Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের ১০০ মিলিয়ন ডলারের শিক্ষা তহবিল: কলেজের প্রয়োজন শেষ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 28 February 2022
গুগলের ১০০ মিলিয়ন ডলারের শিক্ষা তহবিল: কলেজের প্রয়োজন শেষ!
Share on FacebookShare on Twitter

অল্প টিউশন ফি এবং ১৪০টিরও বেশি প্রতিষ্ঠানের সাথে গুগলের সংশ্লিষ্টতা থাকার কারণে গুগলের এই ক্যারিয়ার সার্টিফিকেট প্রযুক্তি খাতে চাকরির সমূহ সম্ভাবনা তৈরি করবে।

যেকোনো তথ্যের জন্য বর্তমান যুগে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো গুগল। এবার এই টেক প্রতিষ্ঠানটিই কলেজের গতানুগতিক শিক্ষাব্যবস্থার খোলনলচে পাল্টে দিতে যাচ্ছে। মাত্র কিছুদিন আগেই ১০০ মিলিয়ন ডলারের ‘গুগল ক্যারিয়ার সার্টিফিকেট ফান্ড’ ঘোষণা করেছেন গুগলের সিইও সুন্দর পিচাই। কলেজের ধরাবাঁধা শিক্ষার পরিবর্তে ডেটা বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি, প্রকল্প ব্যবস্থাপনা, ইউএক্স ডিজাইন ইত্যাদি হবে এর মূল লক্ষ্য। এককথায় বলতে গেলে, প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে গুগলের এই উদ্যোগ।

দীর্ঘদিন যাবত দেশজুড়ে কোডিং বুটক্যাম্প এবং ইউডেমি বা কোর্সেরার মতো অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পর এই পদক্ষেপ নিতে যাচ্ছে গুগল।

তাই প্রশ্ন উঠেছে, তাহলে কি কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রথাগত শিক্ষার বিকল্প হবে গুগল ক্যারিয়ার সার্টিফিকেট? এর গুরুত্বই বা কতখানি?

গুগলের এই উদ্যোগের প্রশংসা করেছেন পশ্চিমা বিশেষজ্ঞ ও লেখকেরা । কন্টেন্ট মার্কেটার ও লেখক জেফ স্টিন বলেন, “আমি উচ্চশিক্ষাকে একেবারেই নাকচ করে দিচ্ছি না। কিন্তু কলেজ ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে আমাদের যে ব্যয়ভার বহন করতে হয়, সেদিকে একটু মনোযোগ দেওয়া উচিৎ।”

ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট সূত্র বলছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে র‍্যাংকিংয়ে থাকা পাবলিক কলেজগুলোতে পড়তে চাইলে গড়ে বার্ষিক ব্যয় ১০,০০০ ডলার। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই খরচ ২৩,০০০ ডলারে গিয়ে দাঁড়ায়। আর বেসরকারি কলেজগুলোতে পড়ার বার্ষিক ব্যয় প্রায় ৩৮,০০০ ডলার।

সাড়ে চার বছরের আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি নিতে মোট ব্যয় দাঁড়ায় ৪৫ হাজার ডলার থেকে ১ লাখ ৭১ হাজার ডলারে। অন্যদিকে, চাকরিতে যোগ দেওয়ার সময় প্রাথমিক বেতন ধরা হয় ৫০ হাজার ডলার, যার সিংহভাগই চলে যায় থাকা-খাওয়াসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পেছনে। এছাড়া, ছাত্রাবস্থায় নেওয়া ঋণ পরিশোধের ব্যাপার তো আছেই। তাই অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ খুব একটা থাকে না।

কিন্তু গুগল বলছে, তাদের পেশাদার সার্টিফিকেটের আওতায় কোর্স প্রতি ২৩০ ডলারের বেশি প্রয়োজন হবে না এবং প্রযুক্তি দুনিয়ায় এই সনদের গুরুত্ব অনেক বেশি। অনেক শিক্ষার্থীই গুগলের এই প্রোগ্রামে ভর্তি হতে দ্বিধা করবে না। তবে কারো কারো মতে, আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রির বিকল্প হিসেবে নয়, বরং ডিগ্রিকে জোরদার করতে শিক্ষার্থীদের এই সার্টিফিকেট নেওয়া উচিত। অল্প টিউশন ফি এবং ১৪০টিরও বেশি প্রতিষ্ঠানের সাথে গুগলের সংশ্লিষ্টতা থাকার কারণে এটি প্রযুক্তি খাতে চাকরির সমূহ সম্ভাবনা তৈরি করবে।

তাহলে কি এটি আন্ডারগ্র্যাডের পাশাপাশি নিজের প্রযুক্তিগত দক্ষতাকে শাণিত করার একটি উপায়? না, তা নয়। কারণ প্রযুক্তি খাতের প্রচুর কোম্পানির কাছে ব্যাচেলর ডিগ্রি থাকা অত্যাবশ্যক নয়। কেন? উত্তর দিয়েছেন আইবিএম এর ‘ট্যালেন্ট’ শাখার ভাইস প্রেসিডেন্ট জোয়ানা ডালি। কয়েক বছর আগে সিএনবিসি-কে তিনি বলেছিলেন, “প্রতিষ্ঠানগুলো আসলে প্রযুক্তি ক্ষেত্রে সরাসরি অভিজ্ঞতা সম্পন্নদের নিয়োগ দিতে বেশি আগ্রহী।”

শুধু ডালি একাই নন, বিজনেস ম্যাগনেট ইলন মাস্কও বলেছেন, তার প্রতিষ্ঠান টেসলাতে কাজ করতে কারো কলেজ ডিগ্রি থাকা অত্যাবশ্যক না। বরং তিনি দক্ষতাসম্পন্ন কর্মী চান, যাদের আগেপরে প্রযুক্তি খাতে বিভিন্ন অর্জন রয়েছে। এছাড়াও, রেস্টুরেন্ট ব্র্যান্ডস ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিত্যনতুন বিষয় শিখতে ইচ্ছুক ও পারদর্শী ব্যক্তিদের নিয়োগ দিতেই তারা বেশি আগ্রহী।

শিক্ষার ক্ষেত্রে কোম্পানিগুলো দুটি ভূমিকা রাখতে পারে। প্রথমটি হলো, কর্মী নিয়োগ কৌশল পরিবর্তন করা। টাকার অভাবে কলেজের ডিগ্রি নিতে পারছে না কিন্তু প্রতিভাবান, এমন মানুষদের জন্য চাকরির দরজা খুলে দিতে হবে।

কিন্তু আপনি নিজেও শিক্ষা কাঠামোকে ভিন্নভাবে গড়ে তুলতে পারেন। প্রতিষ্ঠানের ভেতরেই যদি দক্ষতা ও সম্পদ থাকে, তাহলে মালিক হিসেবে আপনি প্রতিভাবান তরুণদের প্রশিক্ষণ ও উন্নতির সুযোগ করে দিতে পারেন। আপনি যদি তাদের প্রাথমিক জ্ঞান ও দক্ষতা অর্জনের ভিত্তি গড়ে দেন, তাহলে একদল বিশ্বস্ত ও অনুগত কর্মীও পাবেন। তারাই আপনার প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পরিশ্রম করবে।

তাই এখনই সময় প্রতিভাবানদের জন্য কাজের ভিত্তি তৈরি করার। ছোটখাটো সেমিনার, ল্যাব ও মাঠপর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে শুরু করুন। সমন্বিত প্রোগ্রামের আয়োজন করুন যেখানে গুরুত্বপূর্ণ খাতে দক্ষতা প্রদর্শনের সুযোগ রয়েছে। সেই সাথে যারা শিখতে চায়, অতীত অর্জনের রেকর্ড আছে এবং সাফল্যের জন্য উন্মুখ, তাদের জন্যও দরজা খোলা রাখুন।

পড়ালেখার ব্যয় মেটাতে গিয়ে ঋণের দায়ে জর্জরিত নয়, বরং নিজ দক্ষতা দিয়ে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই মুখ্য। তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে কোর্স যাই হোক না কেন, প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছাই পারবে প্রতিভাবান প্রজন্মের ক্ষমতায়নে ভূমিকা রাখতে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রোমের ইন-ব্রাউজার গেমিংয়ে নতুন ওয়েবজিপিইউ
প্রযুক্তি সংবাদ

ক্রোমের ইন-ব্রাউজার গেমিংয়ে নতুন ওয়েবজিপিইউ

এবার দৃষ্টিপ্রতিবন্ধীরাও লিখতে পারবেন অ্যান্ড্রয়েডে
প্রযুক্তি সংবাদ

এবার দৃষ্টিপ্রতিবন্ধীরাও লিখতে পারবেন অ্যান্ড্রয়েডে

বৈশ্বিক রপ্তানি ২০ কোটি ছাড়িয়ে রিয়েলমি
নির্বাচিত

বৈশ্বিক রপ্তানি ২০ কোটি ছাড়িয়ে রিয়েলমি

আকাশে উড়বে বিশ্বের প্রথম ৫ সিটের ট্যাক্সি (ভিডিও)
অটোমোবাইল

আকাশে উড়বে বিশ্বের প্রথম ৫ সিটের ট্যাক্সি (ভিডিও)

অত্যাধুনিক প্রযুক্তির এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই বাজারে
প্রযুক্তি সংবাদ

অত্যাধুনিক প্রযুক্তির এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই বাজারে

মার্সেল এসিতে ইন্সটলেশন ও ২১ বছরপর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ
ছাড় ও অফার

মার্সেল এসিতে ইন্সটলেশন ও ২১ বছরপর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 February 2022

গুগলের ১০০ মিলিয়ন ডলারের শিক্ষা তহবিল: কলেজের প্রয়োজন শেষ!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix