Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইবির সেই শিক্ষার্থী সিট পেলেও ভুগছে নিরাপত্তা সংকটে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 4 April 2023
ইবি শিক্ষার্থীকে বৈধ কক্ষ থেকে বের করো দেয়ার ঘটনায় তদন্ত কমিটি
Share on FacebookShare on Twitter

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে লালন শাহ হলের বৈধ সিটে থাকতে না দেয়ার অভিযোগ উঠে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। সেই শিক্ষার্থীর নাম মাহাদী হাসান। সে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ও লালন শাহ হলের ৪২৮ নং কক্ষের আবাসিক ছাত্র।

এ ঘটনায় শনিবার (২ এপ্রিল) হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী। পরেরদিন সোমবার (৩ এপ্রিল) বৈধ সিটে উঠিয়ে দেওয়ার জন্য হল প্রভোস্ট অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ওই ভুক্তভোগীকে ক্যাম্পাসে ডাকেন। প্রভোস্টের ডাকে সাড়া দিয়ে ভুক্তভোগী ক্যাম্পাসে এসে উঠলেও নিরাপত্তা সংকটে ভুগছে।

ওই শিক্ষার্থী নিরাপত্তার জন্য প্রভোস্টের নিকট লিখিত চাইলে নিরাপত্তার বিষয়টি এড়িয়ে যায় হল প্রভোস্ট এবং তাকে বলে তোমার জন্য কি লোক রাখা লাগবে? এ কথায় শুনিয়েছেন প্রভোস্ট বলে অভিযোগ শিক্ষার্থীর।

ভুক্তভোগী মাহাদী হাসান বলেন,”আমি প্রভোস্টের ডাকে সিটে উঠার জন্য ক্যাম্পাসে গেলে প্রভোস্ট আমাকে বলেন এই ছোট ব্যাপারটা এত বড় করা তোমার জন্য ঠিক হয়নি। তুমি চাইলে বসে মীমাংসা করতে পারতে। তোমার সিট দরকার আমি তোমাকে সিট দিচ্ছি। তখন আমি প্রভোস্টের নিকট সিটের পাশাপাশি নিরাপত্তা চাইলে তিনি আমাকে বলেন, তোমার জন্য কি একটা লোক রাখা লাগবে? তখন আমি তাকে বলি আমি তো সেটা চাচ্ছি না। সকল স্টুডেন্ট যেমন স্বাভাবিক চলাফেরা করে আমিও সেভাবে স্বাভাবিক চলাফেরা করতে চাই”।

ভুক্তভোগী আরো বলেন, পরে ঘটনাস্থলে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাকে জিজ্ঞেস করেন আমি কোন সংগঠনের সাথে জড়িত কিনা। এ বিষয়ে জানার জন্য আমাকে সাইডে নিয়ে আমার ফোন কেড়ে নেয় এবং ফোনের টাইমলাইন চেক করেন তারা। এবং আমাকে বলেন তুই যে নিজেকে ছাত্রলীগ দাবি করিস তাহলে ১৭ মার্চ ও ২৬ মার্চ গেলো কিন্তু তোর আইডিতে পোস্ট কই। তারা পরোক্ষভাবে আমাকে প্রমাণ করার চেষ্টা করে আমি অন্য কোন সংগঠনের সাথে জড়িত। তাদের অপরাধের প্রতিবাদ করতে গেলে অন্য দলের ট্যাগ লাগাতে চায় তারা।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, “প্রক্টরিয়াল বডি এবং শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের উপস্থিতিতে ঐ শিক্ষার্থীকে তার বৈধ সিটে উঠিয়ে দেয়া হয়েছে। উঠিয়ে দেয়ার পর তার কোন অসুবিধা হলে আমাকে জানাতে বলেছি এবং তখন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছি। কিন্তু সে লিখিতভাবে নিরাপত্তার বিষয়ে আবদার করে, কিন্তু একজন প্রভোস্ট হিসেবে আগে থেকে তো লিখিতভাবে নিরাপত্তার গ্যারান্টি দিতে পারি না। অথবা তার নিরাপত্তার জন্য তো কোন সিকিউরিটি গার্ড রাখতে পারিনা।

ওই শিক্ষার্থীর নিরাপত্তার জন্য প্রক্টর বা ছাত্র উপদেষ্টাকে জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রক্টরকে জানানো হয়েছে বলেই তো সেখানে প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে এক টিভি চ্যানেলে শিক্ষার্থীর অভিযোগের কথা ভিত্তিহীন বলে জানান হল প্রভোস্ট। ভিত্তিহীনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর আগে ঐ শিক্ষার্থী যে কক্ষে ছিলো সেখানে তো অবৈধভাবে ছিলো। কিন্তু কেনো এতোদিন ঐ শিক্ষার্থী অবৈধভাবে হলে থাকলো! একি প্রভোস্টের অবহেলা নাকি ব্যর্থতা জানাতে চাইলে হল প্রভোস্ট কোনো সদুত্তর দিতে পারেননি।”

প্রসঙ্গত, ভুক্তভোগী মাহাদী হাসান লালন শাহ্ হলের ৪২৮ নং কক্ষের আবাসিক ছাত্র। সে ওই কক্ষে থাকার জন্য তার জিনিসপত্র রেখে আসলে ছাত্রলীগের কর্মীরা তাকে ডেকে পাঠায়। পরে সে দ্রুত সেখানে যায়। এরপর ছাত্রলীগের কর্মীরা তাকে ধমক দিয়ে তার আবাসিক কক্ষ (৪২৮ নং) থেকে জিনিসপত্র বাইরে ছুড়ে ফেলে। এবং তাকে ওই জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যেতে বলা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। এই ঘটনায় অভিযুক্তরা সকলেই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভাষা শেখা যাবে যেসব ওয়েবসাইটে
প্রযুক্তি সংবাদ

ভাষা শেখা যাবে যেসব ওয়েবসাইটে

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ
শিক্ষা ও ক্যাম্পাস

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

ফেসবুক-ইউটিউবে হজ-ওমরাহ প্যাকেজের প্রলোভন, সতর্ক করল মন্ত্রণালয়
শিক্ষা ও ক্যাম্পাস

ফেসবুক-ইউটিউবে হজ-ওমরাহ প্যাকেজের প্রলোভন, সতর্ক করল মন্ত্রণালয়

বাংলাদেশে চাকরির বন্যা বয়ে যাবে: প্রেস সচিব
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশে চাকরির বন্যা বয়ে যাবে: প্রেস সচিব

৮৮ হাজার টাকা বেতনে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে চাকরি
শিক্ষা ও ক্যাম্পাস

৮৮ হাজার টাকা বেতনে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে চাকরি

শিক্ষা ও ক্যাম্পাস

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষকে চাকরি দেবে: আমীর খসরু

Load More

ট্রেন্ডিং টপিক

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 April 2023

ইবির সেই শিক্ষার্থী সিট পেলেও ভুগছে নিরাপত্তা সংকটে

Techzoom.TV |
TechzoomTV