Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোয়ারেন্টিনে থাকা রোগীদের স্মার্টফোন দিচ্ছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 April 2020
কোয়ারেন্টিনে থাকা রোগীদের স্মার্টফোন দিচ্ছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো করোনাভা্ইরাসের বিপক্ষে লড়াইয়ে শামিল হয়েছে স্যামসাং-ও। তহবিল, ওষুধ, ফেস মাস্ক, ইত্যাদির পাশাপাশি স্মার্টফোন ও ট্যাবলেট দান করছে প্রতিষ্ঠানটি।

কোয়ারেন্টিনে থাকা করোনাভাইরাসে আক্রান্তদেরকে স্মার্টফোন দিচ্ছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। আর ট্যাবলেট দান করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

“আমরা কোয়ারেন্টিনে থাকা রোগীদের স্মার্টফোন দিচ্ছি, যাতে তারা বন্ধু ও পরিবারের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, এ ছাড়াও বায়ু বিশুদ্ধকরণ এবং অন্যান্য সরবরাহ দিচ্ছি হাসপাতাল ও কোয়ারেন্টিন কেন্দ্রে”। – বুধবার এক বিবৃতিতে বলেছে স্যামসাং।

“আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ট্যাবলেট দিচ্ছি, যাতে শিশুরা শ্রেণিকক্ষের বাইরে থেকেও শেখা চালিয়ে যেতে পারে”। – বিবৃতিতে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। সবমিলিয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে আর্থিক ও সামগ্রী সাহায্যে দুই কোটি ৯০ লাখ ডলারের সাহায্য দান করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাস সংক্রমণের কারণে পাল্টে গেছে বৈশ্বিক প্রযুক্তি শিল্পের চিত্র। স্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে অনেক প্রতিষ্ঠানই নিজ কার্যালয় ও দোকান বন্ধ রাখছে। থমকে গেছে গতানুগতিক ব্যবসা কার্যক্রম, ব্যবসায়িক সফর; বৈশ্বিক সরবরাহ চেইনও বিঘ্নিত হচ্ছে ব্যাপক মাত্রায়।

করোনাভাইরাস বাস্তবতায় নিজেদের একটি দক্ষিণ কোরীয় কারখানা স্বল্প সময়ের জন্য বন্ধ করে দিতে হয়েছিল স্যামসাংকে এবং বন্ধ করে দিতে হয়েছিল নিজেদের সব দোকানও। সব কর্মীর জন্য তাপমাত্রা পরিমাপ ও স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে স্যামসাং। প্রতিদিন সব কিছু গভীরভাবে পরিষ্কারও করা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে দক্ষিণ কোরিয়ার অন্যান্য প্রকৌশলীদের সঙ্গে মিলে ‘ফেস মাস্ক’ তৈরির কাজে নেমেছে স্যামসাংয়ের প্রকৌশলী টিম। উৎপাদন প্রক্রিয়া ও কারখানা খসড়া উন্নত করে উৎপাদন বাড়াতে সাহায্য করছেন তারা। – জানিয়েছে স্যামসাং।

“আমাদের প্রচেষ্টার কারণে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর একটিতে প্রতিদিনের উৎপাদন দ্বিগুণ হয়েছে”। – বলেছে স্যামসাং।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাংস্যামসাং গ্যালাক্সি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

কোন কানে ফোন ধরবেন, জানালো গবেষণা
নির্বাচিত

কোন কানে ফোন ধরবেন, জানালো গবেষণা

ওয়ালটনের ফ্রিজ রয়েছে ১০ লাখ টাকা কিংবা নিশ্চিত ক্যাশ ভাউচার
নির্বাচিত

ওয়ালটনের ফ্রিজ রয়েছে ১০ লাখ টাকা কিংবা নিশ্চিত ক্যাশ ভাউচার

স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরসহ আসবে ওয়ানপ্লাস নোর্ড
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরসহ আসবে ওয়ানপ্লাস নোর্ড

প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ১০৮০ পিক্সেলের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব
কিভাবে করবেন

প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ১০৮০ পিক্সেলের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব

অ্যান্ড্রয়েড এই থাকতে চাই হুয়াওয়ে
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে যেভাবে ফাইল জিপ ও আনজিপ করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ফ্রিজের কম্প্রেসার...

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 April 2020

কোয়ারেন্টিনে থাকা রোগীদের স্মার্টফোন দিচ্ছে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV