Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নেকাব পরায় ছাত্রীর ভাইভা না নেওয়ায় প্রতিবাদে ইবিতে ফের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ জানুয়ারি ২০২৪
নেকাব পরায় ছাত্রীর ভাইভা না নেওয়ায় প্রতিবাদে ইবিতে ফের মানববন্ধন
Share on FacebookShare on Twitter

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীর নেকাব না খোলায় ভাইভা পরীক্ষা নেননি শিক্ষকরা। এর প্রতিবাদে ফের মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় তারা ওই ছাত্রীকে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়া এবং পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। মানববন্ধন শেষে তারা প্রশাসন বরাবর চার দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হচ্ছে- এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসের সর্বত্র শালীন ও রুচিসম্মত পোশাক পরিধানের অবাধ স্বাধীনতা নিশ্চিত, প্রত্যেক শিক্ষার্থীকে স্ব স্ব ধর্মপালনের স্বাধীনতা নিশ্চিত এবং পরবর্তীতে যেন কেউ কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো দুঃসাহস না করে তা নিশ্চিত করা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ঘটনাটি আমাদের জন্য লজ্জার। এটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। একইসঙ্গে বাংলাদেশের সংবিধান এবং সার্বজনীন মানবাধিকার বিরোধী। ওই বিভাগ সরাসরি সংবিধান লঙ্ঘন ও ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে। এরকম পরিস্থিতিতে স্মার্ট ডিভাইস বা নারী শিক্ষকের দ্বারা পরিচয় শনাক্তেকরণের দাবি জানায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। তিনি বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কারো নেই। শিক্ষকদেরকে শিক্ষার্থীদের পিতার মতো হতে হবে। কিন্তু আমাদের এখানেই হয়তো ব্যত্যয় হচ্ছে। ভিসি স্যারের সঙ্গে বসে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষের সেমিস্টার ফাইনালের ভাইভায় শিক্ষকরা ওই ছাত্রীর পরিচয় নিশ্চিতের জন্য নেকাব খুলতে বলেন। তখন ওই ছাত্রী পুরুষ শিক্ষকদের সামনে নেকাব খুলতে অস্বীকৃতি জানিয়ে প্রয়োজনে নারী শিক্ষকদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করতে ভাইভা বোর্ডকে অনুরোধ জানান।

কিন্তু তাকে ভাইভা বোর্ডের সকল সদস্যদের সামনে নেকাব খুলতে বলেন শিক্ষকরা। পরে নেকাব না খোলায় তার ভাইভা গ্রহণ করেনি শিক্ষকরা। তবে সেদিন শিক্ষকদের পক্ষ থেকে তাকে পরবর্তীতে নেকাব খুলে ভাইভায় অংশ নিলে তার ভাইভা নেওয়ার কথা জানানো হয়। কিন্তু তিনি তার অবস্থানে অনড় থাকায় ঘটনার ১মাস ৯দিন পেরোলেও তার ভাইভা নেওয়া হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টাকার স্তূপ দেখে আত্মহারা যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

টাকার স্তূপ দেখে আত্মহারা যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল

ইন্টারনেটে ফাঁস শাহরুখ কন্যার ভিডিও
সোশ্যাল মিডিয়া

ইন্টারনেটে ফাঁস শাহরুখ কন্যার ভিডিও

রোববার ভাইরাল হয়েছে তিনটি নিউজ
সোশ্যাল মিডিয়া

রোববার ভাইরাল হয়েছে তিনটি নিউজ

ঢাবি শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক মানের ২৩টি জার্নাল ও ১৬টি ই-বুকের ফ্রি অ্যাকসেস ঢাবি শিক্ষার্থীদের

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার
সোশ্যাল মিডিয়া

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার

বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে ফিরল জি বাংলা
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে ফিরল জি বাংলা

Load More

ট্রেন্ডিং টপিক

ই-কমার্স হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির ইঞ্জিন—প্রয়োজন সহায়ক নীতি
ই-কমার্স

দেড় লাখ কোটির হাতছানি বনাম আস্থার সংকট: কোন পথে বাংলাদেশের ই-কমার্স?

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা
প্রযুক্তি সংবাদ

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা

ব্লক মার্কেটে ১৭৮ কোটি টাকার লেনদেন
নির্বাচিত

ব্লক মার্কেটে ১৭৮ কোটি টাকার লেনদেন

কম্পিউটেক্স ২০২৬: ‘এন্টার ইনফিনিটি’ থিমে গিগাবাইটের নতুন পণ্যের বিশাল প্রদর্শনী
নির্বাচিত

কম্পিউটেক্স ২০২৬: ‘এন্টার ইনফিনিটি’ থিমে গিগাবাইটের নতুন পণ্যের বিশাল প্রদর্শনী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক
অর্থ ও বাণিজ্য

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক

দীর্ঘ ঈদের ছুটি শেষে রাজধানীসহ সারা দেশে অফিস-আদালত...

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

মোবাইল অপারেটর

“১০০ টাকা মোবাইল রিচার্জে ৫৮ টাকা পর্যন্তই কেটে নেওয়া হয়”

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ জানুয়ারি ২০২৪

নেকাব পরায় ছাত্রীর ভাইভা না নেওয়ায় প্রতিবাদে ইবিতে ফের মানববন্ধন

Techzoom.TV |
TechzoomTV