Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছাত্রলীগ নেতা শোভনের সঙ্গে সেই ছবির ব্যাখ্যা দিলেন ছাত্রদল নেত্রী মানসুরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
ছাত্রলীগ নেতা শোভনের সঙ্গে সেই ছবির ব্যাখ্যা দিলেন ছাত্রদল নেত্রী মানসুরা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন মাঝে দাঁড়িয়ে রয়েছেন। তাকে ঘিরে রয়েছেন রাজনৈতিক নেতা, পেশাজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে। তার ঠিক বাম পাশেই দেখা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। এমন একটি ছবি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়।

ছাত্রলীগ নেতার সঙ্গে এমন ছবি থাকার বিষয়ে বিভাগের সিনিয়র হাসান জাহিদের একটি পোস্ট শেয়ার করে নিজের অবস্থানও জানিয়েছেন মানসুরা আলম। তিনি লিখেছেন, ‘কোনো কোনো জিনিসের জবাব দেওয়ার প্রয়োজনও মনে করি না। কারণ এসব প্রোপাগাণ্ডার কোন ইফেক্ট পড়ে না আমার ওপর। তবুও ডিপার্টমেন্টের বড় ভাই জাহিদ ভাইকে ধন্যবাদ এ বিষয়টি নিয়ে কথা বলার জন্য।’

তিনি বলেন, ‘বড় কথা, এ ছবিটি নিয়ে আমি মোটেও লজ্জিত না। নানা মতের, পেশার সম্মিলনের ছবি ছিল এটি। আইন সমিতির রাজনীতিকরনের আগ পর্যন্ত রাজনীতি ভুলেই আমি সেখানে যেতাম। শুধু যে আমার শোভন ভাইয়ের সঙ্গে ছবি দিয়ে ঝামেলা তা না, শোভন ভাইয়ের ঝামেলা হইতে পারতো তখন আমার ছবি নিয়ে।’

সেগুলো বাদ দিয়েই ছবি উঠেছিলো জানিয়ে মানসুরা বলেন, ‘আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার কনটেম্পোরারি সবাই চেনে। নিজেকে চেনানো, নিজের অবস্থান জানানোর দায় অন্তত গুপ্তদের মতো আমার নেই। আর এ ছবি নিয়ে আমি লজ্জিত বা দু:খিত না।’

হাসান জাহিদ দুটি ছবি দিয়ে ফেসবুক পোস্টে লেখেন, দুটো ছবির ওপরেরটি বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলনের। বাংলাদেশ আইন সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন, যেখানে ডিপার্টমেন্টের সকল সাবেক, বর্তমান শিক্ষার্থীরা সমবেত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইনসমিতি পেশাদার সংগঠন। এজন্য এখানে কে কোন দল করে, এ বিষয়টি খুব চোখে পড়ে না।

দেখা যায় এখানকার অধিকাংশ শিক্ষার্থী কেউ জজ, কেউ অ্যাডভোকেট, কেউ শিক্ষক, কেউ ব্যবসা করে, অধিকাংশই জব হোল্ডার হওয়ায় কেউ কাউকে তুচ্ছতাচ্ছিল্য করার সুযোগ থাকে না। বরং রাজনৈতিক পরিচয় এড়িয়ে আইন সমিতির প্রোগ্রামগুলোতে সবাই আন্তরিকতা পোষণ করে। আইন বিভাগ থেকে অনেকেই নেতা হয়েছেন, হচ্ছেন, কিন্তু আইন সমিতি আসলে তারা নেতাগিরীটা শো করেন কম। কারণ বাংলাদেশ আইন সমিতি রথী-মহারথীর জায়গা।

বাংলাদেশ আইন সমিতি সবসময় রাজনৈতিক পরিচয় এড়িয়ে সাবেক শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতার পরিচয়টাই বড় করে তোলে। এ কারণে বাংলাদেশ আইন সমিতির প্রোগ্রামে সকল রাজনৈতিক ব্যানারের লোককে এক ফ্রেমে দেখা যায়। আমি যখন জেলে ছিলাম আমার পক্ষে যারা মেট্রোপলিটন কোর্টে দাঁড়িয়েছিল, তারা সবাই আমার ক্লাসমেট ছিল। কিন্তু সবার রাজনৈতিক পরিচয় এক ছিল না।

এটাই আইন সমিতির সদস্যদের বিশেষত্ব উল্লেখ করে তিনি বলেন, ইন্টারেস্টিং বিষয় হলো, কোটার বিরুদ্ধে লিখে জেলে গিয়েছিলাম। আমার বিরুদ্ধে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছিল। এই ৭ দিনের রিমান্ড বাতিলের ব্যবস্থা করেছিল আমাদের আইন বিভাগের ম্যাজিস্ট্রেটরা, যাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন ছিল। ছবিতে, ডিপার্টমেন্টের ছোট বোন মানসুরাকে দেখানো হয়েছে যে, সে আওয়ামী লীগের ব্যানারে ছিল, এখন বিএনপি করে।

বিষয়টা ভুল জানিয়ে তিনি বলেন, মানছুরা কোনো কালেও আওয়ামীপন্থী ছিল না। এটি আমাদের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলনের ছবি, যেখানে সিনিয়র-জুনিয়র একসাথে ছবি তোলার জন্য যুদ্ধ লেগে যায়। কারণ এ ছবিগুলোই স্মৃতি। ২০-৩০ বছর পর এই ছবির মানুষগুলোই রাষ্ট্র পরিচালনা করবেন, এই স্মৃতি কে ধরে রাখতে না চায়?

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভাষা শহীদদের প্রতি ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) শ্রদ্ধা জ্ঞাপন
শিক্ষা ও ক্যাম্পাস

ভাষা শহীদদের প্রতি ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) শ্রদ্ধা জ্ঞাপন

প্রতারণার টাকায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের সাম্রাজ্য, কোটি টাকার সম্পদ জব্দ
শিক্ষা ও ক্যাম্পাস

প্রতারণার টাকায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের সাম্রাজ্য, কোটি টাকার সম্পদ জব্দ

ডাকসুর ভোট গণনায় ১৪ মেশিন, ঘণ্টায় গোনা যাবে ৮০০-১৩০০ ব্যালট
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসুর ভোট গণনায় ১৪ মেশিন, ঘণ্টায় গোনা যাবে ৮০০-১৩০০ ব্যালট

স্থায়ী ক্যাম্পাস ফেরতের দাবিতে বিআইএইচএস নার্সিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষা ও ক্যাম্পাস

স্থায়ী ক্যাম্পাস ফেরতের দাবিতে বিআইএইচএস নার্সিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে পদ্মা ব্যাংকের রোড শো
শিক্ষা ও ক্যাম্পাস

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে পদ্মা ব্যাংকের রোড শো

স্থানীয় সরকারের অনুমোদন নিয়ে দেশে গড়ে উঠছে হাজার হাজার কোচিং সেন্টার
শিক্ষা ও ক্যাম্পাস

স্থানীয় সরকারের অনুমোদন নিয়ে দেশে গড়ে উঠছে হাজার হাজার কোচিং সেন্টার

Load More

ট্রেন্ডিং টপিক

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

স্মার্টফোন ও পিসির চিপ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আভাস
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ও পিসির চিপ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আভাস

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬
প্রযুক্তি সংবাদ

১০ হাজার টাকার মধ্যে বেস্ট ফোন

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ
প্রযুক্তি পরামর্শ

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix