Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘খুলনায় হাইব্রিড সামিটে অংশ নিচ্ছে বিশ্বের ৭০টি দেশের তরুণরা’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
‘খুলনায় হাইব্রিড সামিটে অংশ নিচ্ছে বিশ্বের ৭০টি দেশের তরুণরা’
Share on FacebookShare on Twitter

১ম গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট ২০২২ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সেন্টার আগামী ২০ অক্টোবর বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। কিভাবে আজকের তরুণরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব প্রদান করতে পারে সেই পথ অনুসন্ধানে বাংলাদেশের খুলনায় তিন দিনের এই কর্মসূচিতে একত্রিত হচ্ছে ৭০টি দেশ থেকে ৬৫০ জন তরুণ (১৫০ জন সশরীরে এবং ৫০০ জন অনলাইনে) ।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রতিষ্ঠাতা ও সিইও ইজাজ আহমেদ বলেন, “জলবায়ু পরিবর্তন আজ মানবতার সামনে সবচেয়ে বড় সংকট। গত ১৪ বছর ধরে বাংলাদেশী যুবকদের প্রশিক্ষণ প্রদানের পর, আমি এখন জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের, বিশেষ করে দক্ষিণ মেরুর তরুণদের সংগঠিত করার জন্য একটি বৈশ্বিক সংস্থা চালু করছি। জলবায়ু পরিবর্তনের মতো একটি জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের বিশ্বব্যাপী এবং বৃহৎ পরিসরে কাজ করতে হবে। জিওয়াইএলসি’র লক্ষ্য তরুণদের জলবায়ু বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা, ব্যক্তিগতভাবে ও যৌথ পদক্ষেপ নেওয়ার জন্য তরুণদের নেতৃত্বের দক্ষতা তৈরি এবং জলবায়ু অভিবাসন এর সাথে সামঞ্জস্য রেখে ব্যবসা চালু করতে সক্ষম করা।

তিনি আরও যোগ করেন “আমরা খুলনাকে জিওয়াইএলসি সম্মেলনের উদ্বোধনী স্থান হিসেবে বেছে নিয়েছি কারণ খুলনা বাংলাদেশের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল। খুলনায় সম্মেলনে যোগদানকারী এই ১৫০ জন তরুণ উপকূলীয় এলাকার লাউডোভ-এ উপকূলীয় বনায়নেও অংশ নিবেন। এর মাধ্যমে আমরা স্থানীয়ভাবে পরিচালিত জলবায়ু সহিষ্ণু বিভিন্ন কার্যক্রম এর প্রচার এবং মানুষের পাশাপাশি জীববৈচিত্র্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকূলীয় বনায়নের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করবো”। জলবায়ু পরিবর্তন বিষয়ে পদক্ষেপ গ্রহণে যুবকদের ক্ষমতায়নের লক্ষে সামিটে অংশ নেওয়া ১০ জন প্রতিনিধিকে তাদের জলবায়ু সহিষ্ণুতা ও জলবায়ু অভিবাসন বিষয়ক প্রকল্প বাস্তবায়নের জন্য ১০০০ ডলার অনুদান প্রদান করা হবে।

গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট বিখ্যাত জলবায়ু বিষয়ক বিজ্ঞানী, নীতিনির্ধারক, উদ্যোক্তা, নেতৃত্ব বিশেষজ্ঞ এবং যুব জলবায়ু কর্মীদের একত্রিত করতে যাচ্ছে এবং এই সামিটে জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তঃপ্রজন্মের সহযোগিতা, ভবিষ্যৎ জ্বালানি, কৃষির আধুনিকীকরণ এবং আমাদের দায়িত্বশীল ব্যবহার বিষয়ে আলোচনা করা হবে। সামিটে দেশ ও বিদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন যাদের মধ্যে আছেন, যুক্তরাজ্য সরকারের সাবেক প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার ডেভিড কিং, অক্সফোর্ডের প্রাক্তন অধ্যাপক স্যার ক্রিস্টোফার বল, হার্ভার্ডের প্রাক্তন নেতৃত্ব অনুষদের শিক্ষক ড. ডিন উইলিয়ামস, আইসিসিএডি পরিচালক ড. সালেমুল হক, আফ্রিকার যুব জলবায়ু কর্মীরা, আমেরিকা, ইউরোপ ও এশিয়া, সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময়, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হোয়েগ হেনরিকসেন বলেন, “আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমানোর অঙ্গীকারের অংশ হিসেবে আমরা ২০১৯ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে আমাদের CO2 নির্গমন ৫০% কমাতে একটি বিজ্ঞান-ভিত্তিক লক্ষ্য নির্ধারণ করেছি । আমরা তারুণ্যের শক্তিতে বিশ্বাস করি এবং আমাদের জন্য গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট তরুণদের সাথে যুক্ত হওয়ার এবং একটি জরুরি কারণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চমৎকার একটি প্ল্যাটফর্ম।”

জিওয়াইএলসি চেয়ারম্যান নিল ওয়াকার বলেন, “তরুণরা শুধুমাত্র জলবায়ু পরিবর্তন বিষয়ে পদক্ষেপ নিতে দাবি জানায় না, তারা পথও দেখায় । নেতৃত্ব, উদ্ভাবন, উদ্যোগী মনোভাব সাফল্যের পথ দেখায়। তবে আমাদের বিশ্বব্যাপী পদক্ষেপ দরকার। জিওয়াইএলসি সারাবিশ্বের তরুণদের আদর্শ, ধারণা এবং প্রতিভাকে ফলাফলে রূপান্তর করতে কাজ করবে।”

তরুণ জলবায়ু কর্মী সোহানুর রহমান বলেন, “জলবায়ু বিষয়ক সবকিছুকে আলোচলার কেন্দ্রে রাখতে হবে। বিশ্ব উষ্ণায়নের কারণে ইতিমধ্যেই সৃষ্ট ধ্বংসযজ্ঞ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করার জন্য ধনী দেশগুলিকে আরও অনেক কিছু করতে হবে।”

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিওয়াইএলসি নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ ও তরুণ জলবায়ু কর্মী শাকিলা ইসলাম।

গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিটের টাইটেল স্পন্সর হিসেবে আছে গ্রামীণফোন, এছাড়াও গোল্ড স্পন্সর হিসেবে আছে নেদারল্যান্ডস দূতাবাস, এফএইচআইথ্রিসিক্সটি এবং স্যার ক্রিস্টোফার বল এবং লেডি বল। গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিটের সিলভার স্পন্সররা হচ্ছে প্যারাগন গ্রুপ, ইউসিবি, ব্র্যাক এবং দারাজ। এই আয়োজনের বাস্তবায়নকারী অংশীদার বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)। কমিউনিটি এবং আউটরিচ পার্টনার হিসেবে কাজ করছে বেডস এবং ইয়ুথনেটস ফর ক্লাইমেট জাস্টিস।

এই বিভাগ থেকে আরও পড়ুন

একসঙ্গে মাস্টার্সের ভর্তি পরীক্ষায় মা-ছেলে
শিক্ষা ও ক্যাম্পাস

একসঙ্গে মাস্টার্সের ভর্তি পরীক্ষায় মা-ছেলে

চুক্তিভিত্তিক চাকরি দিচ্ছে দারাজ
ই-কমার্স

বিনা অভিজ্ঞতায় দারাজে ৩০০ জনের চাকরি

স্নাতক পাসে পল্লী বিদ্যুতে চাকরি, পদ ৯৬ জন
শিক্ষা ও ক্যাম্পাস

স্নাতক পাসে পল্লী বিদ্যুতে চাকরি, পদ ৯৬ জন

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু
শিক্ষা ও ক্যাম্পাস

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু

এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক, আবেদন আহবান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক, আবেদন আহবান

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে আবশ্যিক হলো আইসিটি
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে আবশ্যিক হলো আইসিটি

Load More

ট্রেন্ডিং টপিক

ইউসিবির নিট মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ
অর্থ ও বাণিজ্য

ইউসিবির নিট মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ

যুক্তরাষ্ট্রে ২ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্রে ২ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

চিপ সংকটের কবলে নিনটেন্ডো: বাড়ছে ‘সুইচ ২’-এর দাম
প্রযুক্তি বাজার

চিপ সংকটের কবলে নিনটেন্ডো: বাড়ছে ‘সুইচ ২’-এর দাম

গুগলে বড় পরিবর্তন: কিউআর কোড স্ক্যান ছাড়া খুলবে না ওয়েবসাইট
প্রযুক্তি সংবাদ

গুগলে বড় পরিবর্তন: কিউআর কোড স্ক্যান ছাড়া খুলবে না ওয়েবসাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix