Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মনিপুরী তাঁতের তৈরি কাপড়ের চাহিদা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 4 November 2020
মনিপুরী তাঁতের তৈরি কাপড়ের চাহিদা বাড়ছে
Share on FacebookShare on Twitter

মণিপুরী জাতি ভারত ও বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জনসমাজের নাম। এদের আদি বসতি ভারতের মণিপুর রাজ্যে। মণিপুরীদের স্বকীয় ভাষা, বর্ণমালা, সাহিত্য ও সমাজনীতিসহ সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। বর্তমানে ভারতের মণিপুর রাজ্যে ও বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে মণিপুরী গোষ্ঠীর মানুষ বাস করে। মণিপুরী নারীদের সুনাম আছে তাঁতে তৈরি কাপড়ের জন্য। তাঁতে কাপড় বুননের জন্য তাদের নিজস্ব তাঁত রয়েছে। মণিপুরী নারী তাঁতিরা জন্মসূত্রে মায়ের কাছ থেকেই তাঁতের কাজ শেখেন।

দিন দিন মনিপুরী তাঁতের তৈরি কাপড়ের চাহিদা বাড়ছে। বাড়ছে শাড়ীর দাম ও । মূলত চাহিদা বেড়ে যাওয়ার কারনে মনিপুরী শাড়ীর দাম বৃদ্ধি পেয়েছে তবে এর সাথে আরো কিছু কারন সম্পৃক্ত রয়েছে। মনিপুরী শাড়ীর দাম নির্ভর করে তার বুনন, নকশা, সুতার মান এবং কারিগর এর দক্ষতার উপর।

এই বিষয়গুলো নিয়েই কিছু আলোচনা করার চেষ্টা করছি

ভলো মানের সুতাঃ সরাসরি তাঁতিদের কাছ থেকে শাড়ী সংগ্রহ করি আর তাই তাদের শাড়ীর কাজ সম্পর্কে অনেকটাই জানা হয়েছে। মাঝে একটা সময় মনিপুরী তাঁতিদের খুব খারাপ অবস্থা গিয়েছে। মহাজনদের চাপে শাড়ীর দাম কমাতে গিয়ে কমেছে এই শাড়ীর গুনগত মান। কিন্তু এখন আমরা উদ্যোক্তারা চাইছি ক্রেতাদেরকে সঠিক মানের অরিজিনাল মনিপুরী শাড়ী পৌঁছে দিতে আর এ কারনেই ভালো সুতা ব্যাবহার করতে হচ্ছে তাঁতিদের। আর ভালো সুতা মানেই ভালো দাম। বর্তমান সময়ে করোনা মহামারী পরিস্থিতিতে তৈরী হয়েছে ভালো সুতার সংকট। আর এ কারনেই বেড়েছে সুতার দাম। তাই শাড়ীতেও দাম বৃদ্ধি পেয়েছে।

নকশাঃ মনিপুরী শাড়ীর চাহিদা বৃদ্ধির কারনে স্বভাবতই তার চিরায়ত নকশার পাশাপাশি নতুনত্ব যুক্ত করার একটা প্রবণতা দেখা গিয়েছে। যেহেতু এই শাড়ী সম্পুর্ন হাতে নকশা করা হয় তাই নকশা যত বাড়বে সেই সাথে বাড়ছে একটি শাড়ী তৈরীর সময়। এ কারনেও মনিপুরী শাড়ীর দাম বেড়েছে কিছুটা।

শাড়ীর বুননঃ যদিও মনিপুরী শাড়ীর বৈশিষ্ট্য হলো এটি জালি বুননের হয়। তবে শাড়ীর চাহিদা বৃদ্ধির ফলে ভালো মানের এবং টেকসই শাড়ীর তৈরীর ক্ষেত্রে এর বুননে কিছুটা ঘনত্ব বাড়িয়ে নেয়া হচ্ছে। বুনন যত মজবুত এবং ফিনিশিং করা হয় তখন তাতে সুতা এবং সময় দুটোই বেশি প্রয়োজন হয়। আর তাই শাড়ীর দামে তা সরাসরি প্রভাব ফেলে।

দক্ষ কারিগরঃ বিশেষ করে আমি আমার কথাই বলি। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ভাবে খোঁজ করে আমি খুঁজে নিয়েছি মনিপুরী শাড়ীর দক্ষ কারিগর। আমি হয়তো আগেও বলেছিলাম যে বর্তমানে সিলেটের নানা অঞ্চলে মনিপুরী নারীদের পাশাপাশি বাঙ্গালী নারীরাও তাঁতে শাড়ী বুনছে। তবে তারা ততোটা দক্ষ হতে পারেনি এখনো। একজন মানুষ যেমন জন্মের পর থেকে মায়ের কাছে কথা শেখে, হাটা শেখে ঠিক তেমনই একজন মনিপুরী মেয়ে জন্মের পর থেকেই কোনো না কোনোভাবে শাড়ী বুননের কাজ শেখে মায়ের কাছ থেকেই। তাই মনিপুরী নারীরাই মনিপুরী শাড়ী তৈরীতে বেশি দক্ষ হয়। আর অবশ্যই একজন দক্ষ কারিগরের দক্ষতার দামটাও বেশি হবে এটাই স্বাভাবিক। ভালো মানের শাড়ী আমার ক্রেতাদের কাছে পৌঁছে দিতে তাই আমি সেই দক্ষ মনিপুরী তাঁতির কাছ থেকেই শাড়ী সংগ্রহ করি।

উপরের এই করনগুলোই মূলত মনিপুরী শাড়ীর দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এছাড়াও আরো বেশ কিছু কারন রয়েছে, তবে ব্যবসায়ীক এবং পারষ্পরিক কারনেই সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করা উচিত নয় বলে আমি মনে করি। শুধু এইটুকুই বলি আমরা যারা মনিপুরী শাড়ী নিয়ে কাজ করছি তাদের মধ্যে একটা ভালো সম্পর্কের তৈরী হোক। প্রতিযোগিতা সব সময়ই থাকবে তবে তা যেনো কোনো রেষারেষিতে পরিনত না হয়।

শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যার ও নিশা আপুর কাছে আমার একটা আবেদন থাকবে। আর তা হলো এই মনিপুরী শাড়ীর দাম স্থিতিশীল করতে কোনোভাবে সম্মিলিত কোনো উদ্যোগ গ্রহণ করা যায় কি না। আপনারা বর্তমান সময়ে বাংলাদেশ এর দেশী পন্যেই ই-কমার্স ইন্ডাস্ট্রির পথিকৃৎ। ই-কমার্স ইন্ডাস্ট্রিতে উদীয়মান এই শীল্পকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।

লেখক : টুম্পা চৌধুরী। স্বত্বাধিকারী, রিৎসিকা

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোম মেইড ফুডের প্রচারে করণীয়
উই

হোম মেইড ফুডের প্রচারে করণীয়

বাটিকের ইতিহাস!
উই

বাটিকের ইতিহাস!

স্বপ্ন পূরণ করার স্বপ্নও দেখতে পারি ‘উই’ এর জন্য: শারমিন
উই

স্বপ্ন পূরণ করার স্বপ্নও দেখতে পারি ‘উই’ এর জন্য: শারমিন

প্রত্যন্ত গ্রাম থেকে আয়ের উৎস দেশি পণ্যের ই-কমার্স
উই

প্রত্যন্ত গ্রাম থেকে আয়ের উৎস দেশি পণ্যের ই-কমার্স

‘৩৫ টাকার পুঁজি দিয়ে ৬ মাসে ১৫ লাখ টাকার বেশি পণ্য বিক্রি’
উই

‘৩৫ টাকার পুঁজি দিয়ে ৬ মাসে ১৫ লাখ টাকার বেশি পণ্য বিক্রি’

ব্লক, বাটিক কাপড় ধোয়ার নিয়ম
উই

ব্লক, বাটিক কাপড় ধোয়ার নিয়ম

Load More

ট্রেন্ডিং টপিক

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 November 2020

মনিপুরী তাঁতের তৈরি কাপড়ের চাহিদা বাড়ছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix