বাংলাদেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। ফোনটির ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা। লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে—দুটি রঙে পাওয়া যাবে ডিভাইসটি।
ফোনটির অন্যতম আকর্ষণ ট্রিপল ২০০ মেগাপিক্সেলের হ্যাসেলব্লাড ক্যামেরা ব্যবস্থা। এতে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি রয়েছে ২০০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।
অপো জানিয়েছে, ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সে ‘ট্রু-টু-আইস’ ইমেজিং দর্শনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর লক্ষ্য ছবিতে অতিরিক্ত রং বা কনট্রাস্ট যোগ না করে বাস্তবের কাছাকাছি রং, আলো ও খুঁটিনাটি তুলে ধরা। পোর্ট্রেট, প্রাকৃতিক দৃশ্য কিংবা দৈনন্দিন মুহূর্তের ছবি ধারণের ক্ষেত্রে এ প্রযুক্তি কাজে লাগবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
ট্রিপল ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা
ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ক্যামেরা ব্যবস্থায় হ্যাসেলব্লাডের ফটোগ্রাফি-ঐতিহ্যের সঙ্গে অপোর ইমেজিং প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। তিনটি ক্যামেরাতেই ২০০ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অপোর ভাষ্য, প্রধান ক্যামেরা দিয়ে সাধারণ ছবি, আলট্রা-ওয়াইড ক্যামেরায় বিস্তৃত দৃশ্য এবং পেরিস্কোপ টেলিফটো ক্যামেরায় দূরের বিষয়বস্তু ধারণ করা যাবে। ‘ট্রু-টু-আইস’ প্রযুক্তির মাধ্যমে ছবিতে স্বাভাবিক রং, আলোর ভারসাম্য ও সূক্ষ্ম বিবরণ ধরে রাখার চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, স্মার্টফোন ফটোগ্রাফির প্রকৃত সার্থকতা হলো মানুষ যেভাবে কোনো মুহূর্ত অনুভব করে, ছবিতেও সেভাবে তা তুলে ধরা। ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ট্রু-টু-আইস প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিতে স্বাভাবিক রং ও বাস্তবতা নিশ্চিত করতে চায় অপো।
প্রি-অর্ডারে ২৪ মাসের সুদমুক্ত কিস্তি
ফোনটি কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে ক্রেডিট কার্ডের কিস্তি সুবিধা থাকছে। এ ক্ষেত্রে প্রতি মাসে কিস্তির পরিমাণ হবে আনুমানিক ১০ হাজার ৮৩৪ টাকা।
প্রি-অর্ডারে আরও থাকছে এক বছরের বর্ধিত ওয়ারেন্টি এবং লাইফটাইম ফোন সার্ভিস সুবিধা। পাশাপাশি ফ্লিপার এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে পুরোনো স্মার্টফোন বদলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।
টেলিকনভার্টার কিট ও নতুন ইয়ারবাড
ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের সঙ্গে ব্যবহারের জন্য হ্যাসেলব্লাড টেলি কনভার্টার কিটও এনেছে অপো। লুনা হোয়াইট রঙের এই অ্যাকসেসরিজটির দাম ২৯ হাজার ৯৯৯ টাকা। প্রতিষ্ঠানটির দাবি, এটি ব্যবহার করে টেলিফটো ফটোগ্রাফিতে আরও সৃজনশীল অভিজ্ঞতা পাওয়া যাবে।
এদিকে নতুন অডিও অ্যাকসেসরিজ অপো এনকো ক্লিপ২-ও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। লুমিনাস গোল্ড রঙের এই ডিভাইসটির দাম ১৭ হাজার ৯৯৯ টাকা।
ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স সম্পর্কে বিস্তারিত জানতে অপোর বাংলাদেশি ওয়েবসাইট (https://www.oppo.com/bd/smartphones/series-find-x/find-x10-pro-max/) ভিজিট করা যাবে। প্রি-অর্ডার ও অফারের তথ্য পাওয়া যাবে (https://oppobangladesh.com/launch/find-x10promax/#register) ঠিকানায়। এ ছাড়া অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ ও অনুমোদিত ব্র্যান্ড স্টোর থেকেও তথ্য জানা যাবে।




















