Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার বুলিংয়ে দিশেহারা ডাকসুর নারী প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
সাইবার বুলিংয়ে দিশেহারা ডাকসুর নারী প্রার্থীরা
Share on FacebookShare on Twitter

ডাকসু নির্বাচনে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদের জিএস প্রার্থী হয়েছেন মালিহা বিনতে খান অবন্তী। ছাত্রদলের প্যানেলে প্রার্থী হওয়ার পর থেকেই সামজিক যোগাযোগ মাধ্যমে নানান হেনস্থার শিকার হওয়ার অভিযোগ এই নারী শিক্ষার্থীর।

মালিহা বিনতে খান অবন্তী বলেন, আমরা আমাদের প্যানেলের কেন্দ্রীয় সংসদের ভিপিপ্রার্থীসহ নির্বাচনী প্রচারণার একটি ভিডিও তৈরি করেছিলাম। ভিডিওটি প্রচার করা হলে তার কমেন্টে আমাদের রাতের রানী বলে আখ্যায়িত করা হয়। এটাতো খুবই সেনসিটিভ একটি শব্দ।

কারা এই মন্তব্য করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘হয়তো কোনো গুপ্ত সংগঠনের সদস্য হবে’।

ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের জিএস প্রার্থী হয়েছেন সাবিনা ইয়াসমিন। এই নারী শিক্ষার্থীও বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার শিকার হচ্ছেন তিনিও।

সাবিনা ইয়াসমিন বলেন, আমি একটি মিডিয়া সাক্ষাৎকারে বলেছিলাম আমাদের প্যানেলের ভিপিপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা ২০১৮ সাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন সময় হামলা, মামলা এমনকি কারা নির্যাতনেরও শিকার হয়েছেন। কিন্তু শিবিরের প্যানেলের এখন যারা আছেন তারা শুধু ৫ আগস্টের পর ক্যাম্পাসে প্রকাশ্যে এসেছেন। নিশ্চয় ছাত্ররা ভোট দেওয়ার ক্ষেত্রে সেগুলো বিবেচনা করবে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার পর আমাকে নিয়ে কমেন্টসে অনেক বাজে মন্তব্য করা হয়। আমার ধারনা এগুলো শিবিরের বট আইডি থেকে করা হচ্ছে।

এসব ঘটনার জন্য ছাত্রদল ও ছাত্র অধিকার যখন শিবির সমর্থকদের দিকে অভিযোগের তীর ছুড়ছে তখন ছাত্রশিবির বলছে, তাদের সমর্থিত নারী প্রার্থিরাও দিশেহারা অনলাইন বুলিংয়ে। ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করছেন চার নারী প্রার্থী। ফেসবুকে পোস্ট, কমেন্ট এবং ইনবক্সে করা হেনস্থার নানা প্রমাণ তুলে ধরে এই প্রার্থীরাও বলছেন, অনলাইন বুলিংয়ের মানসিকভাবে ভেঙে পড়ছেন তারা।

ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে ডাকসুতে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভানেত্রী সাবিকুন নাহার তামান্না। তিনি অভিযোগ করেন, শুধু শিবিরের প্যানেলে প্রবেশই নয় ছাত্রী সংস্থায় থাকা পদ প্রকাশের পর থেকেই সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন তিনি।

তামান্না বলেন, ‘প্যানেল প্রকাশের পর থেকে আমাদের প্রতিটি নারী প্রার্থীকে প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আমাদের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতিমা তাসনিম জুমার ছবি-ভিডিও নিয়ে যে পরিমাণ নোংরামি করা হয়েছে, সে মানসিকভাবে ট্রমায় আছে। আমাদের নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে স্ক্যান্ডাল পর্যন্ত বানাচ্ছে। আমরা ৪ জনই একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি’।

শুধু এই কয়েকজনই নয়, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ও বিভিন্ন দলের সমর্থনে প্রার্থী হওয়া প্রায় সব নারীই বলছেন, ভোট চাইতে গিয়ে অনলাইনে হেনস্থার শিকার হচ্ছেন তারা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে তাদের ভুয়া ছবি এবং ভিডিও বানিয়েও প্রচার করা হচ্ছে। যা এসব নারী শিক্ষার্থীকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর মাধ্যমে নারীর অগ্রযাত্রায় প্রতিবন্ধকা তৈরি হচ্ছে দাবি করে অধিকার কর্মীরা বলছেন, অনলাইনে নেতাকর্মীদের বিতর্কিত আচরণ নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই।

এ বিষয়ে মানবাধিকারকর্মী সিদ্দিকা সুলতানা বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থানে নারী-পুরুষ একসঙ্গে লড়েছে। ৫ আগস্টের পর আমরা আশাবাদী ছিলাম যে দেশে একটা আশানুরুপ পরিবর্তন হবে। ডাকসু নির্বাচনে অনেক ছাত্রীকে প্রার্থী হতে দেখে আরও আশার আলো দেখছিলাম। কিন্তু এখন যা দেখছি তা খুবই হতাশাব্যাঞ্জক। অন্তত ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এটা আমরা আশা করিনি। এখনতো মাত্র ডাকসু নির্বাচন দিয়ে শুরু, এমন সাইবার বুলিং চলতে থাকলে সামনেতো কোনো নির্বাচনে নারীরা দাঁড়ানোর সাহসও করবে না। আমি মনে করি এটা নারীর অগ্রযাত্রার প্রতিবদ্ধকতা।

তিনি বলেন, আমি মনে করি এই বুলিংটা কোনো দল করছে না। কিছু ব্যক্তি ব্যক্তিগতভাবে করছে। কিন্তু তাদেরতো কোনো না কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। তাই রাজনৈতিক দলগুলোর উচিত হবে যারা এসব করছে তাদের বাধা দেওয়া, তাদের এই শিক্ষায় শিক্ষিত করা যে এটা আমাদের কাজ নয়। এটা আমাদের আচরণও নয়, তুমি তোমার আচরণ পরিবর্তন কর।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভও প্রকাশ করেন এই অধিকার কর্মী। সাইবার বুলিং প্রতিরোধে ভুক্তভোগী প্রার্থীদের দ্রুত আইনের আশ্রয় নেওয়ারও পরামর্শ দেন তিনি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

চুয়েটে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের তিনদিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা
শিক্ষা ও ক্যাম্পাস

চুয়েটে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের তিনদিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিবে রাবি
শিক্ষা ও ক্যাম্পাস

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিবে রাবি

নিজস্ব প্রযুক্তি
শিক্ষা ও ক্যাম্পাস

রেডিও টেলিস্কোপে মিল্কিওয়ের হাইড্রোজেন লাইন শনাক্ত ববি শিক্ষার্থীর

২০ বছরে পা দিলো শিশুদের প্রিয় সিসিমপুর
শিক্ষা ও ক্যাম্পাস

২০ বছরে পা দিলো শিশুদের প্রিয় সিসিমপুর

এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি বাজার

২০২৬ সালকে স্মার্টফোন বাজারের সর্বকালের পতনের বছর কেন বলছে আইডিসি

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix