Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জাপানের চিপ কারখানায় বিনিয়োগ করবে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
জাপানের চিপ কারখানায় বিনিয়োগ করবে স্যামসাং
Share on FacebookShare on Twitter

জাপানের ইয়োকোহামায় নতুন চিপ উন্নয়ন কেন্দ্রে ২২ কোটি ২০ লাখ ডলার ব্যয় করবে স্যামসাং ইলেকট্রনিকস। এ পদক্ষেপের মাধ্যমে বিশ্বের অন্যতম উন্নত দুটি চিপ উৎপাদনকারী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সহযোগিতাকে ত্বরান্বিত করবে।

বিনিয়োগের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে নিকেই এশিয়া। বিনিয়োগের মাধ্যমে দুটি দেশের দক্ষতা কাজে লাগানো হবে। এর মধ্যে স্যামসাং বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ উৎপাদনকারী এবং জাপান চিপ তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ তৈরি করে থাকে। যার মধ্যে ওয়াফার ও চিপ তৈরিতে ব্যবহৃত অন্যান্য উপকরণ রয়েছে।

শহরটিতে আলাদাভাবে নতুন এ চিপ উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হবে। তবে এটি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। কেননা আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। নিকেইয়ের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি প্রটোটাইপ চিপ ডিভাইসের জন্য উৎপাদন ক্ষেত্র তৈরি করতে চায়।

নতুন কারখানায় কয়েকশ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং ২০২৫ সাল নাগাদ এর কার্যক্রম শুরু হবে। মজার বিষয় হলো, স্যামসাং সেমিকন্ডাক্টরে বিনিয়োগের জন্য জাপান সরকারের দেয়া ভর্তুকি ব্যবহার করতে চাইছে। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের অভিমত, কৌশলী এ পদক্ষেপের মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিকস দুটি দেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী সম্পর্ককে আরো জোরদার করবে। বিনিয়োগের মাধ্যমে স্যামসাং যে শুধু এ অঞ্চলে এর পরিধি বাড়াবে তা নয়, পাশাপাশি বৈশ্বিক সেমিকন্ডাক্টর উৎপাদন খাতের উল্লেখযোগ্য পরিবর্তনের বিষয়টিকেও নিশ্চিত করে।

অন্যান্য পুনরুদ্ধারের প্রচেষ্টার মধ্যে, ঐতিহাসিক ইস্যুতে কূটনৈতিক দ্বন্দ্বের কারণে তিন বছরের বাণিজ্য বিরোধ তৈরি হয়েছিল। সেটি শেষে দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে জাপানকে তার পছন্দের বাণিজ্য অংশীদারদের তালিকায় যুক্ত করেছে।

আলজাজিরা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি কারখানায় কাজ করতে বাধ্য করা দক্ষিণ কোরিয়ানদের ক্ষতিপূরণসংক্রান্ত বিরোধ সমাধানে গত বছর একটি চুক্তি হয়েছে। এর পরই নতুন এ পদক্ষেপ নেয়া হলো। এ সিদ্ধান্তের অর্থ হলো এখন থেকে দক্ষিণ কোরিয়ায় রফতানির ক্ষেত্রে জাপান কম শুল্ক উপভোগ করবে। তবে সিউল স্পষ্ট করে জানিয়েছে, এটি জাপানের বাণিজ্য অনুশীলনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনে আরো পদক্ষেপ গ্রহণ করবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার অধীনে একটি নতুন সমঝোতার পর বিনিয়োগটি একটি প্রতীকী পদক্ষেপ হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। আগামী সপ্তাহে হিরোশিমায় গ্রুপ অব সেভেনের সম্মেলনের মাঝে দুই নেতার সাক্ষাতের কথা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়
অর্থ ও বাণিজ্য

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়

যেসব অ্যানড্রয়েড ফোন ১ আগস্ট থেকে চলবে না
প্রযুক্তি সংবাদ

যেসব অ্যানড্রয়েড ফোন ১ আগস্ট থেকে চলবে না

জুমের বিকল্প হবে সরকারি অ্যাপ ‘বৈঠক’
প্রযুক্তি সংবাদ

জুমের বিকল্প হবে সরকারি অ্যাপ ‘বৈঠক’

গাইবান্ধায় হ্যাকার চক্রের বিরুদ্ধে অভিযান, বাড়ি থেকে উদ্ধার সিম, ল্যাপটপ ও নগদ টাকা
প্রযুক্তি সংবাদ

গাইবান্ধায় দুই হ্যাকার চক্রের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

টেলিকম

টেলিকম সেবার সর্ব্বোচ্চ মান নিশ্চিত করতে হবে:মোস্তাফা জব্বার

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!
প্রযুক্তি সংবাদ

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

পিকাবু অনলাইন শপে বিএসটিআইয়ের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

পিকাবু অনলাইন শপে বিএসটিআইয়ের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

একই দিনে দুই ফ্ল্যাগশিপ চিপ আনছে কোয়ালকম, বদলাতে পারে স্মার্টফোনের প্রসেসর বাজার
নির্বাচিত

একই দিনে দুই ফ্ল্যাগশিপ চিপ আনছে কোয়ালকম, বদলাতে পারে স্মার্টফোনের প্রসেসর বাজার

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল
প্রযুক্তি সংবাদ

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
প্রযুক্তি সংবাদ

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল...

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ মে ২০২৩

জাপানের চিপ কারখানায় বিনিয়োগ করবে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV