Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাকৃবিতে রাজনীতিমুক্ত ক্যাম্পাসেও সক্রিয় হচ্ছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 12 October 2024
বাকৃবিতে রাজনীতিমুক্ত ক্যাম্পাসেও সক্রিয় হচ্ছে ছাত্রদল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করলেও, বাস্তবে সেই নিষেধাজ্ঞার মধ্যেও ছাত্রদল ক্যাম্পাসে সক্রিয় হয়ে উঠছে। পাশাপাশি, ছাত্রলীগের নেতাকর্মীরা এখন চরম আতঙ্ক ও সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাতে সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ, মিছিল-মিটিং নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত আসে, যেখানে মূল দাবি ছিল রাজনীতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞার পরও, ছাত্রদল ১৫ বছর পর আবারও সক্রিয় হয়ে উঠছে। তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে সুসম্পর্ক গড়ে তুলছে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তাদের সক্রিয় উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কামাল-রণজিৎ মার্কেটে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তারা সংগঠিত হচ্ছে বলে জানা যায়।

জানা যায়, সম্প্রতি শহীদ আবরার হত্যার বিচারের দাবিতে ছাত্রদল দলীয় ব্যানারে মৌন মিছিল ও সমাবেশ করেছে, যা নিষেধাজ্ঞার পর প্রথম রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখা দিয়েছে। এরপরই ছাত্রদলের রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। শিক্ষার্থীদের একাংশ প্রশাসনের নিষেধাজ্ঞাকে স্বাগত জানালেও, অন্যরা মনে করছেন যে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজনৈতিক কার্যকলাপ বন্ধ হবে না।

এদিকে বাকৃবিতে গঠিত তদন্ত কমিশনের কার্যক্রম ঘিরে ছাত্রলীগের নেতাকর্মীরা চরম আতঙ্কে রয়েছেন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হওয়ায় ছাত্রলীগ নেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অভিযোগ প্রমাণিত হলে তারা হারাতে পারেন ছাত্রত্ব, এমনকি বাতিল হতে পারে তাদের সার্টিফিকেটও। আবার যারা এতদিন নির্যাতন, অন্যায় ও অপকর্মে জড়িত ছিল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা দিতে এলে ভয়ে ও সংশয়ে থাকছে সবসময়।

একজন ছাত্রলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তদন্ত কমিশন গঠিত হওয়ার পর থেকেই আমরা সবাই ভীত। কেউ জানে না, কার বিরুদ্ধে কী অভিযোগ উঠে আসবে। আমাদের কেউ ছোটখাটো বিষয়েও অভিযুক্ত হতে পারে, যা ভবিষ্যতে বড় সমস্যার সৃষ্টি করতে পারে।

আরেক ছাত্রলীগ নেতা বলেন, অনেক সময় পরিস্থিতির কারণে এমন কিছু ঘটে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। কিন্তু শুনেছি কিছু অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে। যদি কোনো অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সার্টিফিকেট বাতিলের মতো কঠিন শাস্তি পেতে হতে পারে, যা নিয়েই সংশয়ে আছি। তবে তদন্ত কমিশনকে অনুরোধ জানাব, ব্যক্তিগত আক্রোশের কারণে কেউ যেন শাস্তি না পায়।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও এ তদন্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কেউ কেউ মনে করছেন, এটি শিক্ষাঙ্গনে দুর্নীতি দূর করতে সহায়ক হবে। তবে ছাত্রলীগের নেতারা মনে করছেন, অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ের বিষয়ে কড়া হুশিয়ারি দিয়েছে তদন্ত কমিটি। কারোর দেওয়া অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য সচিব ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

অন্যদিকে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ছাত্রলীগের কিছু নেতাকর্মী ভোল পাল্টে এখন ছাত্রদলের দিকে ঝুঁকছেন। নিষেধাজ্ঞার মধ্যেও ক্যাম্পাসে ছাত্রদল যখন নতুনভাবে সক্রিয় হয়ে উঠছে, তখন ছাত্রলীগের বেশ কয়েকজন সদস্যও এ সুযোগে নিজেদের অবস্থান পরিবর্তন করে ছাত্রদলের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে নিজেদের নতুন পরিচয়ে প্রকাশ করার চেষ্টা করছেন এবং ক্যাম্পাসে প্রভাব বিস্তারের জন্য নতুন দলীয় কাঠামোতে স্থান করে নিতে চাচ্ছেন।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই মননশীল ও মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। আমরা চাই, বাকৃবিসহ দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক এবং মেধা বিকাশের পথে থাকা সব ধরনের বাধা দূর হোক। এই আদর্শ ও প্রত্যাশা থেকেই বাকৃবি ছাত্রদলের নেতাকর্মীরা বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যার নিন্দা জানিয়েছে। আবরারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিস্ট শাসকদের দোসর, বুয়েট ছাত্রলীগের তৎকালীন নেতাদের বিচারের দাবিতে এবং আবরারের আত্মার মাগফিরাত কামনায় তারা তার মৃত্যুবার্ষিকীতে মৌন মিছিল করে প্রতিবাদ করেছে। ৩৬শে জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক, মেধাভিত্তিক, আধুনিক ও নতুন বাংলাদেশ গঠন করা, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা সবার জন্য সুনিশ্চিত থাকবে। এ কথা বলাই বাহুল্য যে, গণতান্ত্রিক ও মেধাভিত্তিক আধুনিক বাংলাদেশ গঠন কোনোভাবেই বিরাজনীতিকরণের মাধ্যমে সম্ভব নয়। বরং সুষ্ঠু ধারার রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার মাধ্যমেই এটি নিশ্চিত করা যেতে পারে, যার জন্য বিকল্প কোনো শর্টকাট পথ নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় ব্যানারে মিছিল, মিটিং ও সমাবেশ করার সুযোগ নেই। ছাত্রদলের সদস্যরা দলীয় ব্যানারে মিছিল ও সমাবেশ করার পর তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছেন, বিষয়টি তারা ভালোভাবে বুঝতে পারেননি। সামনে এ ধরনের কাজ আর করবে না। বিভিন্ন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল, মানববন্ধন দেখে তারাও ভেবেছিল যে সমস্যা হবে না। আমার জানা মতে, হলগুলোতে ছাত্রদল নাম করে কেউ সক্রিয় নেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ কবে?
শিক্ষা ও ক্যাম্পাস

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ কবে?

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন মাদ্রাসা ছাত্র মাহবুব
শিক্ষা ও ক্যাম্পাস

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন মাদ্রাসা ছাত্র মাহবুব

ইউসিবিডি’র এমসিডি ২০২৫ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠিত  
শিক্ষা ও ক্যাম্পাস

ইউসিবিডি’র এমসিডি ২০২৫ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠিত  

সারাদেশে ট্রেইনিং সেন্টার শেয়ারিং’র মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
নির্বাচিত

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ, ৪৮ জেলা থেকে আবেদন করা যাবে

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

ডেসকোতে নেবে ১৩০ জন, বেতন ৫১০০০ টাকা
শিক্ষা ও ক্যাম্পাস

ডেসকোতে নেবে ১৩০ জন, বেতন ৫১০০০ টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 October 2024

বাকৃবিতে রাজনীতিমুক্ত ক্যাম্পাসেও সক্রিয় হচ্ছে ছাত্রদল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix