Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাবির আইবিএ তে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্টস বিজনেজ’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
ঢাবির আইবিএ তে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্টস বিজনেজ’র উদ্বোধন
Share on FacebookShare on Twitter

চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ ও রূপকল্প ২০৪১ ভিশনের আলোকে পোশাক শিল্পে দেশীয় ম্যানেজার ও নির্বাহী, কর্মীদের পেশাগত ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আইবিএতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্টস বিজনেজ চালু করা হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্টস বিজনেজ কর্মসূচিটি এসইআইপি-আইবিএ বাস্তবায়ন করছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ মিলনায়তনে করোনা স্বাস্থ্যবিধি মেনে প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান বলেন, ‌‌স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা (গোল্ডেন বেঙ্গল) তৈরি করার যে স্বপ্ন দেখেছিলেন, তা তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। দেশকে এগিয়ে নেয়ার জন্য পোশাক শিল্প অনেক অবদান রেখে আসছে তাই এ শিল্পকে আরো বেগবান করার জন্য এ ধরনের ফলপ্রসূ প্রোগ্রামের যুগান্তকারী সূচনাকে আমি অভিবাদন জানাই।

দেশীয় পোশাক শিল্পে নির্বাহী ও ব্যবস্থাপকদের কাজের সক্ষমতা ও চতুর্থ শিল্পবিপ্লব নির্ভর দক্ষতা বিকাশের জন্য এই কর্মসূচি চালু করা হলো। গেল কয়েক দশক ধরেই গার্মেন্টসশিল্প দেশের অন্যতম বৃহৎ ও বৈদেশিক অর্থ উপার্জনের অন্যতম খাত বলে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। এইখাত নির্ভর মধ্যম ও উচ্চ পর্যায়ের নির্বাহী ও ব্যবস্থাপক-কর্মীদের দক্ষতা বিকাশের জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক দিকটি বিবেচনা করে কোর্সটি তৈরি করা হয়েছে। কোর্সে অর্জিত শিক্ষার মাধ্যমে দেশের গার্মেন্টসখাতে বিদেশী কর্মীদের নির্ভরশীলতা কমবে বলে মনে করেন আলোচকেরা।

বিশেষ এই কোর্সের উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব আব্দুর রউফ তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, আইবিএর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. জাওয়াদুর রহমান জাহিদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও বিজিএমইও পরিচালক জনাব আসিফ ইব্রাহিম এবং আইবিএর সহযোগী অধ্যাপক জনাব খালেদ মাহমুদ।

কোর্সটির মাধ্যমে তরুণ নির্বাহী ও ব্যবস্থাপকেরা আন্তর্জাতিক ব্যবসাবাণিজ্যের কৌশল ও দেশের শিল্পখাতকে আরো বিকাশের নানান বিষয় কার্যকরভাবে শিখবেন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও বিজিএমইও পরিচালক আসিফ ইব্রাহিম আইবিএ’কে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রোগ্রামটি পোশাক শিল্পের কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবে এবং এ খাতে বিশ্বমানের দক্ষ ব্যবস্থাপক প্রস্তুত করা সম্ভব হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এই কোর্সটির কারিকুলাম পোশাক শিল্প, বিজিএমইএ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে ডেভেলপ করেছি, যাতে করে এই প্রোগ্রামের উদ্দেশ্য সফল হয়।

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, তিনি আইবিএ’র প্রাক্তন ছাত্র ছিলেন। আইবিএ থেকে তিনি তিনটি বিষয় শিখেছেন। কোন কাজ করার আগে তার একটি সঠিক পরকল্পনা করা, যে কোন কাজের একটি নির্দিষ্ট সময় (Dead Line) রাখা ও তা সঠিক সময়ে করা এবং কঠোর পরিশ্রম ও সাধনা করা।

এছাড়াও তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা (গোল্ডেন বেঙ্গল) তৈরি করার যে স্বপ্ন দেখেছিলেন তা তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র “ভিশন ২০৪১’ এর প্রেক্ষিতে ২০৪১ এর মধ্যে সিক্সটিন বিলিয়ন এক্সপোর্ট টার্গেট করা হয়েছে তা পূরণ করার জন্য এই প্রোগ্রামটি স্কিলড ডেভেলপ করার মাধ্যমে সর্বোচ্চ সহায়তা করবে। আমরা পাঁচ বছর ধরে এই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা করেছি অবশেষে আমরা সফল, বলতে হয় “ড্রিম কাম ট্রু”।

আইবিএর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. জাওয়াদুর রহমান জাহিদ বলেন, আইবিএ’র সনদ মতে সম্ভাব্য সব ধরনের একাডেমিক প্রোগ্রামের তালিকায় পিজিডি ছিলো একটা খালি জায়গা (Missing Link)। আজকে এই পিজিডি প্রোগ্রাম এর মধ্য দিয়ে আইবিএ পূরণ করল সেই খালি জায়গাটি। আজ থেকে IBA is offering its full range of products. সেটা আইবিএ’র ইতিহাসের আরেকটা মাইলফলক।

সরকারের উদ্দেশ্য, এ ধরনের একটা Cadre or Army of Managers পোশাক শিল্পকে উপহার দেয়া, যাতে করে আমাদের First Generation entrepreneurs শিল্পের নেতৃত্ব এবং দায়িত্ব এ ধরনের ব্যবস্থাপকের হাতে ছেড়ে শান্তিতে অবসর নিতে পারে এবং পোশাক শিল্প ও দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

এছাড়াও, শুভেচ্ছা বক্তব্য রাখেন আইবিএ’র সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ। তিনি এই কোর্সটির কারিকুলামের সংক্ষেপণ, সামগ্রিক পোশাক শিল্পের অবস্থা, কোর্সটির কার্যকারিতা, প্রশিক্ষনার্থীদের ক্যারিয়ার সামঞ্জস্যতা পাশাপাশি এই ট্রেইনিং এর মাধ্যমে কিভাবে আরো দক্ষ কর্মী তৈরি করা যায় তা তুলে ধরেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র পরিচালনায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্টস বিজনেজ কোর্সটি চালু করা হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ডাস্টবিন স্থাপন করলেন ছাত্রদল নেতা ফয়সাল
শিক্ষা ও ক্যাম্পাস

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ডাস্টবিন স্থাপন করলেন ছাত্রদল নেতা ফয়সাল

স্নাতক পাসে ৪০ জনকে নিয়োগ দেবে দারাজ, ২১ বছর হলেই আবেদন
শিক্ষা ও ক্যাম্পাস

স্নাতক পাসে ৪০ জনকে নিয়োগ দেবে দারাজ, ২১ বছর হলেই আবেদন

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের
অর্থ ও বাণিজ্য

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন যারা
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন যারা

লাখ টাকা বেতনে চাকরি, আবেদন অনলাইনে
শিক্ষা ও ক্যাম্পাস

লাখ টাকা বেতনে চাকরি, আবেদন অনলাইনে

জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
শিক্ষা ও ক্যাম্পাস

জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস

Load More

ট্রেন্ডিং টপিক

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন
টেলিকম

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন

নিরাপদ সড়ক সচেতনতায় পাঠাও-এর ক্যাম্পেইন “Safe থাকি, Safe রাখি”
নির্বাচিত

নিরাপদ সড়ক সচেতনতায় পাঠাও-এর ক্যাম্পেইন “Safe থাকি, Safe রাখি”

দিনে ৮ ঘণ্টা কুলার চালালে মাসে বিদ্যুৎ খরচ কত আসবে?
প্রযুক্তি সংবাদ

দিনে ৮ ঘণ্টা কুলার চালালে মাসে বিদ্যুৎ খরচ কত আসবে?

সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করে নিয়ে গেল যুক্তরাষ্ট্র
অর্থ ও বাণিজ্য

সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করে নিয়ে গেল যুক্তরাষ্ট্র

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix