Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দ্বিতীয়বারের মতো স্কলারশিপ পরীক্ষা নেয়ার ঘোষণা IWS অনলাইন স্কুলের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 7 January 2025
দ্বিতীয়বারের মতো স্কলারশিপ পরীক্ষা নেয়ার ঘোষণা IWS অনলাইন স্কুলের
Share on FacebookShare on Twitter

শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক সাড়া পেয়ে দ্বিতীয়বারের মতো স্কলারশিপ পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশে ডিজিটাল শিক্ষার পথিকৃৎ IWS অনলাইন স্কুল। গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রথমবারের মতো স্কলারশিপ পরীক্ষা নেয় IWS অনলাইন স্কুল। ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়া এই পরীক্ষায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা অংশ নেয় এবং ৪০% পর্যন্ত স্কলারশিপ পেতে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। এই পরীক্ষার ফলাফল আগামী ২৭ ডিসেম্বর ঘোষণা করা হবে।

স্কলারশিপ পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিভাবকদের অনুরোধে দ্বিতীয়বারের মতো স্কলারশিপ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় IWS অনলাইন স্কুল, যা আগামী ১১ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সিএস মেটা লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কারিকুলাম আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ।

মেধাভিত্তিক ও প্রতিযোগিতামূলক শিক্ষা নিশ্চিতে গণিত এবং ইংরেজিতে এই স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা প্রথম শ্রেণি থেকে এ-লেভেল পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত।

স্কলারশিপ ক্যাটাগরিতে প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ম পুরস্কারে থাকছে ৪০% স্কলারশিপ, ২য় পুরস্কারে ৩৫% স্কলারশিপ, এবং তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে ৩০% স্কলারশিপ। এছাড়া নবম শ্রেণি থেকে এ-লেভেলের শিক্ষার্থীদের জন্য প্রথম পুরস্কারে ১০% স্কলারশিপ, দ্বিতীয় পুরস্কারে ৫% স্কলারশিপ, এবং তৃতীয় পুরস্কারে রয়েছে ৩% স্কলারশিপ। আগ্রহী শিক্ষার্থীদের জন্য ১০ জানুয়ারি রাত ১২টার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সিএস গ্রুপের স্পনসরশিপ থাকায় এই প্রতিযোগিতায় কোনো রেজিস্ট্রেশন বা অংশগ্রহণ ফি নেই। মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের সমান সুযোগ ও পুরস্কার দেওয়ার উদ্দেশে এই স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

IWS অনলাইন স্কুল বাংলাদেশের প্রথম ডিজিটাল স্কুল হিসেবে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) দ্বারা অনুমোদিত। এটি ব্রিটিশ কারিকুলাম অনুসরণ করে এবং ইউনাইটেড কিংডম রেজিস্টার অব লার্নি প্রোভাইডার্স (ইউকেআরএলপি) ও কাউন্সিল অব ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল (সিওবিআইএস) থেকেও স্বীকৃতি পাওয়া, যা নিশ্চিত করে এর প্রোগ্রামগুলো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে।

আধুনিক শিক্ষা পদ্ধতির সঙ্গে IWS অনলাইন স্কুল একাডেমিক কৃতিত্বের সমন্বয় করে, যেখানে অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং সিমুলেটেড রিয়েলিটি (SR) প্রযুক্তি ব্যবহার করা হয়। অভিজ্ঞ ব্রিটিশ শিক্ষকরা এতে ক্যামব্রিজ কারিকুলামে পাঠদান করান যা বৈশ্বিক সংযোগ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণবন্ত এবং ইন্টারঅ্যাকটিভ হয়ে ওঠে।

সিএস মেটা লিমিটেড লন্ডনে অবস্থিত গ্লোবাল সিএস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। এটি IWS অনলাইন স্কুলের মাধ্যমে একাডেমিক কৃতিত্ব, লিডারশিপ ও মেধা যাচাইয়ের ভিত্তিতে বাংলাদেশের শিক্ষার্থীদের এই সুযোগ দিচ্ছে। এই উদ্যোগ সবার জন্য মানসম্পন্ন শিক্ষা সহজলভ্য করা ও বাংলাদেশের শিক্ষার্থীদের দেশ-বিদেশে প্রতিষ্ঠিত করতে IWS অনলাইন স্কুলের মিশন তুলে ধরে।

দ্বিতীয়বারের স্কলারশিপ পরীক্ষায় নিবন্ধন করতে ভিজিট করুন https://iwsonlineschool.co.uk/partners/cs. সিএস মেটা লিমিটেড সম্পর্কে আরও জানতে ভিজিট করুন https://csmeta.pro/#iwsonlineschool

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবার বিয়ে হয়ে যাওয়ায় পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
শিক্ষা ও ক্যাম্পাস

সবার বিয়ে হয়ে যাওয়ায় পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

দারাজে ৫০ জনের চাকরির সুযোগ
ই-কমার্স

দারাজে ৫০ জনের চাকরির সুযোগ

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ
শিক্ষা ও ক্যাম্পাস

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ

ডাকসুর ভোট গণনায় ১৪ মেশিন, ঘণ্টায় গোনা যাবে ৮০০-১৩০০ ব্যালট
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসুর ভোট গণনায় ১৪ মেশিন, ঘণ্টায় গোনা যাবে ৮০০-১৩০০ ব্যালট

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে মোটা বেতনে চাকরি, পদ ৩৯
শিক্ষা ও ক্যাম্পাস

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে মোটা বেতনে চাকরি, পদ ৩৯

ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

Load More

ট্রেন্ডিং টপিক

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!
বিবিধ

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 January 2025

দ্বিতীয়বারের মতো স্কলারশিপ পরীক্ষা নেয়ার ঘোষণা IWS অনলাইন স্কুলের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix