Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও গেজেট থেকে বাদ পড়েছিলেন মারুফ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ আগস্ট ২০২৪
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও গেজেট থেকে বাদ পড়েছিলেন মারুফ
Share on FacebookShare on Twitter

২০২০ সালে ৩৮তম বিসিএসে ২ হাজার ২০৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে বিল মারুফ বিন বারিক একজন। পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তিনি। যেহেতু পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন, তাই গেজেট থেকে নাম বাদ পড়তে পারে এটাও কখনো ভাবেননি। ২০২১ সালে যখন গেজেট প্রকাশ করা হয়, তখন গেজেটে নাম না দেখে বিশ্বাসই হচ্ছিল না মারুফের।

বিল মারুফ বিন বারিক বলেন, ‘গেজেটে নাম না দেখে খুব হতাশ হয়েছিলাম। কেন বাদ পড়লাম, সেটা জানার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়, পুলিশ বিভাগ ও প্রশাসন—সব জায়গায় দৌড়াদৌড়ি করেছি। কিন্তু বাদ পড়ার সঠিক কারণ জানতে পারিনি। তবে ধারণা করি, আমার বাবা একজন রাজনীতি–সচেতন মানুষ। তিনি নওগাঁ বিসিক শিল্পনগরীর মালিক সমিতির সভাপতি হিসেবে আছেন। উনি নির্ভীক ও সত্যবাদী একজন মানুষ হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনা করতেন। এ বিষয়টাকে তৎকালীন প্রশাসন হয়তো সরকার বিরোধিতা হিসেবে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে তুলে ধরেছিল।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন বিল মারুফ বিন বারিক। ৩৮তম বিসিএস ছিল তাঁর দ্বিতীয় বিসিএস।

মারুফ বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যেদিন আমার গেজেট প্রকাশিত হয়, সেদিন আমি অফিসে ছিলাম। তখন আমি সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চল বাঘাবাড়ীর বিদ্যুৎকেন্দ্রে চাকরি করতাম। গেজেটে নাম না দেখে মেনে নিতে কষ্ট হচ্ছিল। ওই মুহূর্তে আমি বাঘাবাড়ীতে থাকায় সঙ্গে সঙ্গে ঢাকায় এসে যোগাযোগ করা সম্ভব ছিল না। দুই দিন পরে ঢাকায় এসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করি, কিন্তু কোথাও কোনো উত্তর পাইনি।’

এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন মারুফ। আবেদনেও কাজ হয়নি। পরবর্তী সময়ে এমন প্রার্থী যাঁরা গেজেটভুক্ত হননি, তাঁরা মিলে হাইকোর্টে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন, কিন্তু চূড়ান্ত কোনো সমাধান আসেনি। কয়েক বছর ঘুরেও কোনো সমাধান না পেয়ে পররাষ্ট্র ক্যাডারে যোগদানের আশা ছেড়ে দিয়েছিলেন মারুফ।

বিল মারুফ বিন বারিক বলেন, ‘আমরা যাঁরা বিভিন্ন বিসিএসে গেজেট থেকে বাদ পড়েছিলাম, আগস্টে নতুন সরকার গঠন হওয়ার পর সবাই মিলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করি। এখন যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে নতুন সরকার এসেছে, তাই আমরা সরকারের কাছে আমাদের বৈষম্যের বিষয় তুলে ধরেছিলাম। জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত আমাদের আবেদন গ্রহণ করে গেজেটের প্রজ্ঞাপনি জারি করে। অবশেষে দীর্ঘদিনের অপেক্ষা ও বৈষম্যের অবসান হলো। এখন পররাষ্ট্র ক্যাডারে যোগদানের অপেক্ষায় আছি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফার্মাসিস্ট দিবসে বাংলাদেশ ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা
শিক্ষা ও ক্যাম্পাস

ফার্মাসিস্ট দিবসে বাংলাদেশ ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্মার্ট বাংলাদেশ রান -এ ইউনিভার্সিটি অফ স্কলার্সের অংশগ্রহণ
শিক্ষা ও ক্যাম্পাস

স্মার্ট বাংলাদেশ রান -এ ইউনিভার্সিটি অফ স্কলার্সের অংশগ্রহণ

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে ইউনিভার্সিটি অফ স্কলার্সের অংশগ্রহণ
শিক্ষা ও ক্যাম্পাস

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে ইউনিভার্সিটি অফ স্কলার্সের অংশগ্রহণ

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার চাঁপাইনবাবগঞ্জে
প্রযুক্তি সংবাদ

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার চাঁপাইনবাবগঞ্জে

ঢাবিতে সশরীরে ক্লাস বন্ধ, চলবে অনলাইনে
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবিতে সশরীরে ক্লাস বন্ধ, চলবে অনলাইনে

ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে তা নিয়ে সাবেক উপাচার্যের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক
নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে তা নিয়ে সাবেক উপাচার্যের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক

Load More

ট্রেন্ডিং টপিক

আর্জেন্টিনা বনাম স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
গেম

আর্জেন্টিনা বনাম স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত
বিবিধ

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ই-ক্যাব প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, মেটা ও আইনি পদক্ষেপের তাগিদ
ই-কমার্স

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ই-ক্যাব প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, মেটা ও আইনি পদক্ষেপের তাগিদ

যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ টিএসএমসির
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ টিএসএমসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি
নির্বাচিত

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

অ্যান্ড্রয়েড ১৭-এর স্থিতিশীল (স্টেবল) সংস্করণ রোলআউট শুরু করেছে...

ল্যাপটপের ব্যাটারি লাইফ

ল্যাপটপ বন্ধ করবেন নাকি স্লিপ মোডে রাখবেন?

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

১,৯৯৯ দামের এই ফোন ওয়ালেটে রাখা যাবে

১,৯৯৯ দামের এই ফোন ওয়ালেটে রাখা যাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ আগস্ট ২০২৪

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও গেজেট থেকে বাদ পড়েছিলেন মারুফ

Techzoom.TV |
TechzoomTV