Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে গুরুত্ব পাবে দেশী পণ্যের উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে গুরুত্ব পাবে দেশী পণ্যের উদ্যোক্তারা
Share on FacebookShare on Twitter

উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) তে ৩ লাখ মেম্বারের সেলিব্রেশন উপলক্ষে (১ জুন ২০২০) রাত ৮ টায় লাইভের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি। পুরো লাইভ সেশনটি পরিচালনা করেন উইমেন এন্ড ই-কমার্স ফোরামের সম্মানীত উপদেষ্টা ও ই-ক্যাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রাজিব আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

প্রতিমন্ত্রী উই গ্রুপের ৩ লাখ ১২ হাজার মেম্বারকে অভিনন্দন জানিয়ে শুরু করেন লাইভ আড্ডা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতা ও বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রতিমন্ত্রী বলেন ইন্টারনেট, পেমেন্ট গেটওয়ে, লজিস্টিক ও আস্থার সমন্বয়ে ই-কমার্সের সুফল এসেছে। বাংলাশের ই-কমার্সের অবদান ও ভূমিকা উল্লেখ করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন- ই-ক্যাব প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদের কঠোর পরিশ্রমের ফলে দেশের ই-কমার্সের এতো উন্নয়ন হয়েছে।

তিনি আরও বলেন, আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কনফারেন্সে ফেসবুক প্যাভিলিয়নে এফ-কমার্স ইন্টারভিউতে রাজিব আহমেদের ইন্টারভিউ দেখেছি। তাই রাজিব আহমেদ শুধু দেশেই নয় বিদেশেও বাংলাদেশের ব্র্যান্ডিং করেছে।

রাজিব আহমেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ই-ক্যাব রেজিস্ট্রেশন নিশ্চিত করা, ই-কমার্স ওয়ার্ল্ড সেশনের মাধ্যমে উদ্যোক্তাদের সাথে ফেসবুক কর্তৃপক্ষকে পরিচয় করিয়ে দেওয়া ও ধারাবাহিক ট্রেনিং চালিয়ে নেওয়া ছিলো গত ৬ বছরের মোটা দাগে ই-কমার্সে সরকারের সাফল্য। তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ হাই-টেক পার্কের সাথে উইমেন এন্ড ই-কমার্স ফোরামের যৌথ উদ্যোগে ট্রেনিং চালিয়ে নিতে পারলে এর সুফল ইউনিয়ন পর্যন্ত পৌছানো যাবে। মানসম্পন্ন কনটেন্ট প্রস্তুত করতে পারলে শতশত উদ্যোক্তারা উপকৃত হবে।

দেশি পণ্যের সম্ভবনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উৎসাহ ও অনুপ্রেরণাকে গুরুত্ব দিয়ে দেশী যত পণ্য আছে এবং যত পণ্যের সম্ভাবনা রয়েছে তা নিয়ে যেন উই কাজ করে। উই এখন ৩ লাখ ১২ হাজার মেম্বারের বিশাল পরিবার। তাদের সক্ষমতা রয়েছে দেশে সকল পণ্য উৎপাদন ও বিপণনের। অর্থনৈতিক মন্দা থেকে মুক্তি পেতে খাদ্য উদ্বৃত্তের পাশাপাশি অন্যান্য পণ্যতেও উদবৃত্ত হতে হবে। দেশি পণ্য উদপাদন ক্রয় ও বিক্রয়ে সেতুবন্ধ হিসেবে কাজ করবে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম এমনটাই প্রত্যাশা।

তিনি বলেন, যদি উইয়ের মেম্বারদের হাইটেক পার্ক, ডিজিটাল সেন্টার, একশপ, একপের মতো সরকারি প্লাটফর্ম গুলো ব্যবহারের প্রয়োজন হয়, সরকারের পক্ষ থেকে সুযোগ দেওয়া হবে। দেশী পণ্যের উদ্যোক্তাদের বিজনেস প্রসারে যদি আপডেট প্রযুক্তি, বিনিয়োগ ও মেন্টরিং এর প্রয়োজন হয় স্টার্টআপ বাংলাদেশ সহযোগীতা করবে। দেশের অর্থনীতি উন্নয়ন, উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরি করতে উইয়ের ক্ষুদ্র, মাঝারি বড় করার লক্ষ্যে অফিশিয়ালি মেন্টরিং স্কুল প্রয়োজন হলেও সরকার কাজ করবে।

তিনি আরও প্রত্যাশা করেন কোভিড-১৯ এর কারণে যেখানে কর্মসংস্থানের বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে সেখানে উইমেন এন্ড ই-কমার্স আশার আলো হতে পারে।

রাজিব আহমেদ বলেন, দেশের সবচেয়ে বেশি স্টার্টআপ রয়েছে উই গ্রুপে এবং তাদের সকলের রেভিনিউ রয়েছে। প্রতিমন্ত্রীর কাছে উই গ্রুপের দেশী পণ্যের স্টার্টআপ উদ্যোক্তাদের অডিট ফার্মের সহযোগীতায় অডিটের ব্যবস্থা করে সার্টিফিকেটে দিয়ে সরকারি ভাবে স্বীকৃত দেওয়ার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, আমরা বিলুপ্ত পণ্য গুলো বাচিয়ে রাখার জন্য চেষ্টা করতেছি। এর জন্য সরকারের উৎসাহ পেলে আরও ভালো ফল পাবো।

প্রতিমন্ত্রী রাজিব আহমেদ কে পরামর্শ দেন প্রাথমিক ভাবে উই গ্রুপ থেকে দেশি পণ্যের উদ্যোক্তাদের রেভিনিউ অডিট/যাচাই করে মন্ত্রণালয়ে তালিকা প্রদানের। এর উপর গুরুত্ব দিয়ে সরকারের পক্ষ থেকে দেশি পণ্যের উদ্যোক্তাদের যথাসম্ভব বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে স্টার্টআপ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে বিনিয়োগ, মেন্টরিং ও হাইটেক পার্ক গুলোতে কো-ওয়ার্কিং স্পেসের ব্যবস্থা করা হবে।

Tags: উইদেশি পণ্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করাই হবে বঙ্গবন্ধুর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করাই হবে বঙ্গবন্ধুর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন

একজনের ১০টির বেশি সিম নিষিদ্ধ: ১৫ আগস্ট থেকে কার্যকর, বন্ধ হবে ৬৭ লাখ অতিরিক্ত সিম
টেলিকম

এক নামে ১০টির বেশি সিম নয়

স্যামসাংয়ের নকল এসএসডি বিক্রি করছে স্টার টেক
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের নকল এসএসডি বিক্রি করছে স্টার টেক

কোন ৬ জায়গায় পরীক্ষামূলক ফাইভ জি চালু হয়েছে?
টেলিকম

মোবাইল অপারেটরদের ফাইভ-জি চালুর প্রস্তুতি

চীন ভিত্তিক সাইবার হামলা নিয়ে সফোসের প্রতিবেদন ‘প্যাসিফিক রিম’
প্রযুক্তি সংবাদ

চীন ভিত্তিক সাইবার হামলা নিয়ে সফোসের প্রতিবেদন ‘প্যাসিফিক রিম’

মেহেরপুরে ‌‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের’ ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রযুক্তি সংবাদ

মেহেরপুরে ‌‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের’ ভিত্তিপ্রস্তর স্থাপন

Load More

ট্রেন্ডিং টপিক

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ
প্রযুক্তি পরামর্শ

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
প্রযুক্তি সংবাদ

৩০ হাজার টাকার মধ্যে ১০ স্মার্টফোন

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে
নির্বাচিত

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix