Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে তা নিয়ে সাবেক উপাচার্যের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 2 August 2024
ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে তা নিয়ে সাবেক উপাচার্যের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক
Share on FacebookShare on Twitter

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ছয় ইমেরিটাস অধ্যাপক ও সাবেক চারজন উপাচার্যের সঙ্গে সভা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় কোটা আন্দোলন ঘিরে নিহতদের প্রতি শোক ও শ্রদ্ধা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি সাম্প্রতিক হত্যাকাণ্ডের নিন্দা, ঘটনাগুলোর দেশীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত, দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, গ্রেপ্তার ও আটক সব শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তির ব্যবস্থা করা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংহতি পুনঃস্থাপন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বৈধ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে আসন বণ্টন প্রভৃতি বিষয় আলোচনায় এসেছে।

বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়সংলগ্ন লাউঞ্জে সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপকদের নিয়ে এই সভা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, আনোয়ারউল্লাহ চৌধুরী, এস এম এ ফায়েজ ও মো. আখতারুজ্জামান অংশ নেন।

ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, খন্দকার বজলুল হক, রফিকুন নবী, নজরুল ইসলাম, হাশেম খান ও আতিউর রহমান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে সভায় ছিলেন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, দুই সহ-উপাচার্য মুহাম্মদ সামাদ ও সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ, প্রক্টর মাকসুদুর রহমান ও রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।

সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন ঘিরে অস্থিরতার প্রেক্ষাপটে গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পুলিশি অভিযানের পর সেদিন সন্ধ্যা নাগাদ আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীদের চলে যেতে বাধ্য করা হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের একধরনের দূরত্ব তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্যদের নিয়ে সভা করল কর্তৃপক্ষ।

সভায় আলোচনার বিষয়ে সাবেক দুজন উপাচার্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সভায় সাম্প্রতিক আন্দোলন ঘিরে নিহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হয়েছে। এত মানুষের মৃত্যুর ঘটনায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্তের কথা তাঁরা বলেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। গ্রেপ্তার ও আটক সব শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেওয়ার ব্যবস্থা করার কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার কথা বলা হয়েছে। পুরোপুরি মেধার ভিত্তিতে হলে আসন বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। আসন বরাদ্দের বিষয়টি যাতে কর্তৃপক্ষের হাতে থাকে, তা–ও বলা হয়েছে।

ক্যাম্পাসে বিভিন্ন মতের শিক্ষার্থীদের সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করতেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি সভায় আহ্বান জানানো হয়েছে বলেও জানান সাবেক দুই উপাচার্য। তাঁরা বলেন, সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্মানের জায়গাটা ক্ষুণ্ন হয়ে থাকলে দ্রুততার সঙ্গে তা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে একটা গঠনমূলক আলোচনা হয়েছে।

জানতে চাইলে উপাচার্য মাকসুদ কামাল বলেন, সভায় সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় কীভাবে পরিচালিত হবে, তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা শুধু বৈধ শিক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা করার যে সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি, তা কার্যকর কীভাবে করা যায়, সেসব বিষয়ে সবার মতামত নিয়েছি। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কনসলিডেশন (সংহতি) কীভাবে রক্ষা করা যায়, তাও আলোচনায় এসেছে।’

কোটা আন্দোলন ঘিরে ক্যাম্পাসে যা যা ঘটেছে, তা তিনি সভায় ব্যাখ্যা করেছেন বলে জানান উপাচার্য। তিনি বলেন, সভায় নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয়েছে। হত্যাকাণ্ডের নিন্দা করা হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। ঘটনাগুলোর চলমান বিচার বিভাগীয় তদন্ত যেন দেশীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়, তা নিয়েও সভায় আলোচনা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Source: প্রথম আলো

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপোর কম দামের স্মার্টফোন
নির্বাচিত

অপোর কম দামের স্মার্টফোন

ক্ষতিকর কনটেন্ট: সামাজিক মাধ্যমকে নিয়মে বাঁধবে যুক্তরাজ্য
নির্বাচিত

ক্ষতিকর কনটেন্ট: সামাজিক মাধ্যমকে নিয়মে বাঁধবে যুক্তরাজ্য

দেশের বাজারে মটো জি৭ পাওয়ার
নির্বাচিত

দেশের বাজারে মটো জি৭ পাওয়ার

আসছে ডুয়েল সেলফি ক্যামেরা সহ ভিভো এস ৭ ৫জি
নির্বাচিত

আসছে ডুয়েল সেলফি ক্যামেরা সহ ভিভো এস ৭ ৫জি

আসছে রেডমি ২০এক্স ৫জি
নির্বাচিত

আসছে রেডমি ২০এক্স ৫জি

নির্বাচিত

কমদামি ফোনেও পিছনে ৩ ক্যামেরা

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 August 2024

ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে তা নিয়ে সাবেক উপাচার্যের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix