Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাতিল হতে পারে ডাকসু নির্বাচনের ফলাফল!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 26 September 2025
বাতিল হতে পারে ডাকসু নির্বাচনের ফলাফল!
Share on FacebookShare on Twitter

গত ৯ সেপ্টেম্বর বহু আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫। বহুল কাঙ্খিত এই নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে ভূমিধ্বস বিজয় অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থিত প্যানেল এবং হলগুলোতেও স্বতন্ত্র প্রার্থী দাবি করে শিক্ষার্থীদের সঙ্গে এক প্রকার কপটতার আশ্রয় নেয় তারা।

এদিকে নির্বাচনকালীন পরিবেশ নিয়ে পূর্বেই বেশ শঙ্কা প্রকাশ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল, স্বতন্ত্র শিক্ষার্থী জোটসহ অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলো। তাদের অভিযোগ ছিল ক্যাম্পাসে শিবিরের একক আধিপত্য এবং মব সন্ত্রাসের মতো কার্যক্রম বন্ধ না করতে পারলে তার গুরুতর প্রভাব পড়বে ডাকসু নির্বাচনে। তাই প্রসাশনের কাছে নির্বাচনকালীন পরিবেশ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার বারংবার আহ্বান জানিয়ে নিজেদের মতামত ব্যক্ত করে এইসব ছাত্র সংগঠনগুলো।

সম্প্রতি ডাকসু নির্বাচনে অনিয়মের সীমাহীন অভিযোগ তোলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ। গত ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তাঁরা অন্তত ১৫ টি অভিযোগের কথা উল্লেখ করেন। যেখানে সবথেকে গুরুতর অভিযোগটি হলো নীলক্ষেতস্থ গাউসূল আজম মার্কেটে নির্বাচনের ব্যালট পেপার প্রাপ্তি। এছাড়া বিতর্কিত এই নির্বাচনে ব্যবহার করা হয় অস্বচ্ছ ব্যালট বাক্স। যা তৈরি করে ব্যাপক অনিশ্চয়তা।

আনুষ্ঠানিক এই অভিযোগের অন্তত দুইদিন পর অবশেষে নীরবতা ভেঙে গতকাল মধ্য রাতে ‘অভিযোগের জবাব দেওয়া হয়েছে’ নামক একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই বিজ্ঞপ্তিতে তাঁরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-পরবর্তী বিভিন্ন অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়ে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তারই ধারাবাহিকতায় গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার আলোকে ১৫টি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়ে আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার লিখিত জবাব প্রদান করা হয়েছে। বাকী অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়েও ক্রমান্বয়ে জবাব দেয়া হবে।

নীলক্ষেতে ব্যালট পেপার পাওয়া নিয়ে নির্বাচনের দিনই অভিযোগ করেছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেল তবে ইনিয়ে বিনিয়ে দায়সারাভাবে সেই অভিযোগকে নাকচ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রধান রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, নীলক্ষেতে ব্যালট পেপার পাওয়ার কোন যৌক্তিকতাই নেই। তার দাবি, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই ছাপানো হয়েছে ব্যালট পেপার যা নীলক্ষেতে পাওয়া সম্ভব নয়।

এদিকে সম্প্রতি দেশের একটি জাতীয় গণমাধ্যম-এর অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইতোমধ্যেই গণমাধ্যমটির হাতে এসেছে নীলক্ষেতে ব্যালট পেপার পাওয়ার গুরুত্বপূর্ণ তথ্য। অনুসন্ধানে জানা যায়, দায়সারাভাবে ঢাবি প্রশাসন অরক্ষিত অবস্থায় ব্যালট পেপার ছাপিয়েছে। এমনকি ব্যালটের সংখ্যা নিয়ে ঢাবি প্রশাসন এবং ছাপাখানা প্রতিষ্ঠানের তথ্যে রয়েছে আকাশ-পাতাল গড়মিল। অনুসন্ধানে উঠে আসে, নীলক্ষেতের জালাল প্রিন্টিং প্রেস ফেরদৌস ওয়াহিদ নামক এক ব্যক্তির মাধ্যমে ব্যালট পেপার ছাপানোর কাজ পান। যেখানে তার ব্যালট ছাপানোর সংখ্যা ৯৬ হাজার। এদিকে সেই পেপার কাটিংয়ের কাজ পান মক্কা পেপার হাউস। মক্কা পেপার হাউসের দাবি তাঁরা কাটিং করেছে ৮৮ হাজার ব্যালট পেপার। তবে প্রশ্ন হলো বাকি ৮ হাজার ব্যালট পেপার কোথায় গেল?

এদিকে ঢাবি প্রশাসনের থেকে ব্যালট পেপার ছাপানোর জন্য দায়িত্বপ্রাপ্ত আনজা কর্পোরেশনের চেয়ারম্যান জাহিদ হোসেন দাবি করেন তিনি ১ লাখ তেপ্পান্ন হাজার ব্যালট ছাপিয়েছেন।

এ বিষয়ে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে— বিশেষভাবে উল্লেখ্য যে, ব্যালট পেপার সংক্রান্ত যে অভিযোগটি উঠেছে, তা কমিশন অতীব গুরুত্বসহকারে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ইতোমধ্যে এই বিষয়ে অধিকতর তদন্তের কাজ চলমান রয়েছে। শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশন সকল বিষয়ে বিস্তারিত উত্তর প্রদান করবে।

গত ১৯ সালের কারচুপির নির্বাচনেও যেখানে স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হয়েছিল সেখানে এই নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দিতে হয়েছে শিক্ষার্থীদের। যার ফলে ভোট কারচুপির সমূহ সম্ভাবনাকে পূর্বেই জানিয়েছিল ছাত্রসংগঠনগুলো। তবে বিষয়টি আমলে না নিয়ে এক প্রকার জোরপূর্বক সেই ব্যালটেই ভোট দিতে বাধ্য করে প্রশাসন। তাছাড়া নির্বাচনের দিন এজেন্ট বের করে দেওয়া এবং অনুমতি না থাকা স্বত্তেও শিবিরের ভিপি প্রার্থীর ভোট কেন্দ্রের ভেতরে অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে।

কেন্দ্রীয় ডাকসু ছাড়াও হলগুলোতে সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে স্বতন্ত্র পরিচয়ে হল সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া প্রার্থীদের নিয়েও শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ। কেননা তাঁরা সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে সত্যিকারের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলে দাবি করেছেন অনেক শিক্ষার্থী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডাকসুডাকসু নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্থানীয় সরকারের অনুমোদন নিয়ে দেশে গড়ে উঠছে হাজার হাজার কোচিং সেন্টার
শিক্ষা ও ক্যাম্পাস

স্থানীয় সরকারের অনুমোদন নিয়ে দেশে গড়ে উঠছে হাজার হাজার কোচিং সেন্টার

শুরু হচ্ছে ৬ দিনের বিআইটিএম এডমিশন সামিট
শিক্ষা ও ক্যাম্পাস

শুরু হচ্ছে ৬ দিনের বিআইটিএম এডমিশন সামিট

এসএসসি পাসে বিমান বাহিনীতে চাকরির সুযোগ, বেতন ২২৫০০
শিক্ষা ও ক্যাম্পাস

এসএসসি পাসে বিমান বাহিনীতে চাকরির সুযোগ, বেতন ২২৫০০

আইইউবিতে শুরু হয়েছে ‘গ্রিন জিনিয়াস সিজন-৩’
শিক্ষা ও ক্যাম্পাস

আইইউবিতে শুরু হয়েছে ‘গ্রিন জিনিয়াস সিজন-৩’

বিশ্বের সবচেয়ে কমবয়সী অধ্যাপক বাংলাদেশি বালক!
শিক্ষা ও ক্যাম্পাস

বিশ্বের সবচেয়ে কমবয়সী অধ্যাপক বাংলাদেশি বালক!

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ডাস্টবিন স্থাপন করলেন ছাত্রদল নেতা ফয়সাল
শিক্ষা ও ক্যাম্পাস

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ডাস্টবিন স্থাপন করলেন ছাত্রদল নেতা ফয়সাল

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ডেস্কটপ আনল এমএসআই
প্রযুক্তি বাজার

এআই ডেস্কটপ আনল এমএসআই

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 September 2025

বাতিল হতে পারে ডাকসু নির্বাচনের ফলাফল!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix