Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে রেডমি ৯সি স্মার্টফোন ও মি স্মার্ট ব্যান্ড ৫ আনলো শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
দেশে রেডমি ৯সি স্মার্টফোন ও মি স্মার্ট ব্যান্ড ৫ আনলো শাওমি
Share on FacebookShare on Twitter

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি আজ (মঙ্গলবার) দেশের বাজারে বাজেট লাইন-আপের রেডমি ৯সি স্মার্টফোন উন্মোচন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিধানযোগ্য পণ্য ক্যাটেগরিতে প্রথমবারের মতো মি স্মার্ট ব্যান্ড ৫ উন্মোচন করেছে।

শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রতিটি রেডমি ডিভাইসের মাধ্যমে প্রযুক্তিকে সবার কাছে সহজলভ্য করতে তাদের আরো কাছাকাছি যাচ্ছি। গ্রাহকরা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তারই প্রমাণ রেডমি সিরিজের ব্যাপক জনপ্রিয়তা। রেডমি ৯সি ডিভাইস আনার লক্ষ্য হচ্ছে, বাজেট সেগমেন্টে প্রযুক্তিকে আরও গণতান্ত্রিক করে তোলা’।

তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বের শীর্ষ টেকনোলজি কোম্পানি হতে কাজ করছি, যেখানে উন্নতমানের হার্ডওয়্যার এবং প্রতিদিনের জীবনযাপনকে সহজ করে এমন উদ্ভাবনী পণ্য আনতে জোর দিয়েছি। আমরা শুধুমাত্র একটি স্মার্টফোন প্রতিষ্ঠান নই। আমাদের প্রতিটি বিভাগে আনা নতুন সব ক্যাটেগরি তার প্রমাণ। মি স্মার্ট ব্যান্ড ৫ দিয়ে বাংলাদেশে নতুন একটি ক্যাটেগরির পণ্য উন্মোচন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের বিশ্বাস ডিভাইসটি মি ফ্যান এবং ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করবে’।

রেডমি ৯সি-ট্রিপল ক্যামেরার সঙ্গে বড় ডিসপ্লে
নতুন এন্ট্রি লেভেলের ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির বড় আকারের ডট ড্রপ ডিসপ্লে, যা কোনো কিছু দেখার অভিজ্ঞতাকে অনন্য করে তুলবে। ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি ব্যবহারকারীদের দেবে দীর্ঘক্ষণ ব্যবহারের সুবিধা। রেডমি ৯সি স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টা-কোর গেইমিং চিপসেট। যার গতি ২.৩ গিগাহার্জ।

যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও পরিষ্কার ছবি তোলার সুবিধা দিতে রেডমি ৯সি হ্যান্ডসেটে রয়েছে এআই ট্রিপল ক্যামেরা। যার প্রধান ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা।

ফোনের পিছনে দেয়া হয়েছে টেক্সচারড ডিজাইন। যা যেকোনো ধরনের দাগ থেকে রক্ষা করবে এবং ফোনকে সবসময় রাখবে নতুনের মতো। এআই ফেইস আনলক আপনাকে যেকোনো ধরনের অপ্রত্যাশিত অ্যাক্সেস থেকে নিরাপত্তা দেবে। ফোনটিতে স্ট্যান্ডবাই ডুয়েল ফোরজি সাপোর্ট সুবিধার সঙ্গে রয়েছে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট। রয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক। রেডমি সিরিজের একই মানের অন্যান্য ফোনের চেয়ে রেডমি ৯সি উন্নতমানের হিসেবেই হাজির হয়েছে।

মি স্মার্ট ব্যান্ড ৫ সবার জন্য উন্নত ফিটনেস ট্র্যাকিং ব্যান্ড
ফিটনেস পণ্যগুলো আরও বৃহৎ পরিসরে গ্রাহকদের সঙ্গী হয়ে উঠছে। মি স্মার্ট ব্যান্ড ৫ এ রয়েছে ১.১ ইঞ্চির কালার অ্যামোলেড ডিসপ্লে, যা এর আগের ডিসপ্লের থেকে ২০ শতাংশ বড়। ব্যবহারকারীরা ৬৫ এর অধিক ডায়নামিক ডিসপ্লে থেকে নিজেদের স্টাইল অনুযায়ী ছয়টি কালার থেকে পছন্দের কালার বাছাই করে নিতে পারবেন। ভাইব্রেন্ট ডিসপ্লে এবং স্পোর্টস ডিজাইন মি স্মার্ট ব্যান্ড ৫-কে ফিটনেস ব্যান্ড হিসেবে ফ্যাশনেবল করে তুলেছে।

আপনি যে কোনো ধরনের ওয়ার্কআউটই করুন না কেনো মি স্মার্ট ব্যান্ড ৫ আপনাকে সেই সুবিধা দেবে। পানিরোধী ৫ এটিএম সার্টিফিকেশন থাকায় আপনি নিশ্চিন্তে পুলে সাঁতার কাটতে, সার্ফিং করা কিংবা গোসলের হিসাব রাখতে পারবেন। রয়েছে ১১টি এক্সারসাইজ মোড। এর মধ্যে ইনডোর সাইক্লিং, ইয়োগা, রোয়িং মেশিন এবং জাম্প রোপ অন্যতম। যেকোনো ভাবেই আপনি ওয়ার্কআউট করুন না কেন মি ব্যান্ড ৫ আপনার ওয়ার্কআউটের প্রোগ্রেস ধরে রাখবে।

ফিটনেস ডিভাইসটিতে রয়েছে পিপিজি হার্টরেট সেন্সর যা আগের তুলনায় ৫০ শতাংশেরও বেশি সঠিক হিসাব দেবে। ফলে এর মাধ্যমে আপনি আপনার হৃদপিণ্ডের অবস্থা সম্পর্কে জানতে পারবেন, পাশাপাশি ঘুমের পরিমাণ কিংবা স্ট্রেস লেভেল সম্পর্কে সঠিক একটা ধারণা পাবেন। সর্বোপরি ডিভাইসটি আপনার ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয়গুলো খেয়াল রাখতে এবং আপনার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে কাজ করবে।

বড় ডিসপ্লে এবং নতুন সব ফিচার থাকলেও সার্বক্ষণিক ব্যবহারে আপনি একবার ফুল চার্জে ১৪ দিন পর্যন্ত এর পাওয়ার ব্যাকআপ পাবেন। নতুন করে চার্জ দেবার প্রয়োজন হলেও আপনাকে ব্যান্ডটি খুলতে হবে না এর নতুন চার্জিং পদ্ধতির কারণে। সুবিধামতো স্ন্যাপ করে পিছনে থাকা ম্যাগনেটের সঙ্গে যুক্ত করে দিলেই চার্জ শুরু হবে।

দাম
রেডমি ৯সি সানরাইজ অরেঞ্জ, টুয়াইলাইট ব্লু এবং মিডনাইট গ্রে রঙে পাওয়া যাবে। ২ জিবি+৩২ জিবি সংস্করণ এর দাম ১০,৯৯৯ টাকা এবং ৩জিবি+৬৪জিবি সংস্করণ এর দাম ১২,৪৯৯ টাকা। শিঘ্রই দেশের অথরাইজড মি স্টোর, রিটেইল পার্টনার স্টোরে ফোন এবং মি স্মার্ট ব্যান্ড ৫ পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

চিতাহ সিরিজের স্মার্টওয়াচ উন্মোচন অ্যামাজফিটের
নির্বাচিত

স্মার্টওয়াচে পাবেন চ্যাটজিপিটির সুবিধা

রেডমি কে ৪০ প্রো সত্যিই অসাধারণ
নির্বাচিত

রেডমি কে ৪০ প্রো সত্যিই অসাধারণ

‘সুপার সেভিং ডিল’ওয়ালটন ইনভার্টার এসিতে ব্যাপক মূল্যছাড়
নির্বাচিত

‘সুপার সেভিং ডিল’ওয়ালটন ইনভার্টার এসিতে ব্যাপক মূল্যছাড়

অ্যান্ড্রয়েড টু আইওএসে বার্তা
নির্বাচিত

অ্যান্ড্রয়েড টু আইওএসে বার্তা

ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার কিছু উপায়
নির্বাচিত

ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার কিছু উপায়

ব্রিটেনে ১০ বছর বয়সী অর্ধেক শিশুরই স্মার্টফোন আছে
নির্বাচিত

ব্রিটেনে ১০ বছর বয়সী অর্ধেক শিশুরই স্মার্টফোন আছে

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়
প্রযুক্তি পরামর্শ

ফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, চার্জ করার সঠিক নিয়ম জেনে নিন

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?
প্রযুক্তি পরামর্শ

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ
বিবিধ

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ

চীন থেকে আসা যাত্রীর লাগেজ তল্লাশি: ১১৬টি আইফোন আটক করল কাস্টমস
প্রযুক্তি সংবাদ

চীন থেকে আসা যাত্রীর লাগেজ তল্লাশি: ১১৬টি আইফোন আটক করল কাস্টমস

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পুরানো অ্যানড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করার ৫টি সহজ উপায়
নির্বাচিত

পুরানো অ্যানড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করার ৫টি সহজ উপায়

সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহার করতে করতে অ্যানড্রয়েড ফোনের...

দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’

বাংলাদেশের স্মার্টফোন নীতিতে প্রতিযোগিতামূলক অফিসিয়াল বাজার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক

বাংলা কিউআর কোড ব্যবহারে কী কী সুবিধা মিলবে

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়

ফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, চার্জ করার সঠিক নিয়ম জেনে নিন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ সেপ্টেম্বর ২০২০

দেশে রেডমি ৯সি স্মার্টফোন ও মি স্মার্ট ব্যান্ড ৫ আনলো শাওমি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix