Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘মেঘমল্লারকে যদি না হারাতে পারি, তাহলে তো আমার ম্যান্ডেটই থাকবে না’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
‘মেঘমল্লারকে যদি না হারাতে পারি, তাহলে তো আমার ম্যান্ডেটই থাকবে না’
Share on FacebookShare on Twitter

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম সংগঠনের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসুকে হারানোর ঘোষণা দিয়েছেন আরেক প্রার্থী আশিকুর রহমান। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দিয়েছেন। ভিন্ন আঙ্গিকে প্রচারণা শুরু করে ইতোমধ্যেই ভাইরাল হয়েছেন তিনি।

আশিকুর রহমান বলেন, ডাকসু নির্বাচনে আমি অন্তত মেঘমল্লার বসুকে হারাব। আমি যেহেতু একটা পদে দাঁড়িয়েছি, অবশ্যই আমি একটা কিছু নিয়ে ফিরব। যারা আদর্শের রাজনীতি করে তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডিডেট হলো মেঘমল্লার। ওরে যদি না হারাতে পারি, তাহলে তো আমার ম্যান্ডেটই থাকবে না।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের আর ১৯ দিন বাকি আছে। এই ১৯ দিন আমি নো খাওয়া-দাওয়া নীতি গ্রহণ করেছি। আমি কাউকে খাওয়াব না, কারও থেকে খাব না। কিন্তু ৯ সেপ্টেম্বর জিতে যাওয়ার পরে সূর্যসেন হলের পানি শেষ হয়ে যাবে, চা-পাতি শেষ হয়ে যাবে, কিন্তু আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের তৃষ্ণা মিটবে না।

প্রসঙ্গত, অদ্ভুত এক ইশতেহার ঘোষণা করে আলোচনায় এসেছেন জিএস প্রার্থী মো. আশিকুর রহমান। সেটার শিরোনামে তিনি লিখেছেন, ‘ডাকসুতে আগুন লাগাতে চলে এলাম বন্ধুরা’। ফেসবুকের পোস্টারে আশিকুরের চোখে সানগ্লাস, হাতে লাইটার আর ঠোঁটে জ্বলন্ত সিগারেট দেখা গেছে। তার এই ব্যতিক্রমী প্রচারণার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এমন ছবি পোস্ট করেছেন আশিক।

ফেসবুকের ওই পোস্টে আশিক লিখেছেন, ‘আই ডিক্লেয়ার ওয়ার অন মাই ফ্যাকাল্টিজ। কেন আমাকে ওই ৫ মার্কের জন্য ঘণ্টার পর ঘণ্টা বস্তাপচা লেকচার শোনা লাগবে? এর থেকে ক্লাস না করে ভালো রেজাল্ট করা যায়। অ্যাটেনডেন্স ৭০-৭৫% হলেই ফুল মার্ক দেয়া উচিত। আর ৫০% থাকলেও পরীক্ষায় বসতে দেয়া উচিত। কিউএস র‍্যাঙ্কিং দিয়ে আদৌ কিছু হয়? আমাদের ঘাড়ের ওপর পা দিয়ে জাতে ওঠার চেষ্টা করলে হবে না। অবশ্যই শিক্ষার্থীদের সুবিধা আগে।

এই একটা কারণই যথেষ্ট ডাকসুতে দাঁড়ানোর। আরও পয়েন্ট আছে। যেগুলা সবাই দিয়েছে, অমুক উন্নয়ন, তমুক উন্নয়ন, এগুলা চাইলেই কপি করে এখানে যোগ করে দেয়া যাবে। কিন্তু আমি ওই ‘উদ্দীপকের গুরুত্ব অপরিসীম’ টাইপ লোক না।’

তিনি আরও লেখেন, ‘বাস্তবতা হলো সদস্য হিসেবে তেমন পরিবর্তন আনার কারোরই সেরকম সুযোগ/মুরোদ নাই। সর্বোচ্চ প্রেশারাইজ করতে পারবে তারা। আর সমস্যাগুলো খুঁজবেন আপনারা। আমি রিপ্রেজেন্টেটিভ। আপনারা আমাকে সমস্যাগুলো বলবেন, সেটা নিয়ে দায়িত্বশীলদের সাথে ফাডাফাডি করার দায়িত্ব আমার। ফাডাফাডি, প্রেসারাইজ, আলোচনা করে দাবি আদায় আমার কাজ, সোফায় বসে আরাম করে তামাশা দেখা আপনার কাজ। কিন্তু হয় উল্টোটা। সমস্যা বের করে নেতারা আর তার জন্য রাস্তায় কষ্ট করে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা।’

আশিক লেখেন, ‘মেয়েদের যাতায়াত, নিরাপত্তা, বিশেষ করে আবাসন সমস্যার জন্য ক্যাম্পাসে হল নির্মাণ অথবা কর্মচারীদের যেকোনো একটি ভবন হোস্টেলে (হল না) রূপান্তরের বিষয়ে কাজ করব। এছাড়াও, ক্যাম্পাস যেন বহিরাগত জনসমাবেশের পার্কিং স্লট আর মূত্র বিসর্জনের জায়গা না হয়ে যায়, একাডেমিক এরিয়ায় সকল মিটিং মিছিল শব্দদূষণ বন্ধ আর সর্বোচ্চ রাজুতে (রাজু ভাস্কর্য) প্রশাসনের অনুমতি সাপেক্ষে করার এখতিয়ার, সেই চেষ্টা করব।’

ইনক্লুসিভ কালচারের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, ‘ঢাবিতে কুরআন তেলাওয়াত হবে, সাহিত্য-সংস্কৃতি চর্চা হবে, কনসার্ট সব হবে। কেউ কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে না। এছাড়াও, এনিমে কসপ্লে, ড্রোন মেকিং ইভেন্টসহ নানা কম্পিটিশন হবে।’

ডাকসুতে তাকে কেন ভোট দেওয়া হবে এ প্রসঙ্গে আশিক লেখেন, আর্থিক সততা: ইনভেস্টমেন্ট সে-ই করে, যে লাভের আশায় থাকে। আমার এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, সুতরাং লাভও নাই। আর আমি কেমন হিসাবী লোক, আমার বন্ধুরা জানে। ১৭ জুলাই হল দখলের দিনেও গণিমতের মাল হিসেবে কিছুই নেইনি। যেখানে অন্যরা বাইকের তালা ভেঙে..’

ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী দাবি করেন, তার নামে নারী কেলেঙ্কারি নেই, ভাই-ব্রাদার কোরাম নেই বরং তার আছে স্ট্র্যাটেজিক দক্ষতা। তিনি বলেন, নেতার পরিবর্তে একজন রাজনৈতিক আমলা হিসেবে কাজ করতে চাই। ডাকসু জিএসের কাজও মোটাদাগে এমনই। সো আমি এখানে মূলত ‘দ্য ওয়ারটাইম কনসিলিয়ার’ ফ্রম গডফাদার।’

এক্সপোজ করার ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে ওই পোস্টে তিনি লেখেন, ‘যেহেতু অন্যায়-অনিয়ম একদমই সহ্য করতে পারি না, তো যদি অন্য সদস্যরা একটুও অনিয়ম বা সিকি পয়সার কমিশনবাজি করে, তাদের এক্সপোজ করে দেব। তো যাদের সিলেটের পাথরচুরির সর্বদলীয় ঐক্যর মতো কিছু করার ইচ্ছা আছে, তারা আমাকে ভোট দেবেন না।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
প্রযুক্তি সংবাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন
নির্বাচিত

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

ফেসবুক-ইউটিউবে হজ-ওমরাহ প্যাকেজের প্রলোভন, সতর্ক করল মন্ত্রণালয়
শিক্ষা ও ক্যাম্পাস

ফেসবুক-ইউটিউবে হজ-ওমরাহ প্যাকেজের প্রলোভন, সতর্ক করল মন্ত্রণালয়

বিকে স্কুল অব রিসার্চ ও সিএফইপি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষা ও ক্যাম্পাস

বিকে স্কুল অব রিসার্চ ও সিএফইপি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক ভিসি ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে আত্মসাৎ মামলা
শিক্ষা ও ক্যাম্পাস

সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক ভিসি ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে আত্মসাৎ মামলা

Load More

ট্রেন্ডিং টপিক

বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন যেভাবে

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন
বিবিধ

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

কোডিং ছাড়াই এআই দিয়ে গেম তৈরির উপায় আনলো মেটা
নির্বাচিত

কোডিং ছাড়াই এআই দিয়ে গেম তৈরির উপায় আনলো মেটা

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ দেখবেন কিভাবে
বিবিধ

আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ দেখবেন কিভাবে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর...

অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

‘ঘরের বাজারের ট্যাক্স ফাঁকি, ৭ লাখ টাকা জরিমানা করেছে এনবিআর’

‘ঘরের বাজারের ট্যাক্স ফাঁকি, ৭ লাখ টাকা জরিমানা করেছে এনবিআর’

নিজস্ব এআই চিপ তৈরিতে স্যামসাংয়ের সাথে আলোচনায় অ্যানথ্রোপিক

নিজস্ব এআই চিপ তৈরিতে স্যামসাংয়ের সাথে আলোচনায় অ্যানথ্রোপিক

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ আগস্ট ২০২৫

‘মেঘমল্লারকে যদি না হারাতে পারি, তাহলে তো আমার ম্যান্ডেটই থাকবে না’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix