েই কিন্তু অনেক তত্ত্ব, ব্যবহারিক ক্লাস করেছিলাম যার শিক্ষা দিয়েই আমি আমাদের ‘ঘরে বসে Spoken English’ কোর্সটি বানাই। এই কোর্সটা নিয়ে আমি অনেক অনেক খুশি এবং গর্ববোধ করি। কারণ এই কোর্সটা বানানোর সময় অনেকবার মনে হয়েছিলো, অবশেষে ক্লাসে যা শিখেছি তা কাজে লাগাতে পারছি। এবং তা দিয়ে অন্যদের সাহায্য করতে পারছি। কারণ জীবনে আসলে শুধু নিজে প্রথম হলে তো হবে না, যে শিক্ষাটা অর্জন করেছি তা দিয়ে অন্যদেরও এগিয়ে যেতে সাহায্য করতে হবে।

আমার স্নাতকোত্তরে প্রথম হওয়ার খবরটা আরও অনেক আগে থেকেই জানতাম। কিন্তু আগে মনে হতো, প্রথম হইসি তো কী হয়েছে? এই প্রথম হওয়াটাকে কি কাজে লাগাতে পারছি?

কিছুদিন আগেও মনে হতো পারি নাই। কিন্তু আমাদের Spoken English বই আর কোর্সে আপনাদের সাড়া দেখে মনে হচ্ছে, একটু হলেও মনে হয় কাজে লাগাতে পেরেছি। কতটুকু সাহায্য করতে পেরেছি জানি না, কিন্তু আরও অনেক কিছু করার ইচ্ছা আছে ইংরেজি নিয়ে আপনাদের জন্যে। দোয়া করবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
সোশ্যাল মিডিয়া

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

চাকসুতে শিবিরের বিরুদ্ধে ‘মহাজোট’-এর গুঞ্জন, কী বলছে সংগঠনগুলো
শিক্ষা ও ক্যাম্পাস

চাকসুতে শিবিরের বিরুদ্ধে ‘মহাজোট’-এর গুঞ্জন, কী বলছে সংগঠনগুলো

একে একে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের অফিস
নির্বাচিত

একে একে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের অফিস

কেয়ার বাংলাদেশে নিয়োগ, বেতন ৫৯ হাজার টাকা
শিক্ষা ও ক্যাম্পাস

কেয়ার বাংলাদেশে নিয়োগ, বেতন ৫৯ হাজার টাকা

হোয়াটসঅ্যাপে আসছে ‘মেসেজ হিস্ট্রি শেয়ারিং’
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে আসছে ‘শিডিউলড মেসেজ’: নির্দিষ্ট সময়ে বার্তা পাঠানো হবে আরও সহজ!

আসছে টানা ৩ দিনের ছুটি
সোশ্যাল মিডিয়া

আসছে টানা ৩ দিনের ছুটি

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
সোশ্যাল মিডিয়া

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 November 2020

ঢাবির ইংরেজি বিভাগে মাস্টার্সের ফলাফলে প্রথম মুনজেরিন শহীদ

Techzoom.TV |
TechzoomTV