Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিচিং এক্সিলেন্স প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সনদ দিল ব্রিটিশ কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১০ মার্চ ২০২৪
টিচিং এক্সিলেন্স প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সনদ দিল ব্রিটিশ কাউন্সিল
Share on FacebookShare on Twitter

টিচিং এক্সিলেন্স প্রোগ্রাম (টিইপি) সফলভাবে শেষ করায় সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদপত্র দেয় ব্রিটিশ কাউন্সিল। জ্ঞান, সক্ষমতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষাবিদদের ক্ষমতায়নে তিনমাস মেয়াদী অনলাইন মডিউল পরিচালনার পর গত ০৩ মার্চ টিইপি’র কর্মশালার আয়োজন করা হয়। চার দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

গত বছর ৩১ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে স্বাক্ষরিত চুক্তি (অপারেশনাল অ্যালায়েন্স এগ্রিমেন্ট) অনুযায়ী, টিইপি শিক্ষাবিদদের জন্য শিক্ষাদান পদ্ধতির সংস্কার, প্রমাণ-নির্ভর কৌশল প্রয়োগ ও শিক্ষাগত কনটেন্ট-সম্পর্কিত জ্ঞান বৃদ্ধিসহ নিজেদের মধ্যে যোগাযোগ তৈরির ক্ষেত্রে অভূতপূর্ব সুযোগ নিয়ে এসেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর প্রোগ্রামস ডেভিড নক্স বলেন, “টিচিং এক্সিলেন্স প্রোগ্রামে অংশগ্রহণকারীদের উৎসাহ-উদ্দীপনায় আমরা সত্যিই অভিভূত। ‘গোয়িং গ্লোবাল পার্টনারশিপ’- এর মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান, শিক্ষাগ্রহণ ও গবেষণার মান সমৃদ্ধ করতে চাই আমরা। সেক্ষেত্রে, টিইপি’র মতো প্রশিক্ষণ কর্মসূচি ও গবেষকদের সংযুক্ত করার মধ্য দিয়ে উচ্চ শিক্ষাকে বিশ্বমানের করে তোলা ও এতে আন্তর্জাতিক মাত্রা নিয়ে আসার সুযোগ তৈরি করতে চায় ব্রিটিশ কাউন্সিল।”

কর্মশালাটি পরিচালনা করেন, অ্যাডভান্সএইচই’র গ্লোবাল অ্যাসোসিয়েট ও সিনিয়র ফেলোশিপ অব দ্য হাইয়ার এডুকেশন একাডেমি (এসএফএইচইএ) ক্যাথি রাইট আলোচনা করেন এবংন বাংলাদেশি শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মশিহুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. মো. গুলজার হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী মেশকাত আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. নাজমুন নাহার এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ড. ফারহিন ।

এ প্রোগ্রাম সম্পর্কে অ্যাডভান্সএইচই’র ক্যাথি রাইট বলেন, “গত বছরের কোর্সের ছোট একটি ফ্যাসিলিটেটরদের দল এ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সার্বিক সহায়তা করেছে এবং অংশগ্রহণকারীরা প্রতিশ্রুতিবদ্ধ যা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। তবে, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, অংশগ্রহণকারীরা ইতোমধ্যে তাদের বিশ্ববিদ্যালয়ের কর্মী ও শিক্ষার্থীদের উন্নয়নের জন্য নিজেদের জ্ঞানকে কাজে লাগাতে শুরু করেছেন।”

অনুষ্ঠানে সনদপত্র প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. বিশ্বজিৎ চন্দ। তিনি বলেন, “বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ব্রিটিশ কাউন্সিলের এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষাদান ও শিক্ষাগ্রহণের মান আরও উন্নত করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষাবিদদের পেশাগত উন্নতির জন্য প্রয়োজনীয় ্দক্ষতা ও জ্ঞানে সমৃদ্ধ করে তুলতে আমাদের সফল অংশিদারিত্বের বহিঃপ্রকাশ এই টিইপি কর্মশালা। আমার পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে আন্তরিক অভিনন্দন; তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রম বাংলাদেশে শিক্ষার ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইটি বা তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে যেসব দক্ষতা প্রয়োজন
ভিডিও

আইটি বা তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে যেসব দক্ষতা প্রয়োজন

ইউজিসির সদস্য হচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী অধ্যাপক আইয়ুব ইসলাম?
শিক্ষা ও ক্যাম্পাস

ইউজিসির সদস্য হচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী অধ্যাপক আইয়ুব ইসলাম?

ঢাবির বিভিন্ন রুটে বাসের লাইভ ট্রাকিং অ্যাপের কার্যকারিতা যাচাই
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির বিভিন্ন রুটে বাসের লাইভ ট্রাকিং অ্যাপের কার্যকারিতা যাচাই

সেলস ম্যানেজার পদে চাকরি দেবে স্কয়ার ফুড
শিক্ষা ও ক্যাম্পাস

সেলস ম্যানেজার পদে চাকরি দেবে স্কয়ার ফুড

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ ছাত্রীকে বের করে দিলেন শিক্ষিকা
শিক্ষা ও ক্যাম্পাস

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ ছাত্রীকে বের করে দিলেন শিক্ষিকা

অনলাইনে অস্ট্রেলিয়ান শিক্ষামেলা
শিক্ষা ও ক্যাম্পাস

অনলাইনে অস্ট্রেলিয়ান শিক্ষামেলা

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন পার্পল রঙে শাওমি ব্লুটুথ স্পিকার সি, ব্যাটারি ব্যাকআপ ১৪ ঘণ্টা
প্রযুক্তি সংবাদ

নতুন পার্পল রঙে শাওমি ব্লুটুথ স্পিকার সি, ব্যাটারি ব্যাকআপ ১৪ ঘণ্টা

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল
নির্বাচিত

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল

বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম

এআই ক্যামেরায় নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক
প্রযুক্তি সংবাদ

এআই ক্যামেরায় নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ মার্চ ২০২৪

টিচিং এক্সিলেন্স প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সনদ দিল ব্রিটিশ কাউন্সিল

Techzoom.TV |
TechzoomTV