Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পা দিয়ে লিখে এইচএসসি পাস, হাত না থাকায় তিন বছর ঘুরেও এনআইডি মেলেনি জসিমের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
পা দিয়ে লিখে এইচএসসি পাস, হাত না থাকায় তিন বছর ঘুরেও এনআইডি মেলেনি জসিমের
Share on FacebookShare on Twitter

জন্ম থেকে দুই হাত নেই, আঙুলের ছাপ দিতে না পারায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাচ্ছেন না ফরিদপুরের নগরকান্দার প্রতিবন্ধী শিক্ষার্থী জসিম মাতুব্বর (২৬)। এতে সরকারি-বেসরকারি সেবা, শিক্ষা ও দৈনন্দিন জীবনের নানা কাজে বাধার মুখে পড়তে হচ্ছে তাঁকে।

জসিম ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনা, পরীক্ষা, এমনকি ব্যবসায়িক কাজ সবই করছেন পা দিয়ে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করার পর এখন স্নাতক পর্যায়ে পড়ছেন, পাশাপাশি চালিয়ে যাচ্ছেন ফল ও সবজির ছোটখাটো ব্যবসা। কিন্তু শুধুমাত্র এনআইডি না থাকায় থমকে যাচ্ছে তার অনেক প্রয়াস।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তামলা ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা জসিম মাতুব্বর। বাবা হানিফ মাতুব্বর ও মা তসিরণ বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি সবার বড়।

জসিম বলেন, ‘এখন আমি সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ি। অনেক সময় কলেজের কাজ, আবার সরকারি বা বেসরকারি নানা সেবার জন্য এনআইডি প্রয়োজন হয়। ২০২৩ সাল থেকে নির্বাচন অফিসে ঘুরছি, কিন্তু কোনো কাজ হয়নি। তারা অনলাইনে আবেদন করতে বলেছিল, আমি কয়েকবার করেছি। কিন্তু কিছুই হয়নি। এখন আর যাই না, হাল ছেড়ে দিয়েছি।’

জসিমের মা–বাবার জাতীয় পরিচয়পত্র ও নিজের জন্মনিবন্ধন থাকলেও শুধুমাত্র হাত না থাকায় আঙুলের ছাপ দিতে না পারায় এনআইডি পাচ্ছেন না তিনি।

এনআইডি না থাকায় রাষ্ট্রীয় পরিচয়ের স্বীকৃতি থেকে বঞ্চিত হওয়ার কষ্টের কথা জানিয়ে জসিম বলেন, ‘হাত নেই বলে আঙুলের ছাপ দিতে পারছি না। এ কারণে জাতীয় পরিচয়পত্র হচ্ছে না।’

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওন সাগর বলেন, ‘আমি সদ্য যোগদান করেছি। যেহেতু ছেলেটির শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তাই তার জাতীয় পরিচয়পত্র করে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘বিষয়টি নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি। যাঁদের দুই হাত নেই, তাঁদের এনআইডি প্রদানে বিকল্প ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে সেই ব্যবস্থা করা হয়েছে। জসিম মাতুব্বরকে খবর দেওয়া হয়েছে। তিনি উপজেলা পরিষদে এলে তাঁর এনআইডি প্রদানের প্রক্রিয়া শুরু করা হবে।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদপ্তর
শিক্ষা ও ক্যাম্পাস

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদপ্তর

নগদে প্রাথমিকের উপবৃত্তি পেতে শিক্ষক ও অভিভাবকদের করণীয়
শিক্ষা ও ক্যাম্পাস

নগদে প্রাথমিকের উপবৃত্তি পেতে শিক্ষক ও অভিভাবকদের করণীয়

২৯ জুলাই ক্লাসে ফিরছে কুয়েট
নির্বাচিত

২৯ জুলাই ক্লাসে ফিরছে কুয়েট

বেকারদের সুখবর দিলেন বিডা চেয়ারম্যান
লিড স্টোরি

বেকারদের সুখবর দিলেন বিডা চেয়ারম্যান

টেন মিনিট স্কুলের নতুন চমক
নির্বাচিত

টেন মিনিট স্কুলের নতুন চমক

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও গেজেট থেকে বাদ পড়েছিলেন মারুফ
শিক্ষা ও ক্যাম্পাস

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও গেজেট থেকে বাদ পড়েছিলেন মারুফ

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix