Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রেডিও টেলিস্কোপে মিল্কিওয়ের হাইড্রোজেন লাইন শনাক্ত ববি শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 August 2025
নিজস্ব প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইফতেদা তাসিন ইফতি নিজস্ব প্রযুক্তিতে তৈরি রেডিও টেলিস্কোপ ব্যবহার করে মিল্কিওয়ে গ্যালাক্সির ২১ সেন্টিমিটার হাইড্রোজেন লাইন শনাক্ত করেছেন। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের এ শিক্ষার্থীর সঙ্গে ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসিবুল করিম। কোনো Low Noise Amplifier (LNA) ছাড়াই পরীক্ষামূলক পর্যায়েই সিগন্যাল ধরা পড়ায় গবেষণাটি বাংলাদেশের প্রেক্ষাপটে এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা যায়, রেডিও টেলিস্কোপ ব্যবহার করে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে (আমাদের ছায়াপথ) থাকা হাইড্রোজেন গ্যাসের উপস্থিতি শনাক্ত করা যায়, যা ২১ সেমি হাইড্রোজেন লাইন নামে পরিচিত। এই দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের রেডিও সংকেতটি মহাকাশে সবচেয়ে বেশি থাকা উপাদান হাইড্রোজেন থেকে নির্গত হয় এবং মহাকাশের মেঘে ঢেকে থাকা গ্যাস, যা অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে দেখা যায় না, তা দেখতে সাহায্য করে। রেডিও টেলিস্কোপের মাধ্যমে এই সংকেত শনাক্ত করে বিজ্ঞানীরা গ্যালাক্সির কেন্দ্র থেকে হাইড্রোজেন গ্যাসের গতি ও অন্যান্য উপাদান শনাক্ত করতে পারেন।

ইফতি জানান, শুরুতে তার লক্ষ্য ছিল একটি অপটিকাল টেলিস্কোপ তৈরি করা। এ জন্য দীর্ঘদিন অবতল আয়না খুঁজলেও সাশ্রয়ী দামে পাননি। নিজে মিরর বানানোর চেষ্টা করলেও অবতল কাচের অভাবে তা সম্ভব হয়নি। পরে রেডিও টেলিস্কোপ সম্পর্কে জানতে পেরে নতুন উদ্যোগ নেন এবং সেটিই হয়ে ওঠে তার গবেষণার মূল ক্ষেত্র।

প্রথমে কেবল সূর্য ও আশপাশের সিগন্যাল শনাক্ত করাই উদ্দেশ্য ছিল। তবে অপ্রত্যাশিতভাবে সেটআপটি শুরুতেই মিল্কিওয়ের হাইড্রোজেন লাইন ধরতে সক্ষম হয়। ইফাতির ভাষায়, ‘নিউট্রাল হাইড্রোজেন তার স্পিন ফ্লিপ ট্রানজিশনের সময় ১৪২০.৪ মেগাহার্টজে রেডিও ওয়েভ উৎপন্ন করে। এই সিগন্যাল অত্যন্ত দুর্বল হওয়ায় শনাক্ত করা কঠিন। এজন্য আমরা DISC ও Helix দুটি এন্টেনা একত্র করে বিশেষ ধরনের এন্টেনা বানিয়েছি। এত দ্রুত হাইড্রোজেন লাইন শনাক্ত হবে, তা আশা করিনি।’

তিনি আরও বলেন, ‘যদিও এ ধরনের গবেষণা বহু আগেই উন্নত দেশে হয়েছে, বাংলাদেশে এ বিষয়ে আগ্রহ এখনো সীমিত। তবে আমাদের এ উদ্যোগ দেখিয়েছে সীমিত সম্পদ দিয়েও সাফল্য অর্জন করা সম্ভব।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নিজস্ব প্রযুক্তি

এই বিভাগ থেকে আরও পড়ুন

দক্ষিণ কোরিয়ার গর্ব সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি!
শিক্ষা ও ক্যাম্পাস

দক্ষিণ কোরিয়ার গর্ব সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি!

গার্মেন্টসকর্মী থেকে বিসিএস ক্যাডার
শিক্ষা ও ক্যাম্পাস

গার্মেন্টসকর্মী থেকে বিসিএস ক্যাডার

ডাকসুতে ছাত্রশিবিরের ভূমিধস জয়
লিড স্টোরি

ডাকসুর সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী চায় অক্সফোর্ড ইউনিভার্সিটি
শিক্ষা ও ক্যাম্পাস

আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী চায় অক্সফোর্ড ইউনিভার্সিটি

কালো রাতের স্মরণে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন
শিক্ষা ও ক্যাম্পাস

কালো রাতের স্মরণে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন
প্রযুক্তি সংবাদ

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 August 2025

রেডিও টেলিস্কোপে মিল্কিওয়ের হাইড্রোজেন লাইন শনাক্ত ববি শিক্ষার্থীর

Techzoom.TV |
TechzoomTV