Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাবিতে গাঁজাকাণ্ডে ছাত্রদল কর্মী আটক, ছাড়াতে প্রক্টর অফিসে নেতা!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ আগস্ট ২০২৫
ঢাবিতে গাঁজাকাণ্ডে ছাত্রদল কর্মী আটক, ছাড়াতে প্রক্টর অফিসে নেতা!
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের হলের একটি কক্ষে গাঁজা সেবনরত অবস্থায় প্রথমবর্ষের চার শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃতদের একজন ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। পরে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের নতুন কমিটির সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতি ঘটনার সঙ্গে জড়িত থাকা কর্মীকে ছাড়াতে প্রক্টর অফিসে গিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রদল নেতা জ্যোতি ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের আপন ছোট ভাই। পরে আটককৃতদের পরিবারকেও অবহিত না করে মানবিক বিবেচনায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে শেখ মুজিবুর রহমান হলের পুরাতন ভবনের ১০৩ নম্বর কক্ষে এই চার শিক্ষার্থীকে গাঁজা সেবনের সময় আটক করে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অন্যান্য আবাসিক শিক্ষকরা। আটককৃতরা হলেন—বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের আরিফ ফয়সাল, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের মো. সোহেল রানা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মো. রুহুল আমিন এবং ছাপচিত্র বিভাগের ইয়ালিদ বিন সাদ। তারা সবাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, আটককৃত চার জনের মধ্যে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আরিফ ফয়সাল ছিলেন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। তবে তিনি নিজের মুচলেকায় যোগাযোগ বৈকল্য বিভাগের একজন শিক্ষার্থী বলে পরিচয় দেয়। তার ফেসবুক একাউন্টে ঘেঁটেও ছাত্রদলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। দেখা যায় নিয়মিত ছাত্রদলের নেতাদের নিয়ে পোস্ট করতেন তিনি।

অভিযোগ উঠেছে, স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সদস্য সচিব মাহদীজ্জামান জ্যোতি আটক এই শিক্ষার্থীকে ছাড়িয়ে আনতেই প্রক্টর অফিসে গিয়েছিল। তখন তিনি মুখে মাস্ক পরা ছিলেন। এসময় তিনি সহকারী প্রক্টরের রুমে ১০ মিনিটের মতো অবস্থান করেছিলেন। তবে মাহদীজ্জামান জ্যোতি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এ ঘটনায় প্রশাসনের সাথে আমার কোনো কথা হয়নি’। এদিকে, প্রশাসন‌ও বলছে তাদের সাথে কোন রাজনৈতিক দলের নেতার কথা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি সেখানে যাওয়ার পরে ওদের চারজন আর সম্ভবত মুজিব হলের হাউজ টিউটররা সেখান উপস্থিত ছিলেন। সহকারী প্রক্টর তখনো রুমে আসেননি। এরপরে অভিযুক্তদের কাছে তাদের সেশনের ও তাদের ইমিডিয়েট সিনিয়র সেশনের কয়েকজন ছাত্র ধীরে ধীরে উপস্থিত হতে থাকে। একসময় সহকারী প্রক্টর আসলে তার রুমে অভিযুক্ত, হাউজ টিউটর এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট কিছু শিক্ষার্থী থাকেন। এর কিছুক্ষণ পর স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সদস্য সচিব মাহদীজ্জামান জ্যোতিকে সহকারী প্রক্টরের রুমে প্রবেশ করে ১০ মিনিটের মতো অবস্থায় করতে দেখা যায়। বের হয়ে এসে তিনি বাহিরে থাকা শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলেন। পরবর্তীতে সহকারী প্রক্টর এবং অন্যান্য শিক্ষকরা অভিযুক্তদের সাথে আরও কিছু সময় কথাবার্তা বলেন।’

এ ব্যাপারে জানতে চাইলে স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সদস্য সচিব মাহদীজ্জামান জ্যোতি বলেন, ‘আমি সেন্ট্রাল লাইব্রেরি থেকে হলের দিকে যাচ্ছি। তারপর প্রক্টর অফিসের সামনে কিছু পরিচিত ছোট ভাইদের দেখতে পেয়ে তখন তাদের দিকে যাই এবং প্রক্টর অফিসের ভেতরে গিয়ে দেখি কাদের আটক করা হয়েছে। তারপর সাথে সাথেই আমি চলে আসি। এই ব্যাপার নিয়ে প্রশাসনের সাথে আমরা কোন কথা‌ই হয়নি। প্রশাসন ও সিসিটিভি ফুটেজ চেক করে দেখলেই বুঝতে পারবেন আমি কতক্ষণ সেখানে ছিলাম।’

মুখে মাস্ক পরার ব্যাপারে জানতে চাইলে ছাত্রদলের এই বলেন, ‘আমি গত কয়েক ধরে অসুস্থ ছিলাম। তাই সেই সময় মুখে মাস্ক পড়া ছিলাম।’

এ ব্যাপারে ঢাবির সহকারী প্রক্টর ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী বলেন, ‘এ ঘটনায় অভিযোগকারী ও অভিযুক্তদের সাথে ওপেন আলোচনা হয়েছে‌। কেউ এখানে দলীয় পরিচয় দিয়ে সুপারিশ করতে আসেনি। কারো সাথে আমাদের আলাদা করে আলোচনায়‌ও হয়নি‌। যেহেতু তারা প্রথম বর্ষের শিক্ষার্থী তাই মানবিক বিবেচনায় তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে নজরে রাখবো।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছাত্রলীগই ভালো ছিল, ধরে ধরে পিটাইতো
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রলীগই ভালো ছিল, ধরে ধরে পিটাইতো

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, সপ্তাহে ২দিন ছুটিসহ পাবেন আরও সুবিধা
শিক্ষা ও ক্যাম্পাস

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, সপ্তাহে ২দিন ছুটিসহ পাবেন আরও সুবিধা

ভ্রমণ সাহিত্যে সংশপ্তক পদক পেলেন উদয় হাকিম
শিক্ষা ও ক্যাম্পাস

ভ্রমণ সাহিত্যে সংশপ্তক পদক পেলেন উদয় হাকিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে তা নিয়ে সাবেক উপাচার্যের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক
নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে তা নিয়ে সাবেক উপাচার্যের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক

সেলস ম্যানেজার পদে চাকরি দেবে স্কয়ার ফুড
শিক্ষা ও ক্যাম্পাস

সেলস ম্যানেজার পদে চাকরি দেবে স্কয়ার ফুড

জকসুতে ছাত্রদল সমর্থিত জিএস ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থীকে শোকজ
শিক্ষা ও ক্যাম্পাস

জকসুতে ছাত্রদল সমর্থিত জিএস ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থীকে শোকজ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix