Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সালাম না দেওয়ায় জুনিয়রদের রোদে দাঁড় করিয়ে র‌্যাগিংয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 2 September 2025
সালাম না দেওয়ায় জুনিয়রদের রোদে দাঁড় করিয়ে র‌্যাগিংয়ের অভিযোগ
Share on FacebookShare on Twitter

সালাম না দেওয়ায় ঢাকা কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হাতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা র‌্যাগিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর) কলেজের কেন্দ্রীয় মাঠে গ্যালারির পেছনে এ ঘটনা ঘটে। ৫ আগস্টের ছাত্র-আন্দোলনের পর এই ‘অপ কালচার’ বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে নতুন করে র‌্যাগিংয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা ২০২৩-২৪ সেশনের জুনিয়রদের তীব্র রোদে দাঁড় করিয়ে রেখে অপমানজনক আচরণ করেন। এ সময় দ্বিতীয় বর্ষের কয়েকজন গাছের ছায়ায় দাঁড়িয়ে জুনিয়রদের উদ্দেশে আক্রমণাত্মক ভাষায় কথা বলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাঠের পূর্ব পাশে জুনিয়রদের ডেকে এনে উত্তপ্ত রোদে দাঁড় করিয়ে রাখা হয়। দূর থেকে একজন শিক্ষার্থী ছবি তুলে মোবাইলে অডিও রেকর্ড চালু করে কথোপকথন ধারণ করেন। সেই রেকর্ডে শোনা যায়, এক সিনিয়র বলেন, ‘আমি যখন সামনে দাঁড়াইতেছিলাম সবাই বাইর হইছোস, আমারে সালাম দিস নাই।’ পাশ থেকে আরেকজন বলেন, ‘সালাম দিছোস? তোরা ওগোরে দেখে কাল সালাম দিস নাই, কে কে হাত তোল?’ তখন এক জুনিয়র বলেন, ‘বাইরে আছে।’ উত্তরে এক সিনিয়র বলেন, ‘তিন দিন আগে ডাকাইছি, আসে না ক্যান? তোদের কি ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছে আছে?’ এরপর আরও হুমকি-ধমকি ও অপমানজনক কথা শোনা যায়।

পরিসংখ্যান বিভাগের একাধিক শিক্ষার্থী নিশ্চিত করেছেন, রেকর্ডে শোনা যাওয়া কণ্ঠ দ্বিতীয় বর্ষের সি-আর নাইমুর রহমান মুল্লার। আরেকজন, তরিকুল রিমন, এ ঘটনায় সক্রিয় ভূমিকা রাখেন। জানা গেছে, এর আগেও দুই দিন ধরে সি-আর-এর মাধ্যমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসরুমে ডেকে অপমান করা হয়। দরজা বন্ধ করে কথিত ম্যানার শেখানোর নামে খারাপ আচরণ করা হয়। এমনকি ১৩ মিনিটের আরেকটি রেকর্ডে অকথ্য ভাষায় গালিগালাজও শোনা যায়।

ভুক্তভোগী ২০২৩-২৪ সেশনের এক শিক্ষার্থী বলেন, ‘প্রায়ই আমাদের র‌্যাগিং দেওয়া হয়। আমরা ভয়ে কিছু বলতে পারি না।’

ঘটনার প্রত্যক্ষদর্শী মুশফিকুর রহিম নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমি ক্লাসে যাচ্ছিলাম তখন মাঠে এই দৃশ্য টা চোখে পড়ে। কিন্তু হচ্ছিলটা কি সেটা জানার আগ্রহ থাকলেও শুধু তাকিয়ে ছিলাম, কারা এরা? কাউকেই চিনি না, পরে মনে হলো বহিরাগতরা হয়ত খেলতে এসেছে। যাই হোক বিষয় টা এখন পরিষ্কার, এদের মধ্যে একজন কালো শার্ট পড়া সামনে থেকে আঙুল তুলে তুলে কথা বলতেছিল মনে হচ্ছে সেই এই কান্ডের মহা নায়ক। এসবের উপযুক্ত বিচার না হলে আগামীতে আরো দৃশ্য দেখা যাবে।’

এ বিষয়ে পরিসংখ্যাণ বিভাগের ২০২৩-২৪ সেশনের সি-আর আব্দুর রহমান বলেন, ‘সামনে আমাদের পরীক্ষা তাই বড় ভাইয়েরা পুকুর পাড় থেকে ডেকে পরামর্শ দিচ্ছিল। আর ছাঁয়া রোদ কোনো বিষয় না, ওখানে জায়গা কম ছিল। সিনিয়রদের সাথে আমাদের সম্পর্ক ভালো। আমরা তাদেরকে সালামও দিই।’ তবে সেখানে সিনিয়ররা কারা কারা ছিল? তাদের নাম কি কি? এই বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমান ফোন কেটে দেন।

র‌্যাগিংয়ের বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক মোঃ শফিক নেওয়াজ তালুকদার বলেন, ‘এটা র‌্যাগিং কিনা নিশ্চিত বলা যাচ্ছে না। তাদের নিজেদের মধ্যে সমস্যা হয়েছে। শিক্ষকরা তাদের বিষয়টি জানার চেষ্টা করছে। অপরাধ প্রমাণিত হলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাদের ডেকে আনার জন্য পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধানকে জানিয়েছি। বিভাগীয় প্রধান তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাবির ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের ১৮ লাখ টাকা বাকি খাওয়ার অভিযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের ১৮ লাখ টাকা বাকি খাওয়ার অভিযোগ

ঢাবিতে রুমমেটকে রক্তাক্ত করার ঘটনায় জালালের বিরুদ্ধে মামলার আবেদন
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবিতে রুমমেটকে রক্তাক্ত করার ঘটনায় জালালের বিরুদ্ধে মামলার আবেদন

ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

গার্মেন্টসকর্মী থেকে বিসিএস ক্যাডার
শিক্ষা ও ক্যাম্পাস

গার্মেন্টসকর্মী থেকে বিসিএস ক্যাডার

বাংলাদেশ ইউনিভার্সিটির সাথে এসএসএলকমার্জ এর চুক্তি স্বাক্ষরিত
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটির সাথে এসএসএলকমার্জ এর চুক্তি স্বাক্ষরিত

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ শিবিরের
শিক্ষা ও ক্যাম্পাস

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ শিবিরের

Load More

ট্রেন্ডিং টপিক

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 September 2025

সালাম না দেওয়ায় জুনিয়রদের রোদে দাঁড় করিয়ে র‌্যাগিংয়ের অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV