Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাকসুতে শিবিরের বিরুদ্ধে ‘মহাজোট’-এর গুঞ্জন, কী বলছে সংগঠনগুলো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
চাকসুতে শিবিরের বিরুদ্ধে ‘মহাজোট’-এর গুঞ্জন, কী বলছে সংগঠনগুলো
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের বিরুদ্ধে বৃহত্তর জোট হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ডাকসু ও জাকসুতে বড় ব্যবধানে পরাজয়ের পর শিবিরের ‘মিনি ক্যান্টনমেন্ট’ খ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির বধে এমন সিদ্ধান্তে উপনীত হতে পারে অপরাপর সংগঠনগুলো। মিশ্র বক্তব্য শোনা গেলেও আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে এক্ষেত্রে ‘লোভনীয় পদে’ প্রার্থিতা ছেড়ে দেওয়ার বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে চাকসু নির্বাচনে দুটি প্যানেল ঘোষণা করেছে ছাত্র সংগঠনগুলো। এর মধ্যে ছাত্রফ্রন্ট-ছাত্র ইউনিয়নের ‘দ্রোহ পর্ষদ’ ও গণ অধিকার পরিষদের ‘চাকসু ফর র‍্যাপিড চেঞ্জ’। শিবিরসহ অন্যান্য সংগঠনগুলো এখনও প্যানেল ঘোষণা করেনি। শেষ মুহূর্তে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে ছাত্রদল।

সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সুপার ফাইভের কারো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কম। কেন্দ্র থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়েছে বলে দাবি করছেন দলটির কোনো কোনো নেতা। যদিও শীর্ষ নেতারা বলছেন, এমন কোনো বাধাধরা সিদ্ধান্ত তাদের জানানো হয়নি। এর বাইরেও বড় ছাত্র সংগঠন হিসেবে প্রার্থীর ঘাটতি নেই দলটিতে। সেক্ষেত্রে জোট গঠন করতে হলে অন্য দলগুলোর কাছে কিছু পদ ছাড়তে হবে। এতে নেতাকর্মীদের মধ্যে বড় ধরনের অসন্তোষ তৈরি হতে পারে।

তবে এ বিষয়ে কথা বলতে শাখা ছাত্রদলের একাধিক নেতার মুঠোফোনে কল দেওয়া হলে তারা কেন্দ্রীয় সংসদের সঙ্গে বৈঠকে রয়েছেন বলে জানান। ফলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জোট গঠন প্রসঙ্গে ছাত্রদলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিভিন্ন কারণে চাকসু নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। ডাকসু ও জাকসুতে ভরাডুবির পর মনোবল হারার কারণে তারা প্যানেল দিচ্ছে না বলে মনে করছেন অন্যরা। তবে স্বতন্ত্রভাবে কিছু নেতাকর্মী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। জানতে চাইলে বাগছাসের বিশ্ববিদ্যালয় শাখার সহ-মুখপাত্র নওশীন তাবাসসুম যূথী বলেন, আমাদের সংগঠনের সিনিয়র নেতারা নির্বাচনে অংশ নিতে অনিচ্ছুক। এজন্য সংগঠনের পক্ষ থেকে কোনো প্যানেল দেওয়া হচ্ছে না। এটা সেন্ট্রাল ও চবি বাগছাসের সম্মিলিত সিদ্ধান্ত। তবে অনেকেই স্বতন্ত্রভাবে মনোনয়ন ফরম নিয়েছেন। চাইলে তারা অন্য কোনো প্যানেলে যেতে পারে।

জোটের বিষয়ে সবচেয়ে আগ্রহী দেখা গেছে ছাত্র অধিকার পরিষদকে। তবে শুধু শিবিরবিরোধী জোট নয়, শিবির চাইলে তাদের সঙ্গেও জোট করতে পারে সংগঠনটি। ছাত্র অধিকার পরিষদের চবি শাখার সদস্য সচিব রোমান রহমান বলেন, আমাদের আলাদা প্যানেল হচ্ছে। নাম ‘চাকসু ফর র‌্যাপিড চেঞ্জ’। আমরা কালকে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সংবাদ সম্মেলন করে প্রার্থী ও প্যানেল পরিচিতি করব।

তিনি বলেন, ক্যাম্পাসের বৃহত্তর স্বার্থে যদি কোনো জোট হয়, তাহলে আমরা যেতে প্রস্তুত আছি। এই আলোচনা সবার সঙ্গেই হচ্ছে। আমরা ছাত্রদল, শিবিরসহ সবার সঙ্গে বসেছি। সার্বিক দিক চিন্তা করে, কয়েকটি সংগঠন মিলে যদি একটা স্ট্রং প্যানেল দিতে পারে, তাহলে জয়ী হওয়ার চান্স থাকবে অনেক। এক্ষেত্রে পদে যদি সমঝোতা হয়, তাহলে আমরা জোটে যেতে পারি।

অপরদিকে বহিষ্কৃত বাগছাস নেতা আর এম রাশিদুল হক দিনারের নেতৃত্বে স্বতন্ত্র আরেকটি প্যানেল ঘোষণা হতে পারে আগামীকাল। কোনো জোট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে এই আর এম রাশিদুল হক দিনার বলেন, আমরা ফ্লেক্সিবল থাকব, তবে আসলে জোট হবে না। যদিও সব সংগঠনের সাথেই আমাদের মোটামুটি আলাপ হয়েছে। কিন্তু জোট হওয়ার কোনো চান্স নাই।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে সর্বমোট ১ হাজার ৬৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন ৪৭৪ জন ও হল সংসদের জন্য নিয়েছেন ৫৮৯ জন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চাকসুছাত্র সংসদছাত্রশিবিরশিবিরের বিরুদ্ধে মহাজোট

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে ৭ সফটওয়্যারে দক্ষতা চাকরির বাজারে আপনাকে এগিয়ে রাখবে
শিক্ষা ও ক্যাম্পাস

যে ৭ সফটওয়্যারে দক্ষতা চাকরির বাজারে আপনাকে এগিয়ে রাখবে

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ ছাত্রীকে বের করে দিলেন শিক্ষিকা
শিক্ষা ও ক্যাম্পাস

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ ছাত্রীকে বের করে দিলেন শিক্ষিকা

অনলাইনের সেরা ৫ শিক্ষক
প্রযুক্তি সংবাদ

অনলাইনের সেরা ৫ শিক্ষক

সমাবর্তন সমাপ্তিতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে এডমিশন ফেয়ার!
শিক্ষা ও ক্যাম্পাস

সমাবর্তন সমাপ্তিতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে এডমিশন ফেয়ার!

ইউরোপিয়ান ইউনিভার্সিটিকে লাল তালিকাভুক্ত করল ইউজিসি
শিক্ষা ও ক্যাম্পাস

ইউরোপিয়ান ইউনিভার্সিটিকে লাল তালিকাভুক্ত করল ইউজিসি

আইটি বা তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে যেসব দক্ষতা প্রয়োজন
ভিডিও

আইটি বা তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে যেসব দক্ষতা প্রয়োজন

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট–জেডকেটেকো পার্টনারস নাইট ২০২৬ অনুষ্ঠিত, প্রদর্শিত হলো আধুনিক নিরাপত্তা প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্ট–জেডকেটেকো পার্টনারস নাইট ২০২৬ অনুষ্ঠিত, প্রদর্শিত হলো আধুনিক নিরাপত্তা প্রযুক্তি

সেপ্টেম্বরে আসছে ‘স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই’
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে আসছে ‘স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই’

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ
প্রযুক্তি সংবাদ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার
প্রযুক্তি সংবাদ

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

ইনস্টাগ্রামে প্রতিদিনই নানা মুহূর্তের ছবি, ভিডিও ও আপডেট...

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

ফুডপান্ডার রাইডারের বিরুদ্ধে নারী গ্রাহককে অপহরণ-ধর্ষণের হুমকি

ফুডপান্ডার রাইডারের বিরুদ্ধে নারী গ্রাহককে অপহরণ-ধর্ষণের হুমকি

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ সেপ্টেম্বর ২০২৫

চাকসুতে শিবিরের বিরুদ্ধে ‘মহাজোট’-এর গুঞ্জন, কী বলছে সংগঠনগুলো

Techzoom.TV |
TechzoomTV