Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্ম জবস-এর মাধ্যমে কর্মসংস্থানে সহায়তা পাবে তরুণরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 1 February 2021
কর্ম জবস-এর মাধ্যমে কর্মসংস্থানে সহায়তা পাবে তরুণরা
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তরুণদের কর্মসংস্থানে সহায়তা করার লক্ষ্যে গুগল-এর চাকরি ও ক্যারিয়ার গঠনভিত্তিক অ্যাপ কর্ম জবস-এর সাথে একটি যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। আজ সোমবার বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন।

গুগল-এর নেক্সট বিলিয়ন ইউজারস ইনিশিয়েটিভ টিমের অপারেশনস লিড বিকি রাসেল এই ভার্চুয়াল প্রেস কনফারেন্সে যুক্ত ছিলেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়াও এতে যুক্ত ছিলেন বাংলালিংক-এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, ডিজিটাল বিজনেস ডিরেক্টর গৌরব কাক্কর এবং হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড সাস্টিনিবিলিটি আংকিত সুরেকা।

এই উদ্যোগের আওতায় ঢাকা ও চট্টগ্রামে বাংলালিংক-এর কাস্টোমার সেন্টারগুলিতে কর্ম জবস-এর বিশেষ কিয়স্ক রাখা হবে। এই কিয়স্কগুলিতে কর্ম জবস-এর প্রতিনিধিরা অ্যাপটির মাধ্যমে কীভাবে চাকরি সন্ধান ও বিভিন্ন শিক্ষা উপকরণ ব্যবহার করতে হয় সে বিষয়ে চাকরিপ্রার্থীদেরকে নির্দেশনা দেবেন। এছাড়া সিভি, ইন্টারভিউ ও চাকরি সংক্রান্ত অন্যান্য বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করবে কর্ম জবস।

এসময় মোস্তাফা জব্বার বলেন, প্রযুক্তিতে উন্নত একটি জাতি গঠনের যে স্বপ্ন আমরা দেখি তা বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ পেতে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমি এই যৌথ উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতে এর সাফল্য কামনা করি।

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, আমরা মনে করি, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরির তথ্য ও প্রশিক্ষণের সুযোগ দেওয়া গেলে দেশের সার্বিক কর্মসংস্থান পরিস্থিতি আরও অগ্রসর হবে। সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক তরুণদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কর্ম জবস-এর সাথে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে আরও বেশি সংখ্যক চাকরি প্রার্থী প্ল্যাটফর্মটি ব্যবহার করে নিজেদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাবে।

গুগল-এর নেক্সট বিলিয়ন ইউজারস ইনিশিয়েটিভ টিমের অপারেশনস লিড বিকি রাসেল বলেন, কর্ম জবস-এর সাথে এই অংশীদারিত্বের জন্য আমি বাংলালিংক-কে ধন্যবাদ জানাতে চাই। এটি আমাদের কার্যক্রমকে দেশের নানা প্রান্তের চাকরি প্রার্থীদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে অবস্থিত কর্ম জবস-এর কিয়স্কের মাধ্যমে আরও বেশি সংখ্যক চাকরি প্রার্থী ও চাকরিদাতাকে আমরা সাহায্য করতে সক্ষম হবো। তারা আমাদের প্ল্যাটফর্মের জব সার্চিং, আপস্কিলিং ও ট্রেইনিং ফিচারগুলির মাধ্যমে উপকৃত হবে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

হুয়াওয়ে ইস্যুতে মার্কিন আহ্বানে সাড়া দেবে না ইইউ

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
নির্বাচিত

বিজ্ঞাপন ছাড়াই ইউটিউব ভিডিও দেখার সুযোগ পাবেন যারা

টু ন্যানোমিটার চিপ তৈরির ক্রয়াদেশ পেল স্যামসাং
কিভাবে করবেন

স্যামসাংয়ের মুনাফা ৯০০ শতাংশের বেশি বেড়েছে

Moto G57 Power
নির্বাচিত

মটোরোলা কম দামে গেমিং ফোন আনল

অফলাইনেও অটো রিপ্লাই দেবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

অফলাইনেও অটো রিপ্লাই দেবে হোয়াটসঅ্যাপ

আসুস জেনবুক ফ্লিপ ১৩ মিডিয়াম ডিসপ্লের ল্যাপটপ
নির্বাচিত

আসুস জেনবুক ফ্লিপ ১৩ মিডিয়াম ডিসপ্লের ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 February 2021

কর্ম জবস-এর মাধ্যমে কর্মসংস্থানে সহায়তা পাবে তরুণরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix