Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছাত্রদল থেকে ভিপি-জিএস প্রার্থী হতে পারেন আবিদ ও হামীম, আরও যারা আলোচনায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 August 2025
ছাত্রদল থেকে ভিপি-জিএস প্রার্থী হতে পারেন আবিদ ও হামীম, আরও যারা আলোচনায়
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ (১৮ আগস্ট)। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে আজ রাতেই। এ প্যানেল থেকে ভিপি, জিএস ও এজিএস পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সংগঠনটির ঢাবি শাখার বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

সোমবার (১৮ আগস্ট) ছাত্রদলের ঢাবি ও কেন্দ্রীয় সংসদের কয়েকজন নেতার সঙ্গে কথা বললে তারা জানান, আজ রাতে ছাত্রদলের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর আগে এ বিষয়ে নিশ্চিত না হওয়া গেলেও কয়েকজনকে নিয়ে সংগঠনের অভ্যন্তরে আলোচনা হচ্ছে।

ছাত্রদল সূত্র জানায়, ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী হিসেবে কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহবায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শেখ তানভীর বারি হামীমের মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, এজিএস প্রার্থী হিসেবে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহবায়ক তানভীর আল হাদী মায়েদের সম্ভাবনা থাকলেও তার আবাসিক হল সংসদের ভিপি হিসেবেই নির্বাচন করার আগ্রহের কথা শোনা গেছে। তবে ক্যাম্পাসে তার পরিচিতি ও সাংগঠনিক অ্যাক্টিভিটিজ বিবেচনায় এ পদে প্রার্থিতার মনোনয়নে তাকেই বিবেচনা করা হতে পারে।

এর বাইরে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামি, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও ঢাবি শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান ও ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ সাইফ এবং মাস্টার দা সূর্য সেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু।

এর আগে,গত ৮ আগস্ট সর্বপ্রথম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডাকসুর প্রার্থীদের প্যানেল ঘোষণা করে। ঘোষিত এ প্যানেলে ভিপি পদে প্রার্থী হয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে ঢাবির সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।

এদিকে, আজ (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করবে ইসলামী ছাত্রশিবিরও। তবে এ বারের ডাকসু প্যানেলে দলীয় কর্মী ছাড়াও তিন ক্যাটাগরির প্রার্থী রাখার চিন্তা শিবিরের। তার মধ্যে নারী, হিন্দু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখার চিন্তা রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সংগঠনটি ভিপি পদে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, জিএস পদে ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানকে নিয়ে প্যানেল ঘোষণা করতে পারে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি পদে ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, জিএস পদে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং এজিএস পদে ঢাবি শাখার মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী প্রার্থী হবেন।

বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেলে ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু, বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক শীর্ষ তিন পদে লড়বেন বলে জানা গেছে।

ছাত্র অধিকার পরিষদের প্যানেলে আলোচনায় রয়েছেন- কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব সাবিনা ইয়াসমিন।

এর বাইরে, আলাদা আলাদা প্যানেল থেকে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মোহাম্মদ খালিদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, এসএম হল ছাত্র সংসদের সাবেক জিএস জুলিয়াস সিজার তালুকদার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন এবং আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী শীর্ষ পদগুলোতে প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিয়োগ দেবে দারাজ গ্রুপ
শিক্ষা ও ক্যাম্পাস

বিভিন্ন জেলায় নিয়োগ দেবে দারাজ বাংলাদেশ লিমিটেড

৪৫ হাজার টাকায় বিআরআইসিএমে ৬৭ নিয়োগ
শিক্ষা ও ক্যাম্পাস

৪৫ হাজার টাকায় বিআরআইসিএমে ৬৭ নিয়োগ

ঢাবিতে রুমমেটকে রক্তাক্ত করার ঘটনায় জালালের বিরুদ্ধে মামলার আবেদন
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবিতে রুমমেটকে রক্তাক্ত করার ঘটনায় জালালের বিরুদ্ধে মামলার আবেদন

প্রাথমিকে শিক্ষক নিয়োগ আবেদন শুরু আজ
নির্বাচিত

প্রাথমিকে শিক্ষক নিয়োগ আবেদন শুরু আজ

রাকসুতে ভিপি-এজিএস শিবিরের জাহিদ-সালমান, জিএস সাবেক সমন্বয়ক আম্মার
শিক্ষা ও ক্যাম্পাস

রাকসুতে ভিপি-এজিএস শিবিরের জাহিদ-সালমান, জিএস সাবেক সমন্বয়ক আম্মার

ইভ্যালিতে চাকরির সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

ইভ্যালি’র সাথে সফল ক্যারিয়ার গড়তে রেজিস্ট্রেশন করুন

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 August 2025

ছাত্রদল থেকে ভিপি-জিএস প্রার্থী হতে পারেন আবিদ ও হামীম, আরও যারা আলোচনায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix