Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রাথমিকে ২০ শতাংশ শিক্ষক নিয়োগ বিজ্ঞান থেকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 November 2025
প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক
Share on FacebookShare on Twitter

প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন নীতিমালায় বড় পরিবর্তন আসছে। নতুন বিধিমালা অনুযায়ী, সরাসরি নিয়োগের ২০ শতাংশ পদে নিয়োগ দেওয়া হবে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের মধ্য থেকে। রবিবার (৩ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ২০২৫ সালের ২৮ আগস্ট প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা’ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে। এতে বলা হয়েছে, সরাসরি নিয়োগযোগ্য মোট ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে। এর মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত থাকবে, আর বাকি ৮০ শতাংশ পদ অন্যান্য বিষয়ে স্নাতকদের জন্য।

এছাড়া মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য মোট ৫ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে। উপজেলা বা থানাভিত্তিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

বিধিমালায় আরও বলা হয়েছে, শিক্ষক হিসেবে নিয়োগের পর সবাইকে নির্ধারিত শিক্ষানবিশি মেয়াদ শেষে কর্মদক্ষতা ও আচরণে সন্তোষজনক বিবেচিত হলে চাকরি স্থায়ী করা হবে। তবে কেউ সন্তোষজনক পারফরম্যান্স দেখাতে না পারলে, তার চাকরি বাতিল বা পূর্বের পদে ফেরত পাঠানোর ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষের থাকবে।

এছাড়া নিয়োগের পর চার বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। যারা ৫০ বছর বয়সে পদোন্নতি বা স্থায়ী হওয়ার যোগ্য হবেন, তাদের ক্ষেত্রে পরীক্ষার ও প্রশিক্ষণের শর্ত কিছু ক্ষেত্রে শিথিল করা যেতে পারে বলেও বিধিমালায় বলা হয়েছে।

বিধিমালা কার্যকর হওয়ার তারিখ থেকে ১২তম গ্রেডে কর্মরত প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত হওয়ার পর ১৮ মাসের মধ্যে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে প্রশিক্ষণ শেষ না করলে সংশ্লিষ্ট শিক্ষককে নিম্ন বেতন গ্রেডে অবনমিত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রাথমিক স্তরে বিজ্ঞানভিত্তিক শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রাথমিক

এই বিভাগ থেকে আরও পড়ুন

সুইমিংপুলে ছাত্রীর মৃত্যু, বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
শিক্ষা ও ক্যাম্পাস

সুইমিংপুলে ছাত্রীর মৃত্যু, বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
শিক্ষা ও ক্যাম্পাস

প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

শিক্ষক
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া ইস্যুতে চ্যালেঞ্জ করলেন হাসনাত আব্দুল্লাহ

শিবিরের জিএস প্রার্থী ফরহাদের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

শিবিরের জিএস প্রার্থী ফরহাদের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ

নারী শিক্ষার্থীদের নম্বর স্থানীয় বিএনপি-ছাত্রদলকে কারা দিল, প্রশ্ন মহিউদ্দিন রনির
শিক্ষা ও ক্যাম্পাস

নারী শিক্ষার্থীদের নম্বর স্থানীয় বিএনপি-ছাত্রদলকে কারা দিল, প্রশ্ন মহিউদ্দিন রনির

ফেসবুক-ইউটিউবে হজ-ওমরাহ প্যাকেজের প্রলোভন, সতর্ক করল মন্ত্রণালয়
শিক্ষা ও ক্যাম্পাস

ফেসবুক-ইউটিউবে হজ-ওমরাহ প্যাকেজের প্রলোভন, সতর্ক করল মন্ত্রণালয়

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’
প্রযুক্তি সংবাদ

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

র‍্যাম সংকটে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি কমার চিত্র
নির্বাচিত

র‍্যাম সংকটে বিশ্বে স্মার্টফোন বিক্রি কমেছে ১৬ শতাংশ, চাপে অ্যান্ড্রয়েড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ম্যাক্সওয়েলের (Maxell) ক্যামেরা-সংক্রান্ত মেধাস্বত্ব (পেটেন্ট)...

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 November 2025

প্রাথমিকে ২০ শতাংশ শিক্ষক নিয়োগ বিজ্ঞান থেকে

Techzoom.TV |
TechzoomTV