Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নর্দান মেডিক্যালের শিক্ষার্থীদের জীবনে অন্ধকার নামার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
নর্দান মেডিক্যালের শিক্ষার্থীদের জীবনে অন্ধকার নামার আশঙ্কা
Share on FacebookShare on Twitter

নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা এক চরম সঙ্কটের মুখোমুখি। তারা অভিযোগ করেছেন, আফরোজা হেলেন নামের এক নারী নিজেকে পুলিশের মহাপরিদর্শকের স্ত্রী বলে পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন এবং প্রতারণা ও জালিয়াতির দায়ে অভিযুক্ত আবু ইউসুফ আবদুল্লাহকে রক্ষার চেষ্টায় লিপ্ত রয়েছেন।

ছাত্ররা জানিয়েছেন, ২০১১ সালে প্রফেসর আবু ইউসুফ আবদুল্লাহ ক্ষমতার অপব্যবহার আইজিপির স্ত্রী পরিচয়ে প্রতারকের পক্ষ অবলম্বন! করে নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ দখল করেন। এর পর থেকে তিনি কলেজ ফান্ড থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে কলেজটির ছাত্র ভর্তি বন্ধ করে দেয়। তবে তিনি এ তথ্য গোপন করে দুই সেশনে ৯১ জন শিক্ষার্থীকে ভর্তি করিয়ে তাদের কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকা আদায় করেন। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। আদালত আবু ইউসুফ আবদুল্লাহ ও তার পরিবারের সদস্যসহ মোট আটজনের বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন।

পুলিশ মহাপরিদর্শকের স্ত্রীর পরিচয়ে ক্ষমতার অপব্যবহার প্রসঙ্গে শিক্ষার্থীরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে একজন ভদ্রমহিলাসহ তিন-চারজন ব্যক্তি নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে উচ্চৈঃস্বরে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা তাদের পরিচয় জানতে চাইলে, ভদ্রমহিলা নিজেকে মিসেস আফরোজা হেলেন এবং বর্তমান পুলিশ মহাপরিদর্শকের স্ত্রী হিসেবে পরিচয় দেন।

উভয় পক্ষের কথোপকথনের একপর্যায়ে শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্য সম্পর্কে জানতে চান এবং উল্লেখ করেন যে, তারা কলেজের পরিচালনা কমিটির সদস্য নন, শিক্ষক নন এবং প্রশাসনের সাথেও জড়িত নন। শিক্ষার্থীরা তাদের সসম্মানে কলেজ প্রাঙ্গণ ত্যাগ করার অনুরোধ জানান এবং তারা কলেজ ত্যাগ করেন।

শিক্ষার্থীরা দাবি করেছেন, প্রফেসর আবু ইউসুফ আবদুল্লাহর সহযোগী মিসেস আফরোজা হেলেন নিজেকে পুলিশ মহাপরিদর্শকের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন। অভিযোগ রয়েছে, তিনি থানার ওসি এবং পুলিশের অন্যান্য কর্মকর্তাকে ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করছেন। তার এই প্রভাবের ফলে অভিযুক্ত প্রফেসর এবং তার সহযোগীরা গ্রেফতার এড়িয়ে যেতে সক্ষম হচ্ছেন।

শিক্ষার্থীরা জানান, তারা যখন কলেজের সমস্যা সমাধানের লক্ষ্যে আবু ইউসুফ আবদুল্লাহর সাথে যোগাযোগ করেন, তখন তার ভাড়াটেরা শিক্ষার্থীদের শারীরিকভাবে আক্রমণ করে এবং মেয়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালায়। তাদের অভিযোগ, এ ঘটনা জানার পরও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি হলো, প্রতারক প্রফেসর আবু ইউসুফ আবদুল্লাহকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা। তারা মনে করেন, এই চক্রের অপরাধমূলক কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎ আরো বিপন্ন হয়ে পড়বে।

এ ছাড়া শিক্ষার্থীরা তাদের ওপর চালানো আক্রমণ ও নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রশাসনিক কার্যক্রম পুনরায় সচল করে

শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ঠেলে দেয়া কোনোভাবেই মেনে নেয়া যাবে না। তারা সরকারের কাছে অবিলম্বে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার ডাইন টেকনোলজি’তে ‘সেলস’ এ চাকরি
শিক্ষা ও ক্যাম্পাস

সাইবার ডাইন টেকনোলজি’তে ‘সেলস’ এ চাকরি

অনলাইনের সেরা ৫ শিক্ষক
প্রযুক্তি সংবাদ

অনলাইনের সেরা ৫ শিক্ষক

টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটকের মার্কিন অংশীদারত্বে আসছেন ফক্স, ওরাকল ও ডেলের শীর্ষ ব্যক্তিরা

৪০ কর্মী নেবে দারাজ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

১০০০ জনকে নিয়োগ দেবে দারাজ, লাগবে না অভিজ্ঞতা

ডাকসুর সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক চাইলেন প্রার্থী এবি জুবায়ের
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসুর সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক চাইলেন প্রার্থী এবি জুবায়ের

১১ বিশ্ববিদ্যালয়ে শেষ হলো ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’
লিড স্টোরি

১১ বিশ্ববিদ্যালয়ে শেষ হলো ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix