Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশ-বিদেশে খ্যাতি ছড়াচ্ছে শেরপুরের মন্ডা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
দেশ-বিদেশে খ্যাতি ছড়াচ্ছে শেরপুরের মন্ডা
Share on FacebookShare on Twitter

দেশের বিখ্যাত মন্ডা হিসেবে পরিচিত মুক্তাগাছার মন্ডার পর এবার দেশ-বিদেশে খ্যাতি ছড়াচ্ছে শেরপুরের মন্ডা। ইতিমধ্যে ই-কামার্স বা জেলা ওয়েবসাইট আওয়ার শেরপুরের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে এ মন্ডা। কেবল মাত্র অনলাইন গ্রাহকদের মাধ্যমে মাসে প্রায় ৫০ থেকে ৬০ কেজি মন্ডা বিক্রি করছে জেলা ওয়েবসাইট ‘আওয়ার শেরপুর’। এছাড়া জেলার নানা পেশাজীবী মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের আত্মীয় বাড়িতে বেড়াতে গেলে মন্ডার যেন বিকল্প নেই। ২ থেকে ১০ কেজি পর্যন্ত মন্ডা নিয়ে যাচ্ছে তাদের আত্মীয় বাড়িতে। এছাড়া শেরপুরের এই সুস্বাদু মন্ডা দেশের গন্ডি পেরিয়ে ইতিমধ্যে আমেরিকা, লন্ডন, কানাডা, দুবাই, সিঙ্গাপুর সহ প্রতিবেশী দেশ ভারতে যাচ্ছে হরহামেশাই।

শেরপুর জেলা শহর সহ অন্যন্যা উপজেলাতে বিভিন্ন মিষ্টির দোকানে মন্ডা বিক্রি হলেও শহরের প্রসিদ্ধ বেশ কয়েকটি মিষ্টির দোকানের মন্ডার খ্যাতি রয়েছে বেশি। এরমধ্যে অনুরাধা, আদি গিরীশ ও স্বদেশের দোকানের মন্ডার চাহিদা রয়েছে প্রচুর। ফলে অনেক ক্ষেত্রে সন্ধ্যার পর পরই উল্লেখিত দোকানের মন্ডা শেষ হয়ে যায়। এছাড়া শেরপুরের বিভিন্ন বাসাবাড়ি ও অফিস আদালতে বিভিন্ন অনুষ্ঠানে রসগোল্লা বা অন্য মিষ্টির চেয়ে এই মন্ডা দিয়ে আপ্যায়ন করাটা এখন রেওয়াজ হয়ে উঠেছে। ফলে আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়া মানুষজন এখন অন্যান্য মিষ্টির বদলে এই মন্ডা নিয়ে যাচ্ছে বেশি।

মন্ডা ব্যবসায়ী সূত্রে জানাগেছে, এটি তৈরী করতে প্রথমে খাটি দুধ থেকে ছানা তৈরী করা হয়। পরে সে ছানার সাথে ক্ষীড়, সামান্য চিনি ও এলাচ দানা দিয়ে দীর্ঘক্ষণ জাল দিয়ে মন্ডার ছানা তৈরী করে পরে তা মন্ডার আকৃতি দেয়া হয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, ছানা, ক্ষীড়, এলাচি ও চিনির সমন্বয়ে মন্ডা উৎপাদন হওয়ায় এতে রয়েছে ভিটামিন এ, সি, ডি, বি-১২, প্রোটিন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, রিবোফ্লাভিন, ম্যাগনেশিয়াম, নিয়াসিন। যা মানব দেহের জন্য খুবই উপকারি। অনেকেই আছেন যারা সরাসরি দুধ খেতে পারেন না, তাদের অনেকের ক্ষেত্রে এ মন্ডা খেতে কোন সমস্য হয় না।

শেরপুর জেলা ওয়েবসাইট সূত্র জানায়, ইতিমধ্যে শেরপুরের এই মন্ডা অনলাইনের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ায় খ্যাতি ছড়াচ্ছে শেরপুর জেলার। অনলাইনে যারা এ মন্ডা খেয়েছেন তাদের অনেকেই শেরপুরের মন্ডার ভূয়েসি প্রসংশা করে তাদের নিজ নিজ ফেইসবুক পেইজে লিখেছেন নানা প্রশংসার কথা। এদের মধ্যে, ঢাকার বাসিন্দা আইনুন্নাহার চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘যদি অর্ডার না করতাম অপুর্ণতা রয়ে যেতো। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা শেরপুর এর মন্ডা। যে খাবে রিপিট কাস্টমার হতেই হবে। আমি ও হবো রিপিট কাস্টমার।’ ফারজানা সিফাত লিখেছেন, ‘আওয়ার শেরপুর পেইজ থেকে মন্ডা কিনেছিলাম। কম মিষ্টির স্বাদের মন্ডা ছোট বেলা থেকেই পছন্দ আমার। শেরপুরের মন্ডাটা খেয়ে আমার সেই পুরোনো স্বাদ ফিরে পেলাম। সত্যি এত মজার মন্ডা। একটু পর পর টুক টুক করে খেয়ে যাচ্ছি।

শহরের অনুরাধা মিষ্টান্ন ভান্ডারের মন্ডা ব্যবসায়ী বাপ্পি দে বলেন, আমরা বাপদাদার আমল থেকে অন্যান্য মিষ্টির পাশপাশি মন্ডা তৈরী করি। আমি নিজে আমাদের মন্ডা দেশের বাইরে আমেরিকা, লন্ডন, কেনাডা, দুবাইসহ প্রতিবেশি দেশ ভারতে প্রচুর বিক্রি করেছি। ওইসব দেশ থেকে বেড়াতে আসা প্রবাসিরা বিদেশ যাওয়ার সময় এবং ভারতে বসবাসরত বিভিন্ন আত্মীদের জন্য শেরপুর থেকে প্রায় প্রতিমাসেই আমাদের দোকানের মন্ডা নিয়ে যায়।

আওয়ার শেরপুর এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন বলেন, পুষ্টি গুণ সমৃদ্ধ শেরপুরের বিখ্যাত মন্ডা দেশবাসীর দৌড়গোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি। গত ২ মাসে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা পৌঁছে দিতে পেরেছি। শেরপুরের মন্ডা খেয়ে সেটিস্পাই শতভাগ ক্রেতা। প্রতিকেজি মন্ডা বিক্রি করা হয় সাড়ে ৬ শত টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পণ্য ডেলিভারি দিতে ড্রোন আনছে অ্যামাজন
ই-কমার্স

পণ্য ডেলিভারি দিতে ড্রোন আনছে অ্যামাজন

ঈষিতা : স্বপ্নজয়ী এক নারী উদ্যোক্তার নাম
উই

ঈষিতা : স্বপ্নজয়ী এক নারী উদ্যোক্তার নাম

দেশে সবচেয়ে বেশি অভিযোগ যেসব কুরিয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে
ই-কমার্স

দেশে সবচেয়ে বেশি অভিযোগ যেসব কুরিয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে

ই-কমার্স

দারাজে চলছে মটোরোলার সুপার উইক

দেশে ২ হাজার ৫০০ ই-কমার্স সাইট রয়েছে
ই-কমার্স

ই-কমার্স নিয়ে প্রজ্ঞাপনের নির্দেশনায় যা যা আছে

সরকারি অনুদানের ১১ কোটি টাকার হরিলুটের মাস্টারমাইন্ড নিশা
উই

সরকারি অনুদানের ১১ কোটি টাকার হরিলুটের মাস্টারমাইন্ড নিশা

Load More

ট্রেন্ডিং টপিক

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি
টেলিকম

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
টেলিকম

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়
নির্বাচিত

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

ইনস্টাগ্রামে প্রতিদিনই নানা মুহূর্তের ছবি, ভিডিও ও আপডেট...

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

ফুডপান্ডার রাইডারের বিরুদ্ধে নারী গ্রাহককে অপহরণ-ধর্ষণের হুমকি

ফুডপান্ডার রাইডারের বিরুদ্ধে নারী গ্রাহককে অপহরণ-ধর্ষণের হুমকি

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ নভেম্বর ২০২০

দেশ-বিদেশে খ্যাতি ছড়াচ্ছে শেরপুরের মন্ডা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix