Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫৫ লাখ অবৈধ মোবাইল ফোনের কী হবে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৩ অক্টোবর ২০২১
ঈদ মৌসুমে অবৈধ মোবাইল ফোনের বিরুদ্ধে অভিযানের আহ্বান
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে এখন ৫৫ লাখের বেশি অবৈধ মোবাইল ফোন রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। এসব ফোন বিভিন্নভাবে দেশে এসেছে— কোনোটা চোরাই পথে, লাগেজের মাধ্যমে, বা অন্যকোনোভাবে শুল্ক ফাঁকি দিয়ে। কিন্তু ফোন সেটগুলো বাজারে বিক্রি হয়নি। দেশে এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেম চালু হয়েছে। ফলে এসব অবৈধ ফোন আর চালু করতে পারবেন না ব্যবসায়ীরা।

এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফা জব্বার বলেন, ‘৫৫ লাখ অবৈধ মোবাইল ফোন বাজারে আছে বলে আমরা জেনেছি। এগুলোর কোনও ভবিষ্যৎ নেই।’ তিনি আরও জানান, দেশে চোরাই পথে মোবাইল ফোন আসা বন্ধ হয়েছে। আমরা এটাই চেয়েছিলাম। এনইআইআর সিস্টেম বাস্তবায়ন করার ফলে এ খাতে শৃঙ্খলা ফিরেছে। সবকিছু একটা নিয়মের মধ্যে থাকতে হবে।

নতুন নিয়মের ফলে গত ১ অক্টোবর থেকে অবৈধ মোবাইল ফোন চালু করা হলে তা ‘অবৈধ চিহ্নিত’ হয়ে বন্ধ হওয়ার প্রহর গুনছে। অবৈধ ফোন হলেও তা নেটওয়ার্কে চালু করার সময় ফোনটি ‘অবৈধ’ বলে ফোনসেটে মেসেজ পাঠাচ্ছে বিটিআরসি। অর্থাৎ ফোনটি যেকোনও সময় বন্ধ হয়ে যাবে। গত ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত ৬ দিনে প্রায় ২ লাখ মোবাইল ফোন অবৈধ বলে চিহ্নিত হয়েছে এবং ফোনগুলো বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, বিটিআরসির তথ্য অনুযায়ী, মোবাইল অপারেটরদের কাছ থেকে প্রাপ্ত আইএমইআই-এর সংখ্যা ৪৪ দশমিক ৫৩ কোটি, যা ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়েছে। বর্তমানে প্রায় ২২ কোটি ২৬ লাখ মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত রয়েছে।

দেশে এনইআইআর সিস্টেম চালুর পর অবৈধ মোবাইল ফোনের বিক্রি বন্ধ হওয়ায় দেশীয় উৎপাদক, আমদানিকারকরা খুশি। বেড়েছে মোবাইলের বিক্রি। নাম প্রকাশ না করার শর্তে দুই মোবাইলফোন আমদানিকারক ও একজন উৎপাদক জানান, মোবাইল ফোনের বিক্রি বেশ বেড়েছে। তবে পরিষ্কার চিত্র পেতে অন্তত ১৫ দিন সময় লাগবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে চালু করা ফোনগুলোর বিক্রি শেষ হওয়ার পর প্রকৃত বাজার বোঝা যাবে। তারা জানান, সারাবিশ্বে এখন চিপ সংকট চলছে। এ কারণে মোবাইল ফোনের ব্যবসায়ীদের কাছে ফোনের স্টক কম। সংকট কাটতে শুরু করলেই বাজার তার স্বাভাবিক গতি ফিরে পাবে।

জানতে চাইলে বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) যুগ্ম সম্পাদক মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, ‘বাজারে অবৈধ মোবাইল ফোন আছে। সেগুলো নিবন্ধিত হওয়ার চেষ্টা হচ্ছে।’ তিনি জানান, দেশে এখন অবৈধ উপায়ে মোবাইল ফোন প্রবেশ করছে না। তবে গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনেকে মোবাইল ফোন নিবন্ধন করে রেখেছেন বলে জানতে পেরেছি। সেসব মোবাইল ফোন এখন কিছু কিছু বিক্রি হচ্ছে। এগুলো দ্রুতই শেষ হয়ে যাবে। তিনি আরও জানান, এরইমধ্যে অনেক মোবাইল ফোনসেট চালু করতে গিয়ে অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। সেসবের মধ্যে কিছু বন্ধ হয়েছে, কিছু বন্ধ হয়নি বলে জানা গেছে।

বিটিআরসির সূত্রে জানা গেছে, এনইআইআর সিস্টেম তুরস্ক, শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ অনেক দেশেই বাস্তবায়ন করা হয়েছে।

বিএমপিআইএ জানায়, দেশে প্রতি মাসে ২৫ থেকে ৩০ লাখ মোবাইল ফোন বিক্রি হয়। এরমধ্যে ন্যূনতম ১০ শতাংশ অবৈধ ফোন ধরলেও সেই সংখ্যা হয় ৩ লাখ। বিএমপিআইএ বলছে, দেশে প্রতি মাসে অবৈধ মোবাইল (চোরাই পথে, অবৈধভাবে দেশে আসা) বিক্রির পরিমাণ ৩ থেকে ৫ লাখ। যদিও মোবাইল ফোনের ব্যবসায়ীদের দাবি, দেশে বিক্রি হওয়া মোট ফোনের মধ্যে ৩০ শতাংশই অবৈধ ফোন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম দামে দুর্দান্ত ফিচার সহ নতুন ফোন নিয়ে এল অপো
নির্বাচিত

কম দামে দুর্দান্ত ফিচার সহ নতুন ফোন নিয়ে এল অপো

ইনফোসিসের পরবর্তী সিইও হোক কোনো বাংলাদেশি, আকাঙ্ক্ষা মাইক্রোসফট সিইও’র
নির্বাচিত

ইনফোসিসের পরবর্তী সিইও হোক কোনো বাংলাদেশি, আকাঙ্ক্ষা মাইক্রোসফট সিইও’র

২০২১ সালের সেরা ৬ স্মার্টফোন
নির্বাচিত

৩০ হাজার টাকার মোবাইল কিনতে খবচ হবে ৩৬ হাজার!

‘মেরামতযোগ্য’ ফোন আনছে নকিয়া
নির্বাচিত

‘মেরামতযোগ্য’ ফোন আনছে নকিয়া

ওয়ানপ্লাস কম দামের স্মার্টফোন আনছে
নির্বাচিত

ওয়ানপ্লাস কম দামের স্মার্টফোন আনছে

গেমের বাজারে এক নম্বরে ফোর্টনাইট
নির্বাচিত

গেমের বাজারে এক নম্বরে ফোর্টনাইট

Load More

ট্রেন্ডিং টপিক

থ্রেডসের ওয়েব সংস্করণে এল মেসেজিং সুবিধা
প্রযুক্তি সংবাদ

থ্রেডসের ওয়েব সংস্করণে এল মেসেজিং সুবিধা

দেশের সাইবার সুরক্ষায় যে পরামর্শ দিলেন বিটিআরসি চেয়ারম্যান
টেলিকম

দেশের সাইবার সুরক্ষায় যে পরামর্শ দিলেন বিটিআরসি চেয়ারম্যান

উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ
ই-কমার্স

উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ

নতুন বক্সে বিক্রি চোরাই ফোন
নির্বাচিত

সেকেন্ড হ্যান্ড ফোন চোরাই কি না বুঝবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

মটোরোলা ফোনের নেটওয়ার্ক ও চার্জিং বিভ্রাট, বিড়ম্বনায় গ্রাহক

মটোরোলা ফোনের নেটওয়ার্ক ও চার্জিং বিভ্রাট, বিড়ম্বনায় গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে ২০২৬ সালের সেরা ১০টি বাইক
অটোমোবাইল

বাংলাদেশের বাজারে ২০২৬ সালের সেরা ১০টি বাইক

২০২৬ সালের মে মাস অনুযায়ী বাংলাদেশের মোটরসাইকেল বাজার...

থ্রেডসের ওয়েব সংস্করণে এল মেসেজিং সুবিধা

থ্রেডসের ওয়েব সংস্করণে এল মেসেজিং সুবিধা

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করে নিয়ে গেল যুক্তরাষ্ট্র

সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করে নিয়ে গেল যুক্তরাষ্ট্র

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix