Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান আয়োজিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান আয়োজিত
Share on FacebookShare on Twitter

ইউনিভার্সিটি অব মিয়াজাকি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। অনুষ্ঠানে জাপানি ভাষাসহ প্রয়োজনীয় দক্ষতায় আইসিটি পেশাজীবীদের দক্ষ করে তোলা ও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে এ দুই প্রোগ্রামের সাফল্য উদযাপন করা হয়। অনুষ্ঠানটি গতকাল (১৭ ডিসেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে জাইকার কারিগরি সহযোগিতার আওতায় ২০১৭ সালে বিজেট প্রোগ্রাম (বাংলাদেশ-জাপান আইসিটি ইঞ্জিনিয়ার্স ট্রেইনিং প্রোগ্রাম) চালু হয়। এ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের তরুণ আইসিটি বিষয়ক প্রকৌশলীদের জাপানি ভাষা, সংস্কৃতি ও ব্যবসায়িক আচরণবিধি নিয়ে আট মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণ তাদেরকে জাপানের প্রতিযোগিতামূলক আইসিটি খাতে দক্ষতা অর্জনে প্রস্তুত করে তুলতে ভূমিকা রাখে। এ পর্যন্ত ২৪০ জনেরও বেশি বিজেট গ্র্যাজুয়েট সফলভাবে জাপানে তাদের কর্মজীবন শুরু করেছেন, যা দেশটির আইসিটি বিষয়ক প্রকৌশলীদের সংকট নিরসনে ভূমিকা রাখছে।

অন্যদিকে, বি-মিট প্রোগ্রাম (বাংলাদেশ-মিয়াজাকি আইসিটি ইঞ্জিনিয়ার্স এডুকেশনাল ট্রেইনিং প্রজেক্ট) ২০২২ সালে জাইকার কারিগরি সহযোগিতার আওতায় শুরু হয়। এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পেশাজীবীদের জাপানি ভাষা, সংস্কৃতি এবং ব্যবসায়িক আচরণবিধি বিষয়ে এক মাসের প্রশিক্ষণ প্রদান করা হয়। ভবিষ্যতে যারা জাপানি আইসিটি প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী, তাদের লক্ষ্য অর্জনে এ প্রশিক্ষণ বিশেষ ভূমিকা রাখে। এখন পর্যন্ত প্রায় ৩শ’ জন এই প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

সমাপনী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের মাধ্যমে মিয়াজাকি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই দুই প্রোগ্রামের বর্তমান পর্বের সমাপনী উদযাপন করা হয়। এ নিয়ে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, “বিজেট এবং বি-মিট প্রোগ্রাম বাংলাদেশ ও জাপানের দৃঢ় অংশীদারিত্বের প্রতীক। মানবসম্পদ উন্নয়ন এবং সাংস্কৃতিক বন্ধনকে গভীরতর করার মাধ্যমে এই উদ্যোগগুলো বাংলাদেশের আইসিটি প্রকৌশলীদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে এবং জাপানের প্রযুক্তিগত অগ্রগতিতেও অবদান রাখবে। বৈশ্বিকভাবে তরুণদের দক্ষতার উন্নয়নে ও যৌথ সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রোগ্রামগুলোর ভূমিকা নিয়ে আমরা গর্বিত।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ. ই. ইওয়ামা কিমিনোরি; জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে; মিয়াজাকি সিটির ভাইস মেয়র নাগায়ামা হিদেনারি; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী; ইউনিভার্সিটি অব মিয়াজাকির ভাইস প্রেসিডেন্ট ইয়োশিনারি ইয়াসুয়েসহ সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ।

এ দুই প্রোগ্রাম ও প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগী সংস্থাগুলো, যা সম্মিলিতভাবে ‘মিয়াজাকি-বাংলাদেশ মডেল’ নামে পরিচিত, বাংলাদেশ ও জাপানে মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার জন্য এ বছর জাইকার ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিএমজিবি সদস্যের সন্তানদের লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি তুলে দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি
প্রযুক্তি সংবাদ

টিএমজিবি সদস্যের সন্তানদের লুনা সামসুদ্দোহা শিক্ষাবৃত্তি তুলে দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে তরুণদের আর্থিক ক্ষমতায়নে প্রাইম ব্যাংকের সেমিনার
অর্থ ও বাণিজ্য

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে তরুণদের আর্থিক ক্ষমতায়নে প্রাইম ব্যাংকের সেমিনার

ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ

যদি মুহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো’
শিক্ষা ও ক্যাম্পাস

যদি মুহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো’

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাবিতে ২০ টাকায় বই বিক্রি
শিক্ষা ও ক্যাম্পাস

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাবিতে ২০ টাকায় বই বিক্রি

ছাত্রলীগ নেতা শোভনের সঙ্গে সেই ছবির ব্যাখ্যা দিলেন ছাত্রদল নেত্রী মানসুরা
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রলীগ নেতা শোভনের সঙ্গে সেই ছবির ব্যাখ্যা দিলেন ছাত্রদল নেত্রী মানসুরা

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান
বিবিধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix