Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনায় উই গ্রুপে দেশী পণ্য বিক্রিতে উপকৃত হচ্ছে বহু পরিবার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 8 May 2020
করোনায় উই গ্রুপে দেশী পণ্য বিক্রিতে উপকৃত হচ্ছে বহু পরিবার
Share on FacebookShare on Twitter

করোনার কারনে গোটা বিশ্ব যেখানে থমকে গেছে সেখানে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর উদ্যোক্তারা ফেইসবুকে মাধ্যমে দেশি পণ্য বিক্রি করে নিজের পাশাপাশি পরিবার, কর্মী, নিকটাত্মীয় ও অসহায়দের জীবিকার ব্যবস্থা করছে। এতে শত শত পরিবারে আর্থিক সচ্ছলতা এসেছে। করোনা কালে উই গ্রুপে দেশী পণ্য বিক্রি ও তাদের কার্যক্রম নিয়ে মোঃ দেলোয়ার হোসেনের ধারাবাহিক পর্বের আজ শেষ পর্ব ।

ঢাকাইয়া জামদানির উদ্যোক্তা কাকলী রাসেল তালুকদারের উদ্যোগের নাম কাকলী’স এটিয়্যার। উই গ্রুপের বিক্রি সম্পর্কে তিনি বলেনঃ জামদানি এক্সক্লুসিভ এবং স্লো আইটেম হলেও আমার কাকলী’স এটিয়্যার এর জামদানির চাহিদা ভালো। আমাদের নিজের পরিবার ছাড়াও আছে উই পরিবার এবং তাতী পরিবার। আর করোনার মধ্যে তাঁতীদের জীবন জীবিকা সব বন্ধ। উইতে প্রতিদিন বিক্রি হচ্ছে জামদানি। আর তা থেকে আমি গতমাস আর এই মাসে মিলিয়ে ৯০ হাজার টাকা আমার তাতীর বিকাশে পাঠিয়েছি।

চট্টগ্রামের উদ্যোক্তা মৌ বিনতে ইসলামের উদ্যোগের নাম স্পন্দন। তিনি মূলত রেডি টু কুক মাছ মাংস বিক্রি করেন। তিনি বলেনঃ উদ্যোক্তার পাশাপাশি আমি একজন শিক্ষিকা। লকডাউন ঘোষনার আগেই আমার শিক্ষকতা বন্ধ হয়ে যাওয়ায় পুরোপুরি বেকার হয়ে যাই। এখন ব্যবসাটাই একমাত্র সম্বল। উই থেকে প্রাপ্ত সেল দিয়ে নিজের পরিবারের পাশে দাঁড়িয়েছি।

ফিসঢাকার উদ্যোক্তা আয়শা সিদ্দিকা কাজ করেন দক্ষিণ বঙ্গের মাছ নিয়ে। তিনি বলেন করোনা পরিস্থিতির কারণে গত একমাস আমার বিক্রি বন্ধ ছিলো। গত একসপ্তাহ থেকে আবার বিক্রি শুরু করেছি এবং এটা যেহেতু নিত্যপ্রয়োজনীয় খাদ্য তাই খুব বেশি সাড়া পাচ্ছি। অফিসারদের বেতন ছাড়াও ১০-১৫ টি দুস্থ পরিবারের মুখে কিছুটা খাবার তুলে দিতে পেরেছি। পরিবারের ঈদের কেনাকাটা ও বাবার হাতে কিছু টাকা দিব ইনশাআল্লাহ।

রাজশাহীর উদ্যোক্তা শাউন আরা জেসমিনের উদ্যোগের নাম আর এস বুটিক এ্যান্ড ফ্যাশান হাউজ। তিনি মূলত মেয়েদের পোশাক বিক্রি করেন। তিনি বলেনঃ করোনায় সব কিছু বন্ধ। এই অবস্থায় আমার শখের ব্যবসা হয়ে উঠে প্রয়োজনীয়। যখন কোথাও বিক্রি হচছিল না আমার বন্ধু উই গ্রুপে এ্যাড করে দেয়। আস্তে আস্তে অর্ডার শুরু হওয়ায় আমার পরিবারের অনেক কিছুই হেল্প হচছে। আমার কর্মীদের অগ্রীম বেতন ও তাদের পরিবারে সাহায্য করতে পারছি। এটা আমার কাছে করোনায় উই থকে সবচেয়ে বড় পাওয়া।

নারায়ণগঞ্জের উদ্যোক্তা তীর্থ খায়ের সিঁথির উদ্যোগের নাম নান্দীপাঠা। কাজ করেন মূলত মেয়েদের পোশাক নিয়ে। তিনি বলেন করোনায় আমার উইতে ৩৫০০০ টাকা বিক্রি হয়েছে। এতে লাভ হয়েছে প্রায় ৯০০০ টাকা। আমি পুরোটাই কারিগরদের দিয়ে দিয়েছি।

হোমলি ফুডের উদ্যোক্তা সায়মা বেগম বলেনঃ কাজ করছি খাবার নিয়ে। স্বামী স্ত্রী দুজনে পুরোপুরি উই নির্ভর হয়ে ব্যবসা করছি অনলাইনে। রোজার মধ্যে আমাদের ২৬৭০০ টাকা বিক্রি হয়েছে। প্রতিদিন ৩-৪টা ডেলিভারি থাকছে। গ্রুপে বিক্রির টাকায় চলে আমাদের পরিবার।

ঈশীতা আক্তার তানিয়ার উদ্যোগের নাম ইসরাফ স্টাইল জোন। তিনি কাজ করেন হাতের গয়না ও শাড়ী নিয়ে। তিনি বলেন- এই সময়ে আমি যতগুলো অর্ডার পেয়েছি তার ৭০% উই থেকে। এই অর্ডারের টাকা দিয়ে আমি আমার আব্বা আম্মার জন্য ইফতার বাজার করে দেই এবং বাসার খরচ করছি।

তানজীলা সিদ্দিকার উদ্যোগের নাম ন্যাচারাল চা। কাজ করেন মূলত গ্রিন, ব্লাক ও গোল্ড টি নিয়ে। তিনি বলেন- উই থেকে আমার টোটাল অর্ডার ১৫০০০ হাজার টাকা। আমার বাবা মাকে ঈদের কেনাকাটা করার জন্য টাকা পাঠাবো।

টাঙ্গাইলের উদ্যোক্তা নহরে জান্নাত মিষ্টির উদ্যোগের নাম আরওয়া। তিনি মূলত শাড়ী বিক্রি করেন। তিনি বলেনঃ এই করোনা পরিস্থিতিতে আমার বিজনেস থেকে উপার্জিত অর্থ থেকে আমার বাবা, তাঁতী, ছেলের হুজুর, কাজের বুয়াকে সাহায্য করতে পেরেছি। বন্ধুদের সাথে মিলে ৭৫ টা পরিবারকে সাহায্য করেছি।

সিরাজগঞ্জের উদ্যোক্তা ইফাত সোলাইমান লোবনার উদ্যোগের নাম লবানা’স কিচেন। কাজ করেন মূলত হোম মেইড ফুড নিয়ে। তিনি বলেন- করোনার সময় উই গ্রুপে সেল করে আমি যে টাকা লাভ করেছি তার পুরোটাই আমি অসহায় কয়েকটি মধ্যবিত্ত পরিবারে দান করেছি। গত দুই মাস হলো আমি আমার আম্মার বাসার একটি ভারাটিয়া পরিবারের পুরো খরচ বহন করে চলেছি।

রাজিয়া এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা রাজিয়া কবির। কাজ করেন নিজস্ব খামারের গরুর খাঁটি দুধ নিয়ে। তিনি বলেন উইতে বিক্রি হয়েছে লক্ষাধিক টাকা। হঠাত লকডাউন হওয়ায় কর্মচারীদের বেতন নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আমাদের উপর কয়েকটা পরিবার নির্ভরশীল। কর্মীদের বলেছিলাম অর্ধেকের বেশি বেতন দিতে পারবো না। আলহামদুলিল্লাহ এখন পুরো বেতনটাই দিতে পারবো।

চট্টগ্রামের উদ্যোক্তা ফারহানার উদ্যোগের নাম আরিহান কালেকশন। তিনি মূলত মেয়েদের পোশাক বিক্রি করেন। তিনি বলেনঃ কাজ করছি দেশীয় হাতের কাজের পোশাক নিয়ে। করোনা পরিস্থিতিতে আমার পেজ থেকে উই এর কিছু আপু খিমার,ড্রেস এবং শাড়ি অর্ডার করেছে। আমি আমার পরিবারের জন্য কিছু না করলেও, মোট ৫টি পরিবারের জন্য আমার ব্যবসায়ের জমানো টাকা দিয়ে সাহায্য করছি।

রংপুরের উদ্যোক্তা ফারদীন জ্যোতির উদ্যোগের নাম রঙ্গিলা রং। বিক্রি করেন রংপুরের শতরঞ্জি। তিনি বলেনঃ এই করোনা পরিস্থিতিতেও আমার শতরঞ্জী বিক্রি হচ্ছে এবং আমার কারিগররাও কাজ করছেন। সব অর্ডার উই থেকে। আমার মুখে তো হাসি এবং আমার কারিগরদের মুখে হাসি।

কুমিল্লার উদ্যোক্তা নুসরাত জাহানের উদ্যোগের নাম নুসরাত,স কিচেন। কাজ করেন হোম মেইড খাবার নিয়ে। তিনি বলেন- এই করোনা পরিস্থিতিতেও আমি উই থেকে অর্ডার পেয়েছি। আর আমি কুমিল্লার হয়েও ঢাকা থেকে অর্ডার পাচ্ছি উইয়ের মাধ্যমে। উই থেকে আমি ১০ দিনে ৮০০০ টাকা ইনকাম করেছি যার থেকে আব্বুর জন্য সদকা দিয়েছি এবং আম্মার জন্য শাড়ী কিনেছি।

উই এর এডভাইজার রাজিব আহমেদ বলেন, “দেশী পণ্যের ই-কমার্স উদ্যোক্তারা ভাল করছেন উইতে। এটি অনেক আনন্দের ব্যপার। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরাও অর্ডার দিচ্ছে।“

উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন ‘আমি সবার করোনাকালীন সেলস রিপোর্ট দেখে খুবই আবেগাপ্লুত হয়েছি। করোনার লকডাউনে আমাদের মেয়েরা যেভাবে দেশের অর্থনীতিতে ভূমিকা রেখেছে এবং রাখছে তা সত্যিই খুব প্রশংসনীয়। ওদের টাকা দিয়ে কারিগরদের বেতন, তাঁতিদের খরচ দেওয়া সহ অনাহারী মানুষের পাশে দাঁড়িয়েছে, নিজের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমি সত্যিই খুব গর্ব বোধ করছি’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উইদেশী পণ্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস সংকটে ছাঁটাই হবে না কর্মী: সিমেন্স প্রধান
নির্বাচিত

করোনাভাইরাস সংকটে ছাঁটাই হবে না কর্মী: সিমেন্স প্রধান

গ্রাহকদের ৫ মিনিটে ঋণ দেবে শাওমি
নির্বাচিত

গ্রাহকদের ৫ মিনিটে ঋণ দেবে শাওমি

নির্বাচিত

এক বছরেই শীর্ষ তিনে শাওমি

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার মুন্সীগঞ্জে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার মুন্সীগঞ্জে

‘নির্ভরযোগ্য’ সংবাদ সেবা আনলো ফেসবুক
নির্বাচিত

‘নির্ভরযোগ্য’ সংবাদ সেবা আনলো ফেসবুক

স্মার্টফোন ও ট্যাব মেলায় ওয়ালটন পণ্যে মূল্যছাড়সহ নানা সুবিধা
ছাড় ও অফার

স্মার্টফোন ও ট্যাব মেলায় ওয়ালটন পণ্যে মূল্যছাড়সহ নানা সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 May 2020

করোনায় উই গ্রুপে দেশী পণ্য বিক্রিতে উপকৃত হচ্ছে বহু পরিবার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix