Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এ৩০এস ও এ৫০এস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এ৩০এস ও এ৫০এস

স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এ৩০এস ও এ৫০এস

Share on FacebookShare on Twitter

অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি তাৎক্ষণিকভাবে রোমাঞ্চকর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি যাঁরা ভালোবাসেন তাদের জন্য স্যামসাং বাংলাদেশ দেশের বাজারে উন্মোচন করেছে গ্যালাক্সি এ৩০এস এবং গ্যালাক্সি এ৫০এস মডেলের দুটি স্মার্টফোন। এর ফলে স্যামসাং-এর ‘এএস সিরিজের’ পালে যুক্ত হলো নতুন দুটি হ্যান্ডসেট। উন্নতমানের ফিচারসমৃদ্ধ স্মার্টফোন দুটিতে রয়েছে বৈচিত্র্যপূর্ণ ক্যামেরা, উন্নতমানের ইনফিনিটি ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধা।

গ্যালাক্সি এ৩০এস হ্যান্ডসেটটিতে ছবি তোলার জন্য রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। যার ক্যামেরা সেটআপ হচ্ছে– ২৫ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ছবি তোলার ক্ষেত্রে ব্যবহারকারীরা গ্যালাক্সি এ৩০এস ডিভাইসটির ৫ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরার লাইভ ফোকাস অপশন নির্বাচন করে উন্নতমানের বোকেহ্ ইফেক্ট ব্যবহার করতে পারবেন এবং দ্রুততার সাথে অনবরত ছবি তুলতে পারবেন। নিখুঁতভাবে ছবি তোলার ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে ইন্টেলিজেন্ট ফ্ল ডিটেক্টর এবং সিন অপটিমাইজার টুল দুটি খুবই কার্যকর। ফোনটিতে ৬.৪ ইঞ্চি সুপার ইনফিনিটি-ভি অ্যামোলেড ডিসপ্লে থাকছে।

ডিভাইসটিতে এক্সিনোস ৭৯০৪ অক্টাকোর প্রসেসর, ৪জিবি র‌্যাম, ৬৪ জিবি (পরবর্তীতে ১২৮ জিবি সংস্করণ উন্মোচন করা হবে) ইন্টারনাল স্টোরেজ (৫১২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে) এবং অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম রয়েছে। অন্যদিকে, ব্যবহারকারীরা গ্যালাক্সি এ৫০এস হ্যান্ডসেটটির শক্তিশালী ৪৮ মেগাপিক্সেল-এর প্রধান ক্যামেরা ব্যবহারের মাধ্যমে লাইভ কনসার্ট-এর ভিডিও রেকর্ডিং কিংবা দৃশ্যবস্তুর পুঙ্খানুপুঙ্খভাবে ক্যামেরাবন্দি করতে সক্ষম হবেন। পাশাপাশি সেলফি স্ন্যাপ নেয়ার ক্ষেত্রেও ফোনটি দেবে দুর্দান্ত অভিজ্ঞতা। হ্যান্ডসেটটির ১২৩ ডিগ্রি আল্ট্রাওয়াইড ক্যামেরাটি মানুষের চোখ যেভাবে দৃশ্যবস্তুকে দেখতে পায়, ঠিক তেমনিভাবে ছবি ধারণে সক্ষম।

এছাড়া এর মাধ্যমে খুব সহজেই ল্যান্ডস্কেপ ও ওয়াইড প্যানারোমা ছবি তোলা যায় অনায়াসে। গ্যালাক্সি এ৫০এস ডিভাইসটির সুপার স্টেডি ফিচারের মাধ্যমে চলার পথে সহজেই ঝকঝকে ছবি তোলার পাশাপাশি দ্রুতগতিতে চলমান মুহূর্তগুলোকে ত্রুটিহীনভাবে ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। ফোনটিতে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ইনফিনিটি-ইউ ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড পাই ওয়ানইউআই সমর্থিত এবং এতে ব্যবহার করা হয়েছে এক্সিনোস ৯৬১১ অক্টাকোর প্রসেসর, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ (৫১২ পর্যন্ত বৃদ্ধি করা যাবে)। উল্লেখিত নতুন দুটি ডিভাইসেই রয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দ্রুত গতিতে চার্জের জন্য থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যা দুর্দান্ত গেমিং পারফরম্যান্স প্রদানে সক্ষম।

এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, প্রযুক্তিপ্রেমীদের স্মার্টফোন ব্যবহারের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তর্তিত হচ্ছে। তাই আমরা প্রতিনিয়ত উদ্ভাবনের মাধ্যমে ক্রেতাদের সেরা স্মার্টফোনের অভিজ্ঞতা প্রদানে সচেষ্ট। গ্যালাক্সি এ৩০এস এবং এ৫০এস ক্রেতাদের প্রতিদিনের প্রয়োজনীয় কাজ সম্পন্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নান্দনিক ডিজাইনসমৃদ্ধ স্যামসাং গ্যালাক্সি এ৩০এস এবং এ৫০এস হ্যান্ডসেটে রয়েছে অনন্য জিওম্যাট্রিক প্যাটার্ন এবং পেছনের অংশে রয়েছে ফিউচারিস্টিক হলোগ্রাফিক ইফেক্ট। প্রিজম ক্রাশ ব্ল্যাক, প্রিজম ক্রাশ হোয়াইট এবং প্রিজম ক্রাশ ব্লু- এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে ডিভাইগুলো। গ্যালাক্সি এ৩০এস পাওয়া যাবে ২২, ৯৯০ টাকায় এবং গ্যালাক্সি এ৫০এস পাওয়া যাবে ২৯, ৯৯০ টাকায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কানাডার বাজারে মিলবে বাংলাদেশের তৈরি প্রযুক্তি পণ্য
নির্বাচিত

কানাডার বাজারে মিলবে বাংলাদেশের তৈরি প্রযুক্তি পণ্য

ক্যাবলস বিক্রয়ে আধুনিক কৌশল ওয়ালটনের, কক্সবাজারে ইএস প্লাজা চালু
নির্বাচিত

ক্যাবলস বিক্রয়ে আধুনিক কৌশল ওয়ালটনের, কক্সবাজারে ইএস প্লাজা চালু

কোয়ারেন্টিনে থাকা রোগীদের স্মার্টফোন দিচ্ছে স্যামসাং
নির্বাচিত

কোয়ারেন্টিনে থাকা রোগীদের স্মার্টফোন দিচ্ছে স্যামসাং

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!
নির্বাচিত

ভারতে চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলোর আধিপত্যে ভাটা

ইনস্টাগ্রাম ডিলিট করার হিড়িক লেগেছে
নির্বাচিত

ইনস্টাগ্রাম ডিলিট করার হিড়িক লেগেছে

রিয়েলমি নারজো ৫০এ প্রাইম বনাম রেডমি ১০ প্রাইমঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

রিয়েলমি নারজো ৫০এ প্রাইম বনাম রেডমি ১০ প্রাইমঃ কোনটি সেরা ফোন দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?
নির্বাচিত

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix