Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডায়ানা এ্যাওয়ার্ডে ভূষিত অনুসা চৌধুরীকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 3 July 2022
ডায়ানা এ্যাওয়ার্ডে ভূষিত অনুসা চৌধুরীকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শুভেচ্ছা
Share on FacebookShare on Twitter

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এক্সটারনাল অ্যাফেয়ার্সের পরিচালক এবং “লেটস টক মেন্টাল হেলথ” এর প্রেসিডেনন্ট অনুসা চৌধুরীর “ডায়ানা এ্যাওয়ার্ড ২০২২” -এর প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে আজ শনিবার ০২ জুলাই, ২০২২ তারিখে এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই এই সম্মান প্রাপ্তিতে অনুসা চৌধুরীকে ফুল দিয়ে এবং একটি কেক কেটে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাত, ভাইস চান্সেলর প্রফেসর ড. এইচ এম জহিরুল হক, ট্রেজারার প্রফেসর এ এস এম সিরাজুল হক, স্কুল অব সায়েন্সের ডিন প্রফেসর ড. সৈয়দ আক্তার হোসেন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. জহুরুল আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম আরিফুজ্জামান, ভর্তি ও জনসংযোগ বিভাগের পরিচালক মো. মনিরুল ইসলাম রিন্টু এবং যুগ্ম রেজিস্ট্রার এ এস এম জি ফারুক প্রমুখ উপস্থিথ ছিলেন।

মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুসা চৌধুরীর হাত ধরে ২০১৮ সালে যাত্রা শুরু করে “লেটস টক মেন্টাল হেলথ।” তার একান্ত প্রচেষ্টায় সংগঠনটি দেশ-বিদেশের অগনিত মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে গেছে। মানসিক স্বাস্থ্যক্ষেত্রে তার এই অসামান্য অবদানের জন্য এবছর তিনি ভূষিত হয়েছেন সম্মানজনক ডায়ানা এওয়ার্ডে।

একজন কাছের বন্ধুকে মানসিক অসুস্থতার কাছে হেরে যেতে দেখে অনুসা চৌধুরী এই প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন। বিভিন্ন শিল্পের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা সৃষ্টি করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূচনালগ্ন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিপুল সাড়া পাওয়া এই প্রতিষ্ঠানটি আজ একটি আন্তর্জাতিক সংস্থাতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ, কানাডা, দুবাই, ভারত, ফিলিপাইন, স্পেন, আমেরিকা ও জাম্বিয়াতে মোট ১১২ জন স্বেচ্ছাসেবী এই সংগঠনের হয়ে মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এছাড়াও যেকোনো রাষ্ট্রের যেকোনো নাগরিক অনলাইনে মানসিক স্বাস্থ্য সেবা নিতে পারবেন এই সংস্থা হতে।

মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত কুসংস্কার ভাঙতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুসা চৌধুরী ও তার সংগঠন লেটস টক মেন্টাল হেলথ। দেশে বিদেশে ৩৭ হাজারের বেশি মানুষকে “মেন্টাল হেলথ কাউন্সিলিং” এর অওতায় নিয়ে আসা হয়েছে এই সংস্থের পক্ষ হতে।

অনুসা চৌধুরী স্বপ্ন দেখেন এমন একটা পৃথিবীর, যেখানে প্রত্যেকে মানসিক সুস্থতা নিয়ে সচেতন। তিনি বলেন, “আমরা সবাই এমন একটা পৃথিবীর দাবিদার যেখানে সহমর্মিতা আর সহানুভুতির চর্চা হয়।” আর এ লক্ষ্যে তিনি আমৃত্যু কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।

সম্প্রতি ‘হার্ভার্ড বিজনেস স্কুল অনলাইন’ তাদের ইন্সটাগ্রাম হাইলাইটে প্রথম বাংলাদেশী হিসেবে অনুসা চৌধুরীর অনন্যসাধারণ কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এছাড়াও তার সংগঠন বিভিন্ন আয়োজন ও প্রচারনা চালিয়ে ১২ লক্ষ্যের ও উপরে মানুষের কাছে পৌঁছাতে এবং তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতন করতে সক্ষম হয়েছে।

ভবিষতে “লেটস টক মেন্টাল হেলথ” কার্যক্রম আরো ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুসা চৌধুরী ও সংগঠনটির অন্যান স্বেচ্ছাসেবীগন। মুঠোফোনের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য একটি মোবাইল এ্যপ্লিকেশন ও তৈরী করার কার্যক্রম চলছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কানাডিয়ান ইউনিভার্সিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

হলের ভিপির বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

হলের ভিপির বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

অনলাইনে সনদ বিতরণ করল ডিপিএস এসটিএস স্কুল
শিক্ষা ও ক্যাম্পাস

অনলাইনে সনদ বিতরণ করল ডিপিএস এসটিএস স্কুল

নির্বাচনের পর কোনো ‘শিবিরের বাচ্চা’কে রাজনীতি করতে দেব না
শিক্ষা ও ক্যাম্পাস

নির্বাচনের পর কোনো ‘শিবিরের বাচ্চা’কে রাজনীতি করতে দেব না

গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেলেন শাবি শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেলেন শাবি শিক্ষার্থী

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য আইপিএম এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন
শিক্ষা ও ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য আইপিএম এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন

৪৫ হাজার টাকায় বিআরআইসিএমে ৬৭ নিয়োগ
শিক্ষা ও ক্যাম্পাস

৪৫ হাজার টাকায় বিআরআইসিএমে ৬৭ নিয়োগ

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 July 2022

ডায়ানা এ্যাওয়ার্ডে ভূষিত অনুসা চৌধুরীকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শুভেচ্ছা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix