Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ পেলেন ৬৫ বাংলাদেশি শিক্ষার্থী

কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
‘টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ পেলেন ৬৫ বাংলাদেশি শিক্ষার্থী
Share on FacebookShare on Twitter

ব্রিটিশ কাউন্সিল ও কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের যৌথ উদ্যোগে ঢাকায় অবস্থিত রেডিসন ব্লু হোটেলে আজ ৩০ নভেম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস (ওসিএলএ) ২০২৪ -এ ৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। গত জুন ২০২৪-এ কেমব্রিজ পরীক্ষায় অসামান্য কৃতিত্বের জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়।

এ বছরের ওসিএলএ আয়োজনে মোট ৯৮ জন বাংলাদেশি শিক্ষার্থী ১২১টি পুরস্কার অর্জন করেছে। বিশ্বব্যাপী এক মিলিয়নেরও বেশি শিক্ষার্থী প্রতি বছর কেমব্রিজের এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোর্সে অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের স্বীকৃতি দেওয়া হয়। ১৬০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী পরীক্ষা আয়োজন করে আসছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন। মোট চারটি বিভাগে পুরষ্কার প্রদান করা হয় – টপ ইন দ্য ওয়ার্ল্ড, হাই অ্যাচিভমেন্ট, টপ ইন কান্ট্রি এবং বেস্ট অ্যাক্রস। মোট ১২১টি পুরষ্কারের মধ্যে ৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থী সম্মানজনক ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার অর্জন করেছে। যারা একটি নির্দিষ্ট বিষয়ে বিশ্বব্যাপী সর্বোচ্চ নম্বর অর্জন করেছে তাদের এই সম্মানে ভূষিত করা হয়। বিজয়ীদের মধ্যে ৯৮ জন শিক্ষার্থী কেমব্রিজ ও লেভেল, কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল এবং কেমব্রিজ আইজিসিএসই বিষয়গুলোতে অসাধারণ ফলাফলের জন্য পুরস্কৃত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের কান্ট্রি ম্যানেজার শাহীন রেজা। তিনি স্বাগত বক্তব্যে বলেন, “কেমব্রিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অ্যাওয়ার্ডিং বডি। স্কুল এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই বছর বাংলাদেশ থেকে ‘টপ ইন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ অর্জনকারীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এমন অর্জন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের কঠোর পরিশ্রমের প্রতিফলন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস.এম.এ. ফয়েজ এবং ঢাকায় নিযুক্ত একটিং ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান। কেমব্রিজের ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য একটি ভিডিও বার্তা দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এস.এম.এ. ফয়েজ শিক্ষার্থীদের বিশেষ করে, কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার অর্জনকারী ৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থী তাদের অসাধারণ ফলাফলের জন্য প্রশংসা করেন এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনের চার্জ ডি’অ্যাফেয়ারস জেমস গোল্ডম্যান বলেন, ‘যেসকল বাংলাদেশি শিক্ষার্থী ক্যামব্রিজ আন্তর্জাতিক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। যুক্তরাজ্য এবং বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধন আমাদের ডায়াস্পোরা, শিক্ষা, বাণিজ্য এবং সাংস্কৃতিক যোগসূত্রে গড়ে উঠেছে। এই পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের অসাধারণ সাফল্য তাদের নতুন সুযোগ সৃষ্টি করবে, যাতে তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারে এবং নিজেদের দেশের মানুষের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারে”

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান বলেন, “ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে আমরা যুক্তরাজ্য-ভিত্তিক বিভিন্ন পরীক্ষা ও অন্যান্য কোয়ালিফিকেশন্স সংক্রান্ত পরীক্ষা গ্রহণ, শিক্ষক প্রশিক্ষণ এবং স্কুলের জন্য সর্বোত্তম অনুশীলন প্রতিষ্ঠায় সহযোগিতা করে থাকি। আমাদের উদ্ভাবনী কার্যক্রম শিক্ষার্থীদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে সাহায্য করে। কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় বাংলাদেশের অনেক শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অসামান্য পারফরমেন্স করেছে- এ জন্য আমরা গর্ববোধ করছি। পরীক্ষা আয়োজন এবং অসামান্য পারফরমেন্স করা শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের সাথে যৌথভাবে এ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।”

২০১৮ সালে সানিডেইল থেকে কেমব্রিজ এ লেভেল সম্পূর্ণ করা তাসির হক ২০২৪ সালে ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস সম্পন্ন করেন। মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২০ সালে কেমব্রিজ এ লেভেল সম্পূর্ণ করা শেখ মুনকাসির আহমেদ রাফিদ বর্তমানে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে (বিএসসি) অধ্যয়নরত আছেন। তাসির এবং মুনকাসির ইভেন্টে তাদের প্রেরণাদায়ক জীবনের গল্প তুলে ধরেন। অনুষ্ঠানে এস.এফ.এক্স গ্রীনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আয়োজনে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রামস ডেভিড নক্স; ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান; এবং ব্রিটিশ কাউন্সিলের এক্সাম অপারেশনস এর ডিরেক্টর (পরিচালক) জুনায়েদ আহমেদ। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা’র সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নগদে প্রাথমিকের উপবৃত্তি পেতে শিক্ষক ও অভিভাবকদের করণীয়
শিক্ষা ও ক্যাম্পাস

নগদে প্রাথমিকের উপবৃত্তি পেতে শিক্ষক ও অভিভাবকদের করণীয়

আড়ংয়ে অফিসার পদে চাকরির সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

আড়ংয়ে অফিসার পদে চাকরির সুযোগ

টেন মিনিট স্কুলের নতুন চমক
নির্বাচিত

টেন মিনিট স্কুলের নতুন চমক

ট্রাফিক পুলিশ নেই, সড়কের শৃঙ্খলা রক্ষায় সাধারণ শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

ট্রাফিক পুলিশ নেই, সড়কের শৃঙ্খলা রক্ষায় সাধারণ শিক্ষার্থীরা

ব্র্যাক ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, জানতে হবে গল্প বলা
শিক্ষা ও ক্যাম্পাস

ব্র্যাক ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, জানতে হবে গল্প বলা

ডাকসুর শিবিরের প্যানেলে সাদিক-ফরহাদসহ যারা আছেন
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসুর শিবিরের প্যানেলে সাদিক-ফরহাদসহ যারা আছেন

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যবিত্তের ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৬ ও  নর্ড সিই ৬ লাইট কবে আসবে জানুন
নির্বাচিত

মধ্যবিত্তের ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৬ ও নর্ড সিই ৬ লাইট কবে আসবে জানুন

অনলাইনে জুয়া-প্রতারণায় ১ কোটি টাকা জরিমানা
প্রযুক্তি সংবাদ

৩০ এপ্রিলের পর সারাদেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা
প্রযুক্তি সংবাদ

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix