Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্কাউটসের উপ-প্রধান কমিশনার থেকে বিএনপিতে, এখনও পদে থাকা ‘বেআইনী’ বলছে বাংলাদেশ স্কাউটস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Share on FacebookShare on Twitter

বিকাশে ‘আউটগোয়িং’ চালু না করলে বন্ধ হবে ‘ইনকামিং’ ও ‘অ্যাড মানি’: বাংলাদেশ ব্যাংক আন্তঃলেনদেন ব্যবস্থায় যোগ দিতে গড়িমসি করায় দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠানকে কড়া বার্তা

জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মুখে রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে গুলশানের বিএনপি কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে নতুন সদস্য ফরম নিয়ে পূরণ করে জমা দেন তিনি। এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অবস্থান বজায় রেখে রাজনৈতিক কাজে জড়িত হওয়ায় স্কাউটসের সদস্যদের মধ্যে এটি নজিরবিহীন ও নিন্দার বিষয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির সদস্যরা।

স্কাউট নেটওয়ার্ক ফেসবুক পেজের এক পোস্টে অভিযোগ করা হয়েছে, এশিয়া-প্যাসিফিক রিজিওন (এপিআর) স্কাউট কমিটির সদ্য নির্বাচিত সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ একই সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে স্কাউট কার্যক্রমও পরিচালনা করছেন। এটি সম্পূর্ণ বেআইনি। কমিটি গঠনের এক মাসও না পেরোতেই তিনি সরাসরি একটি রাজনৈতিক দলে যোগদান করেছেন বলে ওই অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়েছে, বাংলাদেশ স্কাউটসের সংবিধান ও নিয়মবিধি লঙ্ঘন করে তিনি ‘ডিসিএনসি’ নামে একটি নতুন পদ দখল করেছেন এবং নিজের ক্ষমতার অপব্যবহার করে স্কাউট সদস্যদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। যারা তার মতের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে পুলিশি হয়রানির আশ্রয় নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুধাবন করে স্কাউট গ্রুপের কয়েকজন নেতা সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে সহায়তা করতে নির্দেশ দেন এবং যারা সহযোগিতা না করে তাদের গ্রুপ থেকে বহিষ্কারের হুমকিও দিয়েছেন—এমন দাবিও উঠেছে।

স্কাউট নেটওয়ার্ক বাংলাদেশের এক প্রতিনিধিও দাবি করেছেন, স্নিগ্ধর গ্রুপের একাধিক নেতা ও তার অনুসারীরা ভিন্নমত পোষণকারীদের ভয়ভীতি ও পুলিশি হয়রানির মাধ্যমে দমন করার চেষ্টা করছেন; তিনি নিজেও একাধিকবার এমন হয়রানির শিকার হয়েছেন।

এদিকে বিশ্ব স্কাউট সংস্থার (WOSM) নীতিমালা অনুযায়ী, বিশ্ব স্কাউট আন্দোলনের সর্বোচ্চ সংস্থা ‘ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব দ্য স্কাউট মুভমেন্ট (WOSM)’–এর নির্দেশনা অনুযায়ী, স্কাউট আন্দোলন একটি সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষা কার্যক্রম। এর মূল লক্ষ্য হলো প্রতিশ্রুতি ও আইনভিত্তিক মূল্যবোধের মাধ্যমে তরুণ প্রজন্মের চরিত্র ও নাগরিকত্ববোধ গড়ে তোলা।

ডব্লিউওএসএমের নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে, স্কাউট আন্দোলন ও তার সদস্য সংগঠনসমূহকে অবশ্যই রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক সংগঠন থেকে স্বাধীন থাকতে হবে। কোনো দেশেই স্কাউট আন্দোলন রাজনৈতিক বলয়ের সঙ্গে যুক্ত বা প্রভাবিত হতে পারে না।

বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক  বলেন, স্কাউটের কোনো সদস্য পোষাক পরিধান অবস্থায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলে তা সম্পূর্ণ বেআইনি। আমাদের সংস্থা সম্পূর্ণ অরাজনৈতিক। তিনি আরও বলেন, যদি কোনও সদস্য রাজনীতিতে যুক্ত হয়ে কোনো দলের পদ গ্রহণ করেন তাহলে তাকে নিজে সিদ্ধান্ত নিয়ে সংগঠন থেকে অব্যাহতি নেওয়া উচিত।

বৃহস্পতিবার নিজের এক ফেসবুক পোস্টে স্নিগ্ধ লিখেন, জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মানের যে জোয়ার উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে, সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমিও সামাজিকভাবে নানা কার্যক্রমের প্রতিনিধিত্ব করেছি। পাশাপাশি তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিক পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে সেই লক্ষ বাস্তবায়নে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা পোষন করেছি।

পোস্টে তিনি এ-ও লিখেন, এতদিন যত দায়িত্ব আমি পালন করেছি সব দায়িত্ব নিষ্ঠা এবং সততার সাথে পালন করেছি। যদি কোন অভিযোগ থাকে দয়া করে অভিযোগে সীমাবদ্ধ না রেখে প্রমানসহ উপস্থাপন করবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। নতুন বাংলাদেশে সবাই মিলে এতটুকু সংস্কার তো আমরা আশাই করতে পারি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউজিসির সদস্য হচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী অধ্যাপক আইয়ুব ইসলাম?
শিক্ষা ও ক্যাম্পাস

ইউজিসির সদস্য হচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী অধ্যাপক আইয়ুব ইসলাম?

ফেসবুক-ইউটিউবে হজ-ওমরাহ প্যাকেজের প্রলোভন, সতর্ক করল মন্ত্রণালয়
শিক্ষা ও ক্যাম্পাস

ফেসবুক-ইউটিউবে হজ-ওমরাহ প্যাকেজের প্রলোভন, সতর্ক করল মন্ত্রণালয়

চাকসুতে শিবিরের বিরুদ্ধে ‘মহাজোট’-এর গুঞ্জন, কী বলছে সংগঠনগুলো
শিক্ষা ও ক্যাম্পাস

চাকসুতে শিবিরের বিরুদ্ধে ‘মহাজোট’-এর গুঞ্জন, কী বলছে সংগঠনগুলো

গুগলের ডাক পেলেন বাংলাদেশের অনিক
নির্বাচিত

গুগলের ডাক পেলেন বাংলাদেশের অনিক

ক্রাফট ইনস্ট্রাক্টর পদ থাকবে না: কারিগরি ডিজি
লিড স্টোরি

ক্রাফট ইনস্ট্রাক্টর পদ থাকবে না: কারিগরি ডিজি

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব
শিক্ষা ও ক্যাম্পাস

স্নাতক পাসে বিকাশে চাকরি, সুযোগ আছে আপনারও

Load More

ট্রেন্ডিং টপিক

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট
প্রযুক্তি সংবাদ

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

বৈদ্যুতিক বাস
অটোমোবাইল

৩ শর্তে বৈদ্যুতিক বাস-ট্রাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা

হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ
অটোমোবাইল

হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ

কেন বিশ্বের সেরা ক্যামেরা ফোনগুলোর তালিকায় হুয়াওয়ে পিউরা ৭০ আল্ট্রা?
ফিচার

কেন বিশ্বের সেরা ক্যামেরা ফোনগুলোর তালিকায় হুয়াওয়ে পিউরা ৭০ আল্ট্রা?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ নভেম্বর ২০২৫

স্কাউটসের উপ-প্রধান কমিশনার থেকে বিএনপিতে, এখনও পদে থাকা ‘বেআইনী’ বলছে বাংলাদেশ স্কাউটস

Techzoom.TV |
TechzoomTV